ইউজার লগইন

প্যারানরমাল গল্পঃ "আলোকিত দ্বার" – পর্ব এক

এই যে ভাই একটু আগুন হবে?
কানের একদম কাছে কথাটা শুনে চমকে উঠল হারুন। ঘাড় ঘুরিয়ে পাশে তাকাতেই তার সিটের পাশে একজন মধ্যবয়সী লোক আবিষ্কার করলো। লোকটি একদৃষ্টে হারুনের দিকে তাকিয়ে আছে, ক্ষিন আলোতেও স্পষ্টতই লোকটার চোখের শুন্যতাটা ধরা পড়ছে। হারুনের অস্থি বেয়ে ভয়ের একটা শীতল ধারা নেমে গেল কারণ কিছুক্ষন আগেও তার পাশের সিটটি খালি ছিলো।

রাতের ট্রেনে বাড়ী ফিরছে হারুন, এখন গভীর রাত, কম্পার্টমেন্টের সবগুলো আলো নেভানো। খোলা জানালার ফাঁক গলে আসা ক্ষীন আলোতে আবছা ভাবে ট্রেনের ভেতরটা দেখা যাচ্ছে। আশ্চর্য্য! এই কামরার সব যাত্রীই মনে হয় ঘুমিয়ে পড়েছে। হারুনেরও কখনযে তন্দ্রা লেগে গিয়েছিলো সে ঠিক ঠাহর করতে পারে নি। অথচ কিছুক্ষন আগেও হারুন খোলা জানালা দিয়ে বাইরে তাকিয়ে ছিলো, তার হাতে শক্ত করে ধরা চামড়ার একটা ছোট্ট ব্যাগ। ঘুমিয়ে পড়লে সর্বনাশ হয়ে যেতে পারে তাই ঘুম কাটাতে সে জানালা খোলা রেখেছে। লোকটি আবার তাড়া দিয়ে বলল ভাই একটু আগুন হবে?

হারুন বিরক্ত স্বরে উত্তর দিলোঃ জি না, আমার কাছে আগুন নাই। হারুন ভাবছে এখন ম্যাচ চাইছে একটু পরে খাতির করার চেষ্টা করবে। একসময় দেখা যাবে ব্যাটা কোন মলম পার্টি না হয় অজ্ঞান পার্টির লোক। কাম বাগিয়ে ব্যাটা সব মালসামানা নিয়ে গায়েব আর অজ্ঞান হয়ে সে সীটে পড়ে থাকবে কিংবা চোখে মলম নিয়ে কো-কো করবে। কাজেই ম্যাচ দিয়ে খাল কেটে কুমির আনার কোন মানে হয়না।
হারুনের উত্তরে লোকটা মুচকি হেসে বলল, আপনার পেন্টের ডান দিকের পকেটে একটা নতুন দেয়াশলাই আছে।
হারুন ভেতরে ভেতরে প্রচন্ড চমকে উঠল, ভাবছে এই লোকটা বোধ হয় আগে থেকেই তার পিছু নিয়েছে। স্টেশনে ম্যাচ কেনাটাও তার দৃষ্টির আড়াল হয়নি? হারুন একটু নড়েচড়ে শক্ত হয়ে বসল।
লোকটা বললঃ ভাই আমার ম্যাচের কাঠি শেষ, দেখুননা সিগারেটের প্যাকেট হাতে নিয়ে ঘুরছি অথচ ম্যাচ নাই। আর আপনি ধুমপান করেননা অথচ দিব্যি ম্যাচ নিয়ে ঘুরছেন। ভবের লীলা বুঝা বড় মুশকিল।
লোকটার কথার মাঝে এমন কিছু একটা ছিলো যার জন্য হারুন মোহিতের মত পকেট থেকে দিয়াশলাই বের করে লোকটার দিকে বাড়িয়ে দিলো। ট্রেনের জানালা দিয়ে ফুরফুরে বাতাস ঢুকছে তাই বিশেষ ভঙ্গীতে কায়দা করে সিগারেট ধরালো লোকটা।
ধোঁয়া ছাড়তে ছাড়তে দিয়াশলাই ফেরত দিয়ে লোকটা বললঃ জনাব, এভাবে রাত-বিরাতে এতোগুলো টাকা পয়সা সাথে নিয়ে একা জার্নি করাটা উচিত না।
টাকাপয়সার কথাটা শুনে আবারো ভীষন চমকে উঠলো হারুন। ভাবছে লোকটা কিভাবে হারুনের টাকা পয়সার খবর জানে? এ নিশ্চয় আগে থেকেই প্লান করে তার পিছু নিয়েছে। হারুন খানিকটা ভয় পেয়ে, আমতা আমতা করে কিছু একটা বলতে যাচ্ছিলো কিন্তু লোকটা সেই সুজোগ না দিয়ে উঠে দাঁড়ালো। সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে কম্পার্টমেন্টের দরজার দিকে অন্ধকারে হারিয়ে গেল এক সময়।

