কোনো খবর নাই !?
আহারে কতদিন ধইর্যা অপেক্ষা কইর্যা আছি আমরা বন্ধু থেকে পহেলা বৈশাখ উপলক্ষে কিছু একটা করা হইবো, কত্ত
হইবো ।
কিন্তু এখন দেখি কিছুই হইলোনা।

পহেলা বৈশাখ উপলক্ষে কোনো পোস্ট ও নাই(ল্যামপোস্ট বুঝানো হয় নাই)।
সবাই কি ঘুমাইয়া গেলো নাকি?

আমরা বন্ধু ব্লগে আইছিলাম ভালু ভালু লেখকগো
লেখা পড়তাম
। আমি আবার ভালু লেখা পড়তে ভালু পাই। কিন্তু এখন দেখি ব্লগ জমাইয়্যা রাখার দায়িত্ব আমার উপরই পড়লো
। গত ৭ দিনে ৫ টা হাবিজাবি পোষ্ট দিলাম । নিজেতো ভালু লেখা লিখতে পারিনা। তাই হাবিজাবি লিইখ্যা ব্লগ এর পাতা ভরাইয়া দিতাছি । তবুও যদি এই মানহীন লেখা দেইখ্যা ভালু লেখকেরা ব্লগ জমাইতে আগাইয়্যা আসে। আর এই ফাকে আমিও কিছু ভালু লেখা পড়বার পারতাম
।
পুরান বছরতো আরেকটু পরে চইল্যা যাইবো। তয় সব বন্ধুর কাছ থেইক্যা নতুন বছরের জইন্য একটা গিফট চাইতাম মুন চায়। আমার ইচ্ছা হইলো নতুন বছরে ভালু ভালু লেখকেরা যেনো অনেক ভালো লেখা দেয়। তাইলে ব্লগটা আরও জমজমাট মনে হইতো।
আমিও কথা দিতাছি ভালু লেখা পাইলে এইরাম ভূয়া লেখা আর দিতামনা :
:\ :\ :\ ।
সবাই ঘুমাইয়েন না। জাইগা উঠেন ভাই । ব্লগটারে আরো মানসম্মত লেখা দিয়া জমজমাট কইর্যা তোলেন। তয় আসল কথা হইলো গিয়া এখন আমারও ঘুমাইতে মন চাইতাছে।
যাই আমিও ঘুমাই
।
ঘুম আর মরণ নাকি দুই ভাই। ছোট ভাই নাকি ঘুম, ছোট ভাই বেশি লম্বা হইলে নাকি বড় ভাই(মরণ) হইয়্যা যায়। কি তাজ্জব ব্যাপার কন দেহি!!!
তয় ঘুমাইতে যাওনের আগে সবাইরে জানাইয়্যা যাই শুভ নববর্ষ-১৪১৯।





শুভ নববর্ষ নেয়ামত। শুভেচ্ছা নিরন্তর। ভালো থাকবেন। এই নতুন বছরে পুরোনো প্রতিটি সম্ভাবনা সৌভাগ্যের ফুল হয়ে ধরা দিক আপনার হাতে। পুরোনো প্রতিটি শঙ্কা ঝরা পাতা হয়ে ঝরে যাক। প্রিয়জন ও পরিবার-পরিজনদের নিয়ে সুখী, সমৃদ্ধ একটি বছর কাটান। অনাগত দিনের শুভকামনা এই।
ভাই কতাগুলা কিরাম কঠিন কঠিন লাগতাছে। তয় আপ্নারে ধন্যবাদ নতুন বছরের শুরুতে ব্লগ আপনার কাছ থেকে কিছু পেলো আর নাই পেলো । আমিতো একটা শুভেচ্ছা পালুম।
আপনাকে নববর্ষের কাব্যিক শুভেচ্ছা।
বি. দ্র. ঃ কবিতাটা নিজেই বানাইয়্যা নিবেন। কবিতাতে হাল্কা ইলশ্যা ফ্লেভার রাখলে খারাপ হয়না।
আপনারে ভালো পাই তো, তাই কঠিন শুভেচ্ছা জানাইসি
আমিও কঠিন পুলকিত হইছি।
এখনি একটা কবিতা আপ্নারে উৎসর্গ করতে ইচ্ছা হইতাছে।
কবিতার কগা (কয়েকটা) লাইন এরুম অইবো।
কেউ একজন,
অন্তত কেউ একজন কইছিলো
আঁই আন্নেরে বালা হাই।
অবশ্য এই কুখাদ্য আপনার মতো লোকের হজম হইবো কিনা কে জানে?
তয় বন্ধু তো
শুভেচ্ছা!
ধন্যবাদ আপনাকে। আশা করি আমাকে নববর্ষের উপহারটা দিবেন। সময় পেলেই ব্লগে লিখবেন এই কামনা করছি। আপনাকে জানাই শুভ নববর্ষ।
শুভ নববর্ষ ।
আমারটা আমি বুঝিয়া পাইলাম। ব্লগকে কি উপহার দিচ্ছেন ভাইজান?
করে কাটাবেন।
আপনাকে নববর্ষের শুভেচ্ছা। আশা করি আজকের দিনটা
ওদিন ভোরেই তো দিয়েছিলাম!
ঐ দিন ভোরে পরে দেখছিলাম। আজকেও একটা পাইলাম। আপনাকে ডাবল ধইন্যবাদ ।
শুভ নববর্ষ।
খাতা খুললাম, পুরান'ডা তাক-এর উপর........................
আপনাকেও নববর্ষের শুভেচ্ছা।
পুরান খাতায় জমা ব্লগের পাওনাগুলি এই বছর পরিশোধের চেষ্টা করবেন।
যদিও প্রতিদিন সপ্তাহে একটা ভালো লেখা দেয়া কষ্টকর তবে আশা করি নিয়মিত ভাবেই লিখবেন।
এই অনুরোধ শুধু আপনার প্রতি নয়। এটা সকল ব্লগার প্রতি রইলো।
শুভ নবর্বষ
হ আমিও আপনার মত উপহার চাইতাছি
আমার মতো উপহার মানে?


আমারে উপহার চাইতাছেন?
না তো...আমি বললাম যে আপনি যেমন উপহার চান আমিও ঠিক সেরকম উপহার চাই
কথা বুঝে না বেকুফ ফুআ
আহারে মোর হৃদয়টা ভাইঙ্গা এইভাবে টুকরা টুকরা কইর্যা দিলেন!!!

মুই এহন কি হরুম।
শুভ নববর্ষ!

এতো পরে শুভ নববর্ষ?
কোনটা গ্রহণ করবো?
আগামী বছরেরটা নাকি বাসি হইছে যেটা।
ধইন্যবাদ।
আশার নাম জেবন
শুভ নববর্ষ
প্রথমেই টাশকি খাইলাম।
কি বলে ! আশার নাম জেবীন।
পরে বুঝলাম মূল বিষয়।
আপ্নাকেও ধন্যবাদ।
মন্তব্য করুন