কীর্তনখোলার বাঁকে !
স্মৃতির দুয়ার খুলি,
খুঁজে ফিরি আজো মনের গহীনে
আজি হতে কত বর্ষা আগের
ফেলে আসা দিনগুলি !
বুনো ফুল ঘেরা মেঠো পথ আর
ফসলের মাঠে মাঠে,
দিন কাটাতাম হেলায় খেলায়
কাকতাড়ুয়ার সাথে।
অলস প্রহর পেড়িয়ে যেত
বট-শিমুলের ছায়ায় !
জড়িয়ে রাখতো আমায় তখন
কি এক নিবিড় মায়ায় !
গাঁয়ের পুকুরে উদাস দুপুরে
কচুরীপানার ভিড়ে,
ঘুঘু-ডাহুকের ডাকাডাকি
আমায় রাখতো ঘিরে !
ডানপিটে সব সাথীরা মিলে
ধবল বকের ঝাঁকে !
হারিয়েছি মোর রাঙা শৈশব
কীর্তনখোলার বাঁকে !
দিনের শেষে দিঘীর পাড়ে
সুর্য ডোবার ক্ষণে !
হারিয়ে যেতাম ঝিঁঝিঁপোকার
সন্ধ্যা রাতের গানে !
সাঁঝ বেলাতে ডাকত পাখি
জুঁই-চামেলীর শাখে,
আঁধার হলে জমতো খেলা
জোনাক পোকার সাথে !
সকাল-সন্ধ্যা ব্যস্ততা আর
হাজার কাজের ভিড়ে,
যখন তখন মন চলে যায়
বাবুই পাখির নীড়ে !





বাহ্
সুন্দর!!
ধন্যবাদ অনি’দা।
বাহ্ !!
সুন্দর...
ধন্যবাদ শুভ ভাই, ভাল থাকুন।
সুন্দর!!
বাহ্ !!
ভাল লাগলো পড়তে। চমৎকার।
ধন্যবাদ বাউন্ডুলে
আপনার কবিতাও ভাল হয়েছ।
মন্তব্য করুন