(মাথামোথা জাম, আজকাল কিছুই লিখতে ইচ্ছে করেনা, তাই জাম ক্লিয়ার করার প্রয়াসে বেহুদা কিছুতে হাত দিলাম)

পোস্টটি ১০ জন ব্লগার পছন্দ করেছেন

সাঈদ's picture


সুপার্ব । আরেকটা দারুন সিরিজ হবে বলে মনৈতাছে। প্রথম পর্বেই ছক্কা।

সোহেল কাজী's picture


সিরিজ খুব বেশী আউজ্ঞাইবে বইলা মুনয়না। একরাইতেই ঘটনা ঘটাইয়া দিমু। Cool

অতিথি পাখি's picture


গত তিন দিনে তিন চারটা লেখা ৮/১০ লেখে হাত কম্বলের নিচে দিয়ে বসে বসে ঝিমাচ্ছি । লেখতে ইচ্ছা করে না । আসলে কথাটা হলো লেখতে পারতেছি না ।।
আপ্নে এক্টার পর একটা কেম্নে লেখেন এইটাই বুঝতাছি না !!

একটা বাতেনি ফু দিয়া দেন দেহি ভাইডি !!!

সোহেল কাজী's picture


লেখার কি কুনু মা বাপ আছে ভাইডু, চিন্তায় জং লেগেছে। তাই একটা বারি দিলাম আরকি।

যা লেখছেন খালী পুষ্টাইয়ালান, দরকার হইলে সিরিজ করেন। আমি আইটকা গেলেই সিরিজ করি (গোপন কথা ফাঁস কইরা দিলামনি Sealed)
একটা পোষ্ট দেন। মনটা ভাল্লাগতাছেনা। উদাস হৈতে মুঞ্চায়, একটা উদাসী লেখা দেনতো ভাইডী

অতিথি পাখি's picture


বাউলদা রে কইছি লেখতাছি।........................
বিহঙ্গরে বহায়া রাখছি কিছুক্ষন ... হালার মাথা দিয়া কিচ্ছু বাইরায় না ...
একটু বের হচ্ছি ।। এসেই পোষ্ট করবো আশা করি !!

দোয়া ফরমাইয়েন !! যেনো উদাস হয় !!

আমার বেলায় ক্যান জানি উলটা হয় । দেখা যায় হেব্বি আড্ডার মাঝে উদাস একটা লেখা লেইখা বইসা আসি ... আবার সময় অসময় আড্ডার পোষ্ট দিয়া রঙ্গ করতাছি .........।।

আইতাছি ।। একটু কলেজে যামু ইনকামের খুজে !! টেকা পয়সার হেব্বি টান টান উত্তেজনা চলতাছে ।। নিজেরে নিলামে উঠামু ভাবতাছি !! ফাও ডাক দিয়া একটু দামটা উঠায়া দিয়েন !!

