ব্রেকিং নিউজ
পৃথিমী সামনের দিকে আগাইতাছে, আমাদের ঈমান এখন সামনে নেয়া দরকার। দুনিয়ার যতো বুদ্ধিমান প্রানী আছে অক্টোপাস, তোতা - ময়না তাদের ওপর ঈমান আনার সময় হয়েছে। তারা তাদের নির্ভুল ভবিষ্যতবানী প্রদান করে দিনের পর দিন মানব সমাজের উপকার করে চলেছেন। ফুটবল মানবের জীবন ধারনের একটি আবশ্যিক উপকরন। সেখানেতো তোতা ময়নারা বসে থাকতে পারে না। মানব জাতির কল্যানের লক্ষ্যে সেখানেও তারা অবদান রাখছেন।
সিঙ্গাপুরের তের বছর বয়সী টিয়া মানি যিনি গতো ছয় বছর যাবত বিভিন্ন ধরনের ভবিষ্যতবানী করে বিভিন্ন গুরুত্বপূর্ন কাজে সাহায্য করে এসেছেন তিনি নেদারল্যান্ডস এর ফ্ল্যাগ ছুয়ে আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এবার নেদারল্যান্ডস বিশ্বকাপ জয় করবে।
এদিকে ডাচেরাও বসে নেই। তারা তাদের মহান শুয়োর রোজাইনচেকে লাল ক্যাপসিকাম আর কমলা ও গাজর দিয়েছে। রোজাইন কমলা আর গাজর খেয়েছেন। বলেন আলহামদুল্লিলাহ।
এবার পীর অক্টোপাসের পালা। স্কেভিনিগগেন বীচে ডাচ অক্টোপাস পাওলিন ডাচ পতাকায় তার মহামূল্যবান দাতের কাঁমড় বসিয়েছেন। কিন্তু জার্মান অক্টোপাস পওল স্পেনের পতাকায় কামড় বসাইয়া সব আওলা ঝাওলা করে দিয়েছে। এখন যুদ্ধে পীরে পীরে। তবে স্কেভিনিগগেনের পানির যাদুঘরের বড়কর্তা বলেছেন, পওলের বুদ্ধি কম, সে শুধু জার্মান সর্ম্পকে জানে, তার বেশি কিছু না। সবাই নির্ভয়ে নির্ডরে জয় পাওলিন জয় পাওলিন বলে পাওলিনকে বিশ্বাস করেন, জয় আমাদের সুনিশ্চিত।
তথ্যসূত্রঃ http://www.nusport.nl/wk2010/
তানবীরা
০৯.০৮.১০
***নতুন অফিস থেকে লেখা প্রথম ব্লগ****





কোন পথে যায়, কোনটা আমার পথ
এবার কামেলে জোতিষ অক্টোপাস পল বাবা যে দিকে যাবে, তার বিপক্ষে বাজী ধরব।
অক্টোপাসতো এরই মধ্যে বিশ্বজয় করে ফেলেছে। আসলেই ঈমান আনার সময় হয়েছে দেখছি। ভাবতেসি ফাইনালে হল্যান্ডকেই সাপোর্ট করবো।
দেখি ঈমান না আনলে কি হয়
কমলাবানুরা যেন বিশ্বকাপ জিততে না পারে সেইজন্য স্পেন
>)
শুয়োরে কমলা খাইয়ালছে দেইখা আমরা কমু আলহামদুলিল্লাহ? ইয়াক...
ধর্ম রসাতলে গেলো...
রোজাইনচেকের হিস্টুরী টা একদিন জানাইয়েন তো কাকী।
In Nederland scharrelde de gratis krant Spits het varken Rozijntje op. Die koos ervoor eerst een boterham uit een emmer met de Nederlandse vlag te eten. Vervolgens liet Rozijntje zich overigens ook de Spaanse boterham smaken
ঘন্টায় ঘন্টায় নিউজ আপডেট হচ্ছে। এখন এটা পেলাম। গুগল ট্রান্সলেটরে দাও
পরথম রাউন্ডের খেলা আদ্দেক হওনের পরেই কইছিলাম, জার্মানির লগে হাইরা আর্জেন্টিনা কোয়ার্টার থাইকা বিদায় নিবো । খালি মানুষ হওনের দোষে কুন মুরিদ পাইলাম না । দুস্ক , দুস্ক, মনে বড় দুস্ক ।
এইবারেও স্পেন।
জিত্তা গেলাম তো!!!
