ইউজার লগইন

কি অদ্ভুত!

কি অদ্ভুত আমাদের এই দেশ! গনতন্ত্র, গনতন্ত্র আর গনতন্ত্র বলে আমরা গলা ফাটাই। জনগন সকল ক্ষমতার উৎস। আর জনগনের এই ক্ষমতা, মানে আমাদের একটি অ¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬----মুল্যবান (“অ” এজন্য যে নির্বাচন হয়ে গেলে আমাদের ভোটের আর কোন মুল্য থাকে না) ভোট দিয়ে আমরা আমাদের জনপ্রতিনিধি নির্বাচন করি। নির্বাচনের আগে কত্ত প্রতিশ্রুতি দিয়ে গলা ফাটিয়ে মাইকে ঘোষনা দেয়---আমরা সংসদে গেলে আপনাদের জন্য এটা করব, ওটা করব, হান করব, তান করব ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু দেখেন, যাদের কে আমরা সংসদে পাঠালাম তারা এখন সংসদে যায় না। এখন তাদের কাছে রাস্তা হল সংসদ। আর সংসদ??????? দীর্ঘ ৭৭ দিন আমাদের এই নেতারা সংসদে যায় না। ৯০ দিন সংসদে অনুপস্থিত থাকলে সদস্যপদ পাতিল হবে। আগামী ৩ জুন সংসদে বাজেট অধিবেশন বসবে। তাই তারা এখন তাদের সদস্য পদ বাচিয়ে রাখার জন্য সংসদে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। আর সদস্যপদ বাচিয়ে না রাখলে তো তারা বেতন-ভাতা, সম্মানী পাবে না। সংসদে গেলে তো তারা সম্মানী পাবে কিন্তু যারা সকল ক্ষমতার উৎস, এই জনগন, তারা কি পাবে? তারা পাবে মুলা।কেননা নির্বাচন আসছে আর এই নির্লজ্জ নেতারা জনগনের সামনে মুলা ঝুলানো শুরু করে দিয়েছে। এবার আপনারা এই নেতাদেরকেই মুলা দেখিয়ে দেন আপনাদের মুল্যবান ভোট দিয়ে। তাহলেই আমার এই অমূলক “অ” বাদ যাবে।

পোস্টটি ১১ জন ব্লগার পছন্দ করেছেন

এ টি এম কাদের's picture


খুবই ভাল লিখেছেন । যা লিখেননি তা হচ্ছে, সংসদে নাগিয়ে বেতন ভাতাদি লুঠে খাওয়ার নিলজ্জ সিলসলাটির জন্ম হয়েছিল বর্তমান সরকারি দলের পিতৃত্বে '৯০ দশকের শুরুতে যখন দলটি বিরোধী আসনে ছিল । পরবর্তীতে যখন যারা বিরোধী দলে গেছে তারা নিলজ্জভাবে সিস্টেমটি অনুসরণ করেছে । প্রকৃতপক্ষে আমাদের দেশের রাজনীতিক দলগুলো আফ্রিকার জংগলের হায়েনার দলগুলোর সাথে তুল্য । শুধু খওয়া-খাওয়িই এরা জানে।

ধন্যবাদ ।

তানবীরা's picture


Puzzled Sad(

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.