মাবুদে এলাহি মুনাজাত কবুল করো , নিজেরে গছানোর কাজে যেনো সফল হই !! আমিন ।

সোহেল কাজী's picture


ওইটা ব্যাপার্স না। পুরুষ মানুষের জীবনে এমুন ঘটনা না ঘটলে নিজেরে চিনুন যায় না। পকেট খালী থাকলে চিন্তায় ভাব আহে।
"আকাশে ভরা চান্নি ব্যাস্ত নগরী আর পকেট খালী, চায়ের কাপ ছলাৎ ছলাৎ" টাইপ লেখাগুলান আকালের সময়ই বাইরয়। টেন্সিত
হইয়েননা, সব ঠিক হইয়া যাইবো।

লেখা উদাসী হওয়ার লাগি দোয়াগো।

বিহঙ্গ's picture


এতো ছুডো কেণ...................?

সোহেল কাজী's picture


কি কর্তাম Frown কিচ্ছু ভাল্লাগেনা।
সামনের পর্ব বড় দিমুনে Undecided

বিহঙ্গ's picture


আবার পড়লাম সিগারেট ধরাইতে মন্চাইতাছে..............................গত দুইমাস যাবত ইচ্ছামতো ধুমপান কইরা পরশুদিনত্নন ছাইড়াদিছি..................দাড়ান একটু টাইন্নাহি...................

১০

সোহেল কাজী's picture


ধুমপানের লগে একটা মারেফতি ব্যাপার্স আছে, যখন ইচ্ছা ধরন ছাড়ন যায়। হেহেহে Cool

১১

হাসান রায়হান's picture


ফাটাফাটি বিগিনিং! চমৎকার ।

বানান  নিয়া .. থাক আজ আমি কিছু বলবনা। নেত্রী এসে ধরবেনে।

১২

সোহেল কাজী's picture


থেঙ্ক্যু বস Laughing
আমি বানানের পিছ ছাড়লেও বানান আমার পিছ ছাড়ে না।
নেত্রীর জন্য বিশেষ ভয়ে আছি Frown

১৩

নুশেরা's picture


বদনাম দিলেন বস... গালিও বহাল...

১৪

মলিকিউল's picture


ইয়ে মানে...... এইডা কি ভুতের গল্প হৈবে? ভয়ে আমার হাত পা.......।Frown

 

লেখহা উমাদা হৈতেছে বরাবরের মতৈ......

১৫

সোহেল কাজী's picture


থেঙ্ক্যু থেঙ্ক্যু
আরেনা ভুতের গল্প না, আধ্যাতিক টাইপ হইতারে। Wink

১৬

পদ্মলোচন's picture


আহ, বিমোহিত এবং হিংসিত।

১৭

সোহেল কাজী's picture


rose

১৮

সোহেল কাজী's picture


থেঙ্ক্যু থেঙ্ক্যু থেঙ্ক্যু (লজ্জিত, শরমিন্দা, লাজুক Cool)

১৯

আত্তদ্বিপ's picture


বেহুদা হয়নাই বরাবরের মতই জট্রিললললললললল হচ্ছে, পরেরটা তারাতারি ছারেন।

২০

সোহেল কাজী's picture


ব্যাপকস ধনিয়া, জলদি দেয়ার জন্য চেষ্টিত আছি Wink

২১

রন's picture


আয় হায়, শেষ হইয়া গেল
নেক্সট এপিসদ কপে দিপেন?

২২

সোহেল কাজী's picture


নেক্সট এপিসুড আইতাছে বিজ্ঞাপন বিরতির পরে। হেহেহে Cool

২৩

জনৈক বাঙাল's picture


হ!

২৪

সোহেল কাজী's picture


হুম!

২৫

নৃ's picture


শুরু না করতেই খতমে এলাহী..!
মাইনাস দেয়ার প্ল্যান করতেছি।

২৬

সোহেল কাজী's picture


হাঃহাঃহাঃ মাইনাস সিস্টেম নাই ;)

২৭

মাসরুর's picture


আপনারে চিকিৎসা বিজ্ঞানে নোবেল দেওয়া উচিৎ! মাথার জ্যাম ছাড়ানির নতুন অষুধ আবিষ্কার করছেন! :-S
গল্প লিখা মাথার জ্যাম কেউ ছাড়ায় এইটা আমি এই প্রথম দেখলাম!