আমার মনে লয় হল্যান্ড কাপ লৈয়া যাইবো ....

হল্যান্ড! হল্যান্ড! কোন কথা নাই আর ...
আসেন ভাইজান সুপায় বসেন, কুক খান
চারদিকে এত পীর! ফুটবল খেলা দেখবো নাকী পীরের লড়াই
আসলেই ঘোর কলি।
জার্মান বিদায়ে হতাশ এবং ক্ষুব্ধ জার্মানদের রাগ গিয়ে পড়েছে নষ্টের গোড়া এবং অকৃতজ্ঞ ওই অক্টোপাস পলের ওপর। তারা এখন দৈবশক্তির অধিকারী অক্টোপাসকে শুধু মেরে ফেলারই নয়, খেয়ে ফেলারও হুমকি দিচ্ছে। অবশ্য অক্টোপাস পলকে প্রতিপালনকারী জার্মানিরাই শুধু যে হত্যার হুমকি দিয়েছে তা কিন্তু নয়। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার হারের ভবিষ্যদ্বাণী করার পর আর্জেন্টিনা হেরে গেলে গোটা আর্জেন্টিনা জুড়েও পলকে মেরে ফেলার সম্ভাবনা যাচাই করা হচ্ছিল। বুয়েন্স আয়ার্স থেকে প্রকাশিত এক পত্রিকায় কিভাবে পল একটি মজাদার এবং সুস্বাদু খাবারে পরিণত হবে সে ব্যাপারেও আলোকপাত করা হয়। পত্রিকাটি পলকে রান্নার রেসিপিও বাতলে দেয়। সেখানে বলা হয়, ৪টি আলু, জলপাই তেল এবং সামান্য কিছু মরিচ সহযোগে চমৎকার হবে রান্না করা পল’র স্বাদ। এখন জার্মানজুড়েও রব উঠেছে পলকে বিভিন্ন উপায়ে হত্যার। বিভিন্ন ফেসবুক, টুইটারসহ বিভিন্ন সামাজিক সম্পর্কের ওয়েবসাইটে হাজার হাজার মনত্মব্যকারীরা বলছেন পলকে ভাজা উচিত। কারও মতে, ওকে বারবিকিউ করা হোক। অনেকের মতে, তাকে সামুদ্রিক সালাদ হিসেবে পরিবেশন করা হোক। তবে বেশির ভাগ ক্ষুব্ধ সমর্থকরা মনে করেন, তাকে হাঙ্গরের আসত্মানায় নিড়্গেপ করা উচিত।
আমি বারবিকিউ খেতে চাই
হা হা হা
স্পেন আর হল্যান্ডকে এখন পল আর পাওলিনের মান রক্ষার জন্য খেলতে হবে
আমি কিন্তু অরেঞ্জ সাপোর্টার ... গো গো অরেঞ্জ!!
যাক এতোদিনে আপনের সুমতি হইল
খেক খেক! কথা সইত্য!!! এখন আমাগো ওগো উপরই বিশ্বাস করতে হইব । মানব জাতির ভবিষ্যত উজ্জ্বল!
জয় বাবা অক্টোপাসানন্দ!
জয় মা টিয়া!
জয় বাবা অক্টোপাসানন্দ!
জয় মা টিয়া!
আমাগো নেত্রীরা ইলেকশনের আগের এই শুয়োর, অক্টোপাস, টিয়ার পা ধইরা সালাম কইরা আইতে পারে তারপর আমরা দেখুম এরা কার কথা কয়।
প্রস্তাব মন্দ না, আমি আছি সাথে
জয় বাবা অক্টোপাসানন্দ!
জয় মা টিয়া!
মন্তব্য করুন