যখন যা মনে হয়
বাংলাদেশের তরুণ প্রজন্ম এতো রাজনৈতিক স্ট্যাটাস কেন দেয়? তারা খুব সমাজ সচেতন সেজন্যে? তাই যদি হবে আশেপাশে এতো অপকর্ম ঘটছে কী করে? নাকি ছাত্র – পেশাগত জীবনের ব্যর্থতা, স্বপ্নভঙ্গের গ্লানি, প্রেমিকার উপেক্ষা, ক্ষয়ে চলা জীবনের সব ক্ষোভ এক পাত্রে রেখে ঢেলে দেয়ার এটাই সর্বত্তোম উপায়?
দাড়ি থাকলেই রবীন্দ্রনাথ হওয়া যায় না। শফি সাহেব রবীন্দ্রনাথ হতে চেষ্টা করে ধরা খেলেন। রবি ঠাকুর মেয়েদের বহু কিছুর সাথে তুলনা করেছেন, সবাই ধন্য ধন্য করেছে আটকে গেছে বেচারা শফী। সরাসরি তেঁতুল না বলে ঘুরাইয়া ঘুরাইয়া কাব্য করে এর থেকে বহু বেশী কিছু হয়তো বলা যায়, কবিরা তাই করেন।
রবি ঠাকুরের জন্যে কিছু লিখতে পারি না। চাকরী বাকরী কিছু করেন নাই, সারাদিন বজরায় বসে লেখালেখি করে অর্ধেক বাংলা সাহিত্য তিনি একাই লিখে ফেলেছেন। ভাগ্যিস তখন ফেবু ছিল না। কী করতেন কে জানে। এক লক্ষ ফলোয়ার পেতেনতো বটেই আর মুহুর্মুহু স্ট্যাটাস আপডেট দিতেন। (ফীলিং রাইটার্স ব্লক)
সকালে যখন কেউ কাউকে “সুপ্রভাত” লিখে শুভেচ্ছা পাঠায়, এটার মানে শুধু শুভ সকাল নয়। “আমার ঘুম ভাঙ্গার পর আমি তোমাকে ভেবেছি” এটাও জানানো হয় তাকে। (ভাষান্তর)
“ফাঁকি” সে যতো ধুরন্ধরই কাউকে দিক, এক সময় না এক সময় সেটা ধরা পড়ে, এটাই ফাঁকির নিয়তি আর প্রকৃতি। যারা ঠকে তারা নিসন্দেহে বোকা কিন্তু যারা ঠকায় তারা মানসিকভাবে অসুস্থ। তাদের চিকিৎসা প্রয়োজন।
প্রেম করতে হলে এমন যুবকই শ্রেয় যে তোমার লিপিষ্টিক নষ্ট করবে, মাসকারা নয় (ভাষান্তর)
প্রেম আর সিগারেটের একই ধর্ম। দুজনেই ঠোঁটে সুখ দেয় কিন্তু বুকে যন্ত্রনা দেয়। (ভাষান্তর)
এ্যালকোহল কেন মহৎ? চোখে রঙ লাগিয়ে দু’গুন করে কিন্তু মনকে একলা করে (ভাষান্তর)
যা চাও তা পাওয়ার জন্যে যদি যুদ্ধ না করো, তা হারিয়ে ফেললে তার জন্যে কান্না করো না (ভাষান্তর)
একটি ভাল সম্পর্ক তোমাকে অনেক প্রেরণা দিতে পারে আর একটি খারাপ সম্পর্ক তোমাকে পরেরটির জন্যে অভিজ্ঞতা আর জ্ঞান দিতে পারে (ভাষান্তর)
শরীরের মধ্যে “ঠোঁট” দুটো হলো সবচেয়ে বেশী ছদ্মবেশী অঙ্গ। ছোট একটা হাসি দিয়ে পৃথিবীর অনেক কঠিন সত্যি লুকিয়ে রেখে বলতে পারে, আমিতো ভাল আছি (ভাষান্তর)





লেখাটা ভালো লাগলো। বিষণ্ন একটা সকাল দেখছিলাম, আরও খানিকটা বিষণ্নতাই যোগ হলো। বাণীগুলো সম্ভবত এ কারণেই সফল।
বিষন্নতার সোল এজেন্ট আমার। আর কেউ বিষন্ন হতে চাইলে নগদে কর পরিশোধ করতে হইবেক
অসম্ভব ভালো লিখেছেন ! আমারো ইচ্ছে ছিলো এ'রম একটা পোষ্ট করার । আপনি আগেই দিয়ে দিলেন, আমার কষ্ট বেঁচে গেলো । ধন্যবাদ ! এতো এতো অনাচার অবিচার প্রতিদিন চারিপাশে হচ্ছে , অথচ এসব নিয়ে কেউ লিখেনা । আসলে, আমার মনে হয় মানুষের অনুভুতি মরে আছে এখন । আমরা হৃদয়হীন হয়ে গেছি ।
ওহ! বিউটিফুল অ্যান্ড ফ্যান্টাস্টিক একটি পোস্ট দিয়েছেন। ভালো লাগলো। উপভোগ্য। ...ধন্যবাদ।
আপনার সবকটি উদ্ধৃতিই যথার্থ। তবে এ দুটি গ্রহণ করলাম-
১. "যারা ঠকে তারা নিসন্দেহে বোকা; কিন্তু যারা ঠকায় তারা মানসিকভাবে অসুস্থ।"
২. "প্রেম আর সিগারেটের একই ধর্ম। দুটোই ঠোঁটে সুখ দেয়; কিন্তু বুকে যন্ত্রণা দেয়।"
কিছু কথা আমার আর কিছু কথা অন্যের, আমি ভাষান্তর করেছি মাত্র
ঠিক বলেছেন আপু।
বেশ মজা পাইলাম। লেখা ভাল লাগছে আপু।

কেমন আছো ঝর্না? অফিস জয়েন করেছো?
না আপু এখনো করিনি।
২৬ ডিসেম্বরে করব।আপাতত কাউন্ট ডাউন চলছে।
আর মাত্র ৬ দিন বাকি।
শুভ কামনা শে শুভ কামনা
আপনি আমার লেখায় অসাধারন সব মন্তব্য করেন। আপনার এত সুন্দর উদ্ধৃতিপূর্ণ লেখায় কি মন্তব্য করব। শুধু বলব অসম।
আপনি অতিথি নিকে আছেন জানতেই পারলাম না কে। তবে আমার বাড়িতে বেড়াতে আসার কৃতজ্ঞতা জানবেন
ভাল লাগলো লেখাটা। বানীগুলো চমৎকার
ইয়ে সব বানী আমার নয় যদিও এসব আমিও ভাবতে পারতাম, কিন্তু অন্যেরা আগে ভেবে ফেলল আমি সুযোগই পেলাম না
জোস হইছে সিস্টার, ইউ আর অসাম!
থ্যাঙ্কু প্যাঙ্কু। খুব ব্যস্ত নাকী আজকাল
(
এটা আমি ফিল করি। কিন্তু সবাই বুঝে না।
ফোন নাম্বার দাও, বুঝাইয়া কই
আমারে কেউ সুপ্রভাত কয় না ।
ভাষান্তর ভালা হইছে
কইতাছেন?
মন্তব্য করুন