২৮

সোহেল কাজী's picture


একে বলে কন্টকে কন্টক মুক্তি Cool

২৯

জ্যোতি's picture


তারপর?তারপর কি হবে?লিখেন দেখি তাড়াতাড়ি।মাথাত বাড়ি দেন।জাম ক্লিয়ার হবে।

৩০

সোহেল কাজী's picture


হাঃহাঃহাঃ হ্যা তাড়াতাড়িই লিখছি Cool

৩১

সুবর্ণা's picture


আপনার প্যারানরমাল গল্প মারাত্মক হয়। ঈশ যদি এইরাম লিখতে পারতাম। এমনে ঝুলাই রাখলেন? জলদি পরের পর্ব না দিলে আন্দোলনের ডাক দিমু।

৩২

সোহেল কাজী's picture


হাঃহাঃহাঃ জলদিই আসিবেক আপু Tongue out

৩৩

নুশেরা's picture


গল্প, বর্ণনা সবই দারুণ!

৩৪

সোহেল কাজী's picture


অশেষ ধন্যবাদ আপুনি Laughing

৩৫

সুমনা's picture


কি খাওয়াইলে আপনের জ্যাম ছুটব কন। আর জ্যামজুম মানিনা।তাড়াতাড়ি পরের পর্ব ছাড়েন।

৩৬

সোহেল কাজী's picture


হাঃহাঃহাঃ ও কিছু নয় আপু। মাঝে মাঝেই মৌসুমী বায়ু লাইগা মন উতলা হয় Innocent

৩৭

তানবীরা's picture


বস, অপেক্ষার টাইমটা বেশি হয়ে যাচ্ছে না। আম পাব্লিকের কথাটা ভাববেন না?

আজ তিন দিন হতে চললো অপেক্ষায় আছি?
কবে দ্বিতীয় পর্ব আসবে?
কবে আমাদের মুক্তি??

একটু পার্ট নিলাম বস।

ভালো থাকেন।

৩৮

সোহেল কাজী's picture


হাঃহাঃহাঃ ওটা কোন ব্যাপার্স লয় Cool
পরবর্তী পর্বের শুভ মুক্তি ঘটিয়া গেছে Laughing

৩৯

জেবীন's picture


দারুন বর্ণনা! Smile

কিণ্তু রসাইয়া রসাইয়া মজা নেয়ার ভাব আসতে না আসতেই ঝুপ করে শেষ করে দিলেন...  বেশি বেশি হিন্দি সিরিয়াল দেখার কুফল এটা

যাক, পরেরটা তে গিয়া দেখি কি করলেন..

৪০

সোহেল কাজী's picture


পরেরটাতে Undecided

৪১

টুটুল's picture


দ্রুত শেষ করে দেয়ার জন্য সোহেল কাজীকে একটা জরিপানা কর্লে কিরম হয়?

৪২

সোহেল কাজী's picture


খ্রাপ হয়না Cool

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

সোহেল কাজী's picture

নিজের সম্পর্কে

আমার অন্তরের অলিতে গলিতে জট লেগে আছে থোকায় থোকায় অন্ধকার। দৈনন্দিন হাজারো চাহিদায় পুড়ছে শরীরের প্রতিটি কোষ। অপারগতার আক্রোশে টগবগ করে ফুটে রক্তের প্রতিটি কণিকা। হৃদয়ে বাস করা জন্তু-টা প্রতিনিয়ত-ই নিজের শ্রেষ্ঠত্ব প্রমানে ব্যাস্ত।

প্রতিদিনের যুদ্ধটা তাই নিজের সাথেই। সেকারণে-ই হয়তো প্রেমে পড়ে যাই দ্বিতীয় সত্ত্বার, নিজের এবং অন্যের।