বিদায় স্বার্থপর পৃথিবীর কাছ থেকে॥
যদি চলে যাই বিদায় নিয়ে, এই পৃথিবীর কাছ থেকে। সমুদ্র কখনো কান্না করবে না আমার জন্য। তার জল ধারার একটুও ধার দেবেনা আমাকে। এই জল শুধু তার। আমার অশ্রুহীন হৃদয়ের কান্নায় তার মন গলে নোনতা পানি হয়ে পড়বে না। স্বার্থপর এ পৃথিবী। হয়ত বিদায় নিব এ পৃথিবী হতে। আমি জীবনানন্দ হতে চাই না। আমি চাই না তার মত এই নিষ্ঠুর পৃথিবীতে ফিরে আসতে। মানুষের উপর ই যে বর্বরতা গাংচিল শালিক তো কোন ছাড়। হারিয়ে যাব দূর কোন বাস্তবতায়, লীন হয়ে যাব মহাশূণ্যে।





লেখাটা হুট করে শেষ হয়ে গেল কেন?!
কি আর করব?
বুঝতেছি না আর কি লিখব। লেখার সময় মুডটা ভাল ছিল। কিন্তু একটা লিখতে গিয়ে আর একটা লিখে ফেললাম 
এখন সময় টাই মিক্সড ইমোশনের! আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে, ব্যাপার না!
ধন্যবাদ ভাইয়া। দোয়া করবেন।
লেখাটা নিয়ে আরেকটু ভাবতে পারেন। শুরুটা তো সুন্দর, পরে কোনো এক সময় হয়তো বাকিটুকুও ধরা দেবে!
দেখি, চেষ্ঠা করব। ধন্যবাদ ভাইয়া।
লেখাটা হুট করে শেষ হয়ে গেল কেন?! (বিষণ্ণ ভায়ের কপি)
======================
সমুদ্র কান্না করবে না, সূর্যটা আলো দেয়া ছেড়ে দেবে না, পাখিরাও সুর করে গান গাওয়া ছাড়বে না, কৃষ্ণচূড়ার লাল বর্ণও নীলচে হবে না কিংবা রাজনীতিবিদরাও ছাড়বে না তাঁদের ফাঁকা বুলি আওড়ানো!! আপনার বিদায়ে কারো কিছু যায় আসবে না। তাহলে কেন বিদায় নেবেন?
চলে গেলে কারোই কিছু হবেনা, তাই যতদিন আছেন উপভোগ করে নিন, ওপারে কি হবে কেউ জানেনা।
আপনার ছোট এতটুকু লেখাই খুব ভালো লাগলো, অনেকটা গদ্য কবিতার মত
লাবণী আর অনন্যার সাথে একমত
মন্তব্য করুন