ভুলে থাকা
হঠাৎ একদিন বিকেলে শুভংকরের ফোন পেয়ে
খুব অবাক হলো অহনা, বলল, আবার ফোন কেনো
বেশতো চলছিল আমাদের এই ভুলে থাকার পালা।
সবাইকে বোঝাতে চায় অহনা ভুলে গেছে সে শুভংকরকে
নিজেকে একান্তে জিজ্ঞেস করে অহনা একি সত্যি?
একি ভুলে থাকা নাকি ভুলে থাকার অভিনয়?
'কখন' ভুলে থাকে অহনা শুভংকরকে?
সকালে মেল চেক করার সময় কি বুক ধুক ধুক করে না অহনার
মোবাইলে অজানা নম্বর থেকে মিসড কল এলে কি
মনে হয় না কে ছিল, "ও" নয় তো!
আকাশের চাঁদের দিকে উদাস চোখে তাকিয়ে
অহনা কি ভাবে না শুভংকরও কি চাঁদ দেখছে এখন?
গুলশানে এলে কি অহনার মন অস্থির লাগে না।
আশেপাশে শুভংকরের উপস্থিতি অনুভব করে সে!
ব্যস্ত গুলশান শপিং মল, রেস্টুরেন্ট আর অফিসের ভিড়ে
হাজারো মানুষের উপস্থিতি সেখানে, কিন্তু কোন একজনের
ভাবনা কি অহনাকে সারাবেলা ব্যকুল করে না?
খেতে বসলে ভাবে শুভংকর খেয়েছেতো?
ঘুমাতে যেতে ভাবে শুভংকর ঠিক করে ঘুমিয়েছেতো?
প্রিয় কোন গান শুনলে মনে পরে শুভংকরের কথা।
প্রিয় কোন কিছুতে হাত ছোঁয়ালে মনে পরে শুভংকরের অস্তিত্ব
পাশে নেই, মেলে নেই, এসএমএসে নেই, ফোনে নেই
কিন্তু তারপরও সে আছে অহনার সারা দিন রাত্রি জুড়ে
তাহলে কখন?
কখন ভুলে থাকে অহনা শুভংকরকে?
***এই কবিতাটি ২০০৭ এ ২৪শে ফেব্রুয়ারী যুগান্তরে প্রকাশিত****





কখনো জীবন ভুলে থাকার অভিনয়
ঃ)
সবই শুভংকরের ফাঁকি
।
কবিতা মোটেও বুঝি না
।
বোঝার কোন শেষ নাই
বোঝার চেষ্টা বৃথা তাই ঃ)
সবই শুভংকরের ফাঁকি
কবিতা ভালা পাই
ধন্যবাদ কবিকে
খিকজ
ঠিক ভুলে থাকা না, ভুলে থাকতে হবে সেটা মনে রাখা
তাইতো, ভেবে দেখেনি এটা
কবিতা না, একটা সংক্ষিপ্ত গল্পের আমেজ পেলাম।
সবাই শুভংকরের ফাঁকি বলতেসে, আমি বললাম অহনার বাহানা
এই বসলাম লেপ মুড়ি দিয়ে, গল্প শোনাও ঃ)
ঈঈঈশশশ, কবিতার মধ্যে গল্প ঢুকিয়ে দিলে তুমি আর গল্প বলবো আমি, সেটা হবে না।
ভালো কথা, আমি লিখতে চাইলাম "শুধু কবিতা না, ... আমেজ পেলাম" আর কী বের হলো কিবোর্ড দিয়ে। চোখ গেছে
হোতা হ্যায় ইয়ার হোতা হ্যায় ঃ)
আসলেই সব শুভঙ্করের ফাঁকি।
কবিতা ভালো লাগলো।
সবই মায়ার খেলা
অহনা খুব আবেগী।

কবিতা ভালো লাগলো।
টিকিলা ভালো পাইলাম, থ্যাঙ্কু
হে অচেনা তোমাকে মিস করি না
তবে কখনো কোন মিসকল এলে
ভালো করে দেখি ওটা সেই অচেনা নাম্বার কিনা।
কী ব্যাপার, দেখি না যে! তুমিও মেয়ের মতো পার্টিবাজ হয়ে গেলা নাকি?
ব্লগ হইলো সুখী মানুষদের জন্য, আমি এখন নানা ঝামেলায় আছি, ডিপ্রেশন।
সুন্দর
সুন্দর
সুন্দর
সুন্দর
সুন্দর
সুন্দর
সুন্দর
সুন্দর
সুন্দর
লজ্জা দিয়েন না বস
ঠিক আছে, কবিতা সুন্দর হৈসে বুজলাম। কিন্তু বিকালবেলা শুভংকর ফোন করে অহনাকে কি বলসে সেটাই তো বললেন না।
হুমমমম, খালি না পাওয়ার দীর্ঘশ্বাস
মন্তব্য করুন