ইউজার লগইন

শুভ নববর্ষ ১৪১৭

বাংলা নতুন বছর উদযাপনের প্রতি আমার আগ্রহ অসীম। কেনো এই টান আমি নিজেও জানি না। এমনিতেই আমি পার্টি এ্যনিম্যাল কিন্তু বাংলা নতুন বছর নিয়ে আমার যেটা হয়, সেটা হলো উন্মাদনা। এ উন্মাদনা নিয়ে অনেক মজার এবং বেমজার ঘটনাও ঘটে।

একবার ঠিক করলাম রমনা বটমূলে সকাল ছয়টায় বর্ষবরন করতে যাবো। ঘুম থেকে উঠতে যদি না পারি তাই ভাবলাম রাতে ঘুমাবোই না। এমনিতেই পহেলা বৈশাখ সামনে রেখে মাত্র কদিন আগে এখানে থেকে দেশে গিয়েছি, তাই না বলা গল্পের ঝুড়ি দুই প্রান্তেই অফুরন্ত। আমরা সারারাত ধরে সকালের শাড়ি চুড়ি সাজগোজ ঠিক করলাম, তারপর বসলাম হাতে মেহেদী দিতে। সাথে গান বাজনাতো আছেই। এ সময়টায় ঢাকায় বড্ড ঘন ঘন লোডশেডিং হয়। যত সম্ভব রাত তিনটার দিকে আবার কারেন্ট চলে গেলো। অনেক গরম তাই আমি ভাবলাম ঘরের লাগোয়া বারান্দায় একটু বসি, বাতাস আসবে। আমার ছোট দুবোন চার্জার নিয়ে রান্নাঘরে গেলো চা বানাতে।

আমি বারান্দায় বসে আছি, আমাদের রুমটা বাড়ির পেছনের দিকে। আমাদের ঠিক পাশের বাড়ির লোকরা তাদেরও সেই পেছনদিকের ঘরগুলোতে মেস করে ব্যচেলরদের ভাড়া দিয়েছেন। আমি অন্ধকারে দেখতে পাচ্ছি, জোনাকির মতো কিছু ওঠানামা করছে। অন্ধকার চোখে সয়ে গেলে বুঝলাম, সিগ্রেট। কারেন্ট নেই, ভ্যাপসা গরম, ঘুমানোর মতো কোন অবস্থা কারোই নেই। তারা স্যান্ডো গেঞ্জী গায়ে দিয়ে বাইরের খোলা হাওয়ায় ঘুরছেন। আমাকে অন্ধকারে তাদের দেখতে পাওয়ার কোন কারন নেই। যদিও আমি বারান্দার গ্রীলের ফাঁক দিয়ে নীচু হয়ে তাদের দেখতে পাচ্ছি। রাত নিঝুম তাই চারপাশের শব্দ পরিস্কার শোনা যায়।

তারা নিজেদের মধ্যে আমাদের নিয়ে আলোচোনা করছেনঃ

প্রথমজনঃ দ্যাশটার কি হইলো? রাইতের বাজে তিনটা মাইয়াগুলা এখনো গান বাজনা করতাছে?

দ্বিতীয়জনঃ অপসংস্কৃতি অপসংস্কৃতি, অশ্লীল

আরেকজনঃ (খুবই অভিজ্ঞতার সুরে) এইজন্যই মুরুব্বীরা আগেরদিনে কইতো বয়সকালে মাইয়াপুলার বিয়া দিতে হয়, বয়সকালে মাইয়াপুলার বিয়া না হইলে, এইগুলার মাতা নষ্ট হইয়া যায়, রাইতে বিরাইতে এইগুলা গান বাজনা করে।

অন্যরা সবাই তাদের মাথা দুলিয়ে দুলিয়ে তার বেদবাক্য সায় দিচ্ছেন।

আমি কোন রকমে হাসি চেপে মাথা নীচু করে ঘরে এসে (যাতে তারা আমাকে দেখতে না পায়) আমার ভাই আর স্বামীকে আমাদের বয়সকালে বিয়ে না হওয়ার গপ্পোটা দিলাম। যতোবার নতুন বছর ঘুরে আসে, সবচেয়ে প্রথমে আমার এ নাম না জানা কজন লোকের বেদবাক্যি গুলো মনে পড়ে।

