বৃষ্টি বিকেল

বৃষ্টি তুমি অঝোর ধারায় ঝরো
সকাল বিকাল অলস দুপুর
নিজের হাতে গড়ো।
বৃষ্টি তুমি ফোঁটায় ফোঁটায় পড়
বিষণ্ণ এই সন্ধ্যাটিকে
রঙিন করে তোলো!
জুঁই চামেলী হাস্না-হেনা
ভেজা কদম ফুল,
ঝড়ো হাওয়ায় উড়িয়ে দাও
শ্যামলা মেয়ের চুল!
মেঘ বালিকার স্বপ্ন উড়ে
সাদা মেঘের ভেলায়
উদাস প্রহর পার হয়ে যায়
শেষ বিকেলের মায়ায়!
আকাশটা আজ কাঁদছে দেখে
মন খারাপের ঢেউ
তোমার বুকেও কান্না জমে
জানলো না কেউ।





ঝড়ো হাওয়ায় উড়িয়ে দাও
শ্যামলা মেয়ের চুল!
@ সে কি শ্যামলা?
দিনটা যদি হতো ৪৮ ঘণ্টার, তাহলে মাথায় কিলবিল করা ভাবনা গুলো মনিটরে নিতে পারতাম অনেক বেশি । আজ ছুটির দিন, ছেলের জন্ম দিন তাও পুরো অফিস করছি। ফাঁকে ফাঁকে বন্ধুদের মাঝে ঢুকছি। আমি যে বন্ধু ছাড়া থাকতে পারি না।
ছুটির দিনে অফিস, অনেক দিন করেছি। এখন আর করি না
বন্ধু, আড্ডা... আহা! কত নস্টালজিক সময় পার করেছি!
ছন্দের ধারাবাহিকতা চতুর্থ প্যারাতে অন্য রুপ নিয়েছে।
চেঞ্জ করে দিলাম
সুন্দর
ধন্যবাদ শান্ত
বৃষ্টিস্নাত গদ্য কবিতা ভালো লাগলো।
এটাকে ঠিক কবিতা বলা যায় না, বড়জোর ছড়া বলা যেতে পারে...
ছড়া ও ছবি উভয়ই মনকাড়া
মন্তব্য করুন