আমাদের এই ভালবাসা
আমাদের এই ভালবাসা
ছয় লক্ষ আত্মঘাতী ঝগড়া
চারকোটি ভিজে চুমু ঠোঁটে
আবেশে হাতে হাত রাখা
অনুভবে দুজনে ছুঁয়ে থাকা
এলোমেলো চিঠি লেখা
খুচরো খাচরা ফোন করা
টুকরো টাকরা মেঘে ভেজা
আমাদের এই ভালোবাসা
কতো বলা না বলা কথা
অজানা সুখে ডুবে থাকা
কিছু চাওয়া কিছু না পাওয়া
কিছু পেয়ে তা হারিয়ে ফেলা
কিছু স্বপ্ন প্রজাপতির পাখা
কিছু আদর তুলোয় মাখা
চোখে তার নামের কাজল আঁকা
তানবীরা
২৪.০৫.২০১১
উৎসর্গঃ অদেখা কিন্তু অনেক চেনা অনুজা “জেবীন”কে। যে খুব ভালো পায়েস রাঁধে। প্রবল ভালোবাসা নিয়ে মাঝে মাঝেই সে আমার বিষন্ন নিঃসংগ সময়গুলোকে নাড়িয়ে দিয়ে যায়।





তানবীরা'পু যদি শুধু কবিতাই লিখতেন তাহলেও চলতো। আর কিচ্ছু লাগতো না। এত অসাধারণ তার লেখার হাত, গুড গড
শুধু কবিতা লিখেই খাওয়া-দাওয়া, মেকাপ-সাজগোজ চালাতে পারবো বলতে চাও?
মনে হয় না, কেউতো পড়েই নাই তায় অন্য কথা
হ্যা, বাকি ব্যাবস্থা দুলাল মিয়াভাই করবেক
কোন ব্যবস্থা বাদ রইলো তাইলে?
সবাই এরম দুধভাত লিখলে চলবে? বড় কবিদের বড় কিছু লিখতে হবে
আমি পায়েশ রানতে পারি না বলে আমার কুনু দাম নাই? এরম একটা রুমান্টিক কবতে শুধুই জেবীনের?
কবিতা পায়েশের মতই সুস্বাদু হইছে তাতাপু।
পায়েস সবাইকে রাধতে জানতে লাগবে না, খেতে জানবে এমন লোকওতো চাই, তবেই না পায়েসের সার্থকতা
আজই প্রথম তোমার কবিতা পড়লাম, এই উপলক্ষে আমাকে কিছু খাওয়াও, কি খাওয়াবে বলো, আমি তোমার নামে খেয়ে নেবো।
জেবীনের কাছে পায়েসের রেসিপি চাই।
তুই যে এতো জনম আমার কবিতা পড়লি না, সেই কষ্টেই আমি পপাত ধরনীতল। আমাকে কি খাওয়াবি বল
জেব্রীল আমারে পায়েস খাওয়াইলো না
কেনো? আপনিতো আমার সামনেই খাইলেন
কবিতা নাহয় নাই লেখলাম জেবীনের জন্য, তাই বলে কি পায়েস খাওয়াইবো না ??
খাইয়াও লোকজন অস্বীকার করে, কই যাই
ছোট আপ্পি হিসেবেত আমিও পায়েস পাই...।।
য়ামিও পায়েস খায়াম
ভালুবাসা ভালু না, বলে গেছেন রামসন্না!
(জেব্রিল, পায়েস খামু!)
শুভ কামনা।
কবিতাটা পায়েসের চেয়েও মিষ্টি হইছে। বাজি যা লেখে সেটাই দারুণ হয়। রহস্য কী?
রহস্যতো রেডকাউ বাটারওয়েলে মিঞা ভাই
সেই রেডকাউ!
হ সেইইইইইইইইইই রেডকাউ যেটা আমাদের বাড়ির পিছে বাঁধা থাকতো
আমাদের এই ভালোবাসা
কতো স্বপ্ন কত আশা
খড়কুটোর পাখীর বাসা
নদীর সাথে স্রোতে ভাসা
ভাল লাগল তাই আমিও জ়ুড়ে দিলাম
জুড়ে দিলে দেখে আমারো ভাল লাগলো।
কেমন আছো? দেখি না যে, ব্যস্ত?
মন ছুঁয়ে দিল আপনার রোমান্টিক কবিতা। তানবিরা, ফেসবুকে আমার লেখা অনুকাব্যে আপনি প্রায় নিয়মিত লাইক দেন। এখানেতো লাইক অপশনটা নেই, আপনাকে ১০১ টা লাইক দিতে ইচ্ছে করছে । কি করা যায় বলুনতো ! আপাতত: নিন এক'শ একটা গোলাপের শুভেচ্ছা।