তারচেয়ে বড় আইরোনি হলো, সেদিন কি আমরা সূর্যোদয়ের সময়ে বটমূলে পৌঁছতে পেরেছিলাম? না ভাই না। সারারাত গুলতানি করে ভোরের দিকে সবাই এদিক সেদিক কাত। আমাদের কোন সাড়া শব্দ না পেয়ে আব্বু আমরা কি চলে গেছি না দেখতে এসে আমাদেরকে বেলা আটটায় ঘুম থেকে টেনে তুলেছিল
Cry

যাক আবার নতুন বছর আমাদের দরজায় কড়া নাড়ছে। নতুন বছরের শুরু হবে কিছু নতুন চাওয়া পাওয়ার আকাঙ্খা আর বেদনা নিয়ে।  সুস্বাগতম হে নতুন তোমায়।

http://www.youtube.com/watch?v=-Uw2fhBiULc

ওপরের লিঙ্কটা বকলমজীর সৌজন্যে।

তানবীরা
২৯শে চৈত্র ১৪১৬।

পোস্টটি ৯ জন ব্লগার পছন্দ করেছেন

কাঁকন's picture


শুভ নববর্ষ আইবুড়া তানবীরা Wink

তানবীরা's picture


শুভ নববর্ষ সোনার কাঁকন Tongue out

আশরাফ মাহমুদ's picture


শুভ বৈশাখ, শুভ নববর্ষ।
===============
প্রথম শুভেচ্ছা তোমারে জানাইলাম তানুদি। এখন উপহার দাও।
=======================================
এখন কি দেশে নাকি?

তানবীরা's picture


শুভ নবর্বষ। তোমার জন্য অফুরন্ত স্নেহ আর ভালোবাসা উপহার রইল। এখনো কোন দেশেতো বটেই তবে বাংলাদেশে নয়।

টুটুল's picture


শুভ নববর্ষ

বয়ষ কালে সব্বার বিবাহ হ্ওয়া উচিত Wink

তানবীরা's picture


Wink

গৌতম's picture


শুভ নববর্ষ। Smile

টুটুল's picture


সম্ভবত এবিতে গৌতমের প্রথম কমেন্টস
স্বাগতম জানাইলাম Smile

কাঁকন's picture


আমিও জানাইলাম

১০

গৌতম's picture


ধন্যবাদ টুটুল ভাই ও কাঁকন। Smile

১১

তানবীরা's picture


আমিও স্বাগতম জানাইলাম

১২

তানবীরা's picture


শুভ নববর্ষ। Laughing

১৩

হাসান রায়হান's picture


a

লেখাটা লাইক্কর্লাম। শুভ নববর্ষ।

১৪

তানবীরা's picture


ধন্যবাদ আর শুভ নববর্ষ।

১৫

নীড় সন্ধানী's picture


বয়সকালে মাইয়াপুলার বিয়া না হইলে, এইগুলার মাতা নষ্ট হইয়া যায়, রাইতে বিরাইতে এইগুলা গান বাজনা করে।
******************************

এইটা মারাত্মক হইছে Smile

১৬

তানবীরা's picture


শুভ নববর্ষ নীড়দা

১৭

আহমেদ রাকিব's picture


আহ বৈশাখ। বৈসাখের মজাটা আলাদা। একদম আলাদা। শুভ নববর্ষ।

১৮

তানবীরা's picture


ঠিক তাই বৈশাখের মজাটাই আলাদা , শুভ নববর্ষ।

১৯

শওকত মাসুম's picture


শুভ নববর্ষ।

২০

তানবীরা's picture


এবির চির মাসুমকে শুভ নববর্ষ।

২১

নুরুজ্জামান মানিক's picture


তুই আজকে শুভ নববর্ষ কই পাইলি ?

২২

তানবীরা's picture


আমি কখন কইলাম আজকে নবর্বষ ? একবার কি আমার প্রথম শুভেচ্ছা জানানো ইচ্ছে হতে পারে না?

দোস্ত শুভ নববর্ষ।

২৩

মাহবুব সুমন's picture


আপ্নারেও নববর্ষের শুভকামনা ও শুভেচ্ছা।

২৪

তানবীরা's picture


আপ্নারেও নববর্ষের শুভকামনা ও শুভেচ্ছা।

২৫

ভাস্কর's