ইউজার লগইন

শপথ

কথা দিচ্ছি শবযাত্রার মতো সুবেশ আর পরিপাটি জীবনে
ফিরে যাবো। যত ক্ষত, যত ঘৃণা উগড়ে দেবো গাঢ়শূন্যতায়;
আর নয় আপসের মতো নম্রতার মেঘ, অযুত ইশারা ভুলে
যাবো দেখে নিও- আমি তোমার কাছাকাছি কোন অশরীরি
ইজ্জত মানি না। গোরখোদকের মৃত্যুর দিকে নিয়ে যাবো প্রেম

দিনের আভাস নিয়ে দিনে দিনে ভুলে যাবো ঋণ আছে, ঋণ আছে
আমার যা কিছু দেখা সবইতো তোমার দ্বিধা, যত উচ্চারণ বৃষ্টিময়
সবইতো শপথ তোমার। ফিরে যাবো; দেখো, ঠিক ফিরে যাবো।

পোস্টটি ৪ জন ব্লগার পছন্দ করেছেন

আরাফাত শান্ত's picture


শুভকামনা কবির জন্য!

প্রণব আচার্য্য's picture


ধন্যবাদ আরাফাত শান্ত Smile

মীর's picture


কথা দিচ্ছি শবযাত্রার মতো সুবেশ আর পরিপাটি জীবনে

অসামান্য! সিম্পলি সুপার্ব। এক লাইনই একটা কবিতা। সুপার লাইক্কর্লাম।

প্রণব আচার্য্য's picture


ধন্যবাদ মীর Smile

রায়েহাত শুভ's picture


প্র, তোমার লেখা পড়লে ঈর্ষান্বিত হই...

প্রণব আচার্য্য's picture


বৃ

অনিমেষ রহমান's picture


কবি ভাই সুন্দর হইছে।

প্রণব আচার্য্য's picture


ধন্যবাদ অনিমেষ Smile কেমন আছেন?

তানবীরা's picture


অসামান্য! সিম্পলি সুপার্ব। এক লাইনই একটা কবিতা।

১০

প্রণব আচার্য্য's picture


ধন্যবাদ জানবেন তানবীরা

১১

বিষণ্ণ বাউন্ডুলে's picture


টিপ সই

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.