গুনে দেখি নাই গোলাপ কমবেশী হতে পারে।
আপনি ঐ ছবিগুলো আর কবিতা দিয়ে হেলাল হাফিজের মতো একটা বই বের করুন নেক্সট, কুইক। খুব অপচয় করছেন ওগুলোর শুধু ফেসবুকে সীমাবদ্ধ রেখে।
সেদিন টিভিতে কিসের জন্য একটা ওপেনিং এ আপনাকে দেখলাম মনে হলো
ফুল ১১০টা আমি গুনে দেখলাম। ১০১টা আমি রাখলাম, বাকি নয়টা আপুকে দিয়েন
ভালো থাকবেন
খাইছে!
এইদিন মন খারাপ আরো নানান কারনে নেট এ একদমই চক্কর দেই নাই, আর ক'দিন যাবত ব্লগেও ছিলাম না। এত্তো সুন্দর একটা কবিতা আমার জন্যে অপেক্ষায় আছে জানলে শুধুই মন খারাপের হালে পড়ে থাকি!!
আমাদের এই ভালবাসা ..
কাজল চোখ জলে ভাসা
বৃথাই এই কাছে আসা
নাই কোন এর অর্থ-মানি,
খুড়েঁই ফিরি হৃদয়খানি,
স্মৃতির বোঝার কানাকানি,
শুধু শুধুই কষ্ট টানি ...
মন ভালো করে দেয়ার জন্যে অনেক ধন্যবাদ তাতা'পু
আমিওতো তাই দেখছি। যারে পোষ্ট দিলাম সে বাদে সবাই আমার বাড়ি ঘুরে গেলো। এতো ঘন ঘন ম ন খারাপ হলে তো ওরস্যালাইন খেতে হবে। মন খারাপ করার মতো কিছু নেই পৃথিবীতে বোকা মেয়ে। এ বিগ বিয়ার হাগ তোর জন্যে
কবিতাটা পুরো কর, সুন্দর হয়েছে কিন্তু
থ্যাঙ্কু থ্যাঙ্কু
কবিতা ৩লাইন এখন লিখলাম, আর শেষেরটুকু আগের লেখা, মনে হতেই লাগাইয়া দিলাম! আর মাথাত নাই! 
মাথাতো ফেসবুকের স্ট্যাটাস লেখায় যায় দেখছি। স্ট্যাটাসগুলো একসাথে করলেও সুন্দর একটা অনুকাব্যগ্রন্থ হয়ে যাবে
বাহ বাহ কবিতা পছন্দ হইলো

খুবই বাস্তবমুখি রোমান্টিক কবিতা হইছে
শব্দদুটো খুবই পছন্দ হয়েছে দাদা।
ধন্যবাদ আপনাকে
"ছয় লক্ষ আত্মঘাতী ঝগড়া
চারকোটি ভিজে চুমু ঠোঁটে"
এই দুইটা লাইনে সুপার লাইক
সুপার থ্যাঙ্কস
এইসব চমত্কার কবিতা পড়লেই একটা সেরাম পেম করতে মন চায়। আফসুস!
মন্তব্য করুন