এলোমেলো
আমার এলোমেলো লেখার খাতা,
কখনো গান কখনোবা কবিতা।
মন মেঘের আড়ালে উঁকি দেয়া স্বপ্নগুলো,
আজ পেয়েছে প্রাণ নির্বাক শব্দগুলো।
হাজারো কাজের ভিড়ে, ইচ্ছেগুলোর সমাধিতে,
জ্বলছে আমার স্বপ্ন প্রদীপসম।
ঠিকানা আমার সাড়ে তিন হাত মাটি
চিহ্ন শুধু কাফনের কাপড়খানি,
তবুও এ পথ চলা
গানের খাতা ভর্তি করে লেখা।
ছড়ানো ছিটানো কাগজ যত্রতত্র,
পড়ে আছে কলমের মুখটা হতভম্ব।
অজস্র কাটাকুটি আর অনিয়মের ভিড়ে,
আমার নিরর্থ এ গান লেখা জীবনকে ঘিরে।





এক নিঃশ্বাসে ভালো লাগা...
নির্বাক শব্দগুলো এভাবেই প্রাণের সন্ধান পাক ,এটাই প্রত্যাশা
ধন্যবাদ...
কবিতায় মৃত্যু এবং তারপরের ঘটনাবলী সংক্রান্ত লাইন দু'টোকে একটু চাঁছাছোলা লাগছে। ও দু'টো অপরাপর লাইনগুলোর ভাবের সঙ্গে বেমানান।
পরের বার খেয়াল রাখব...
মন্তব্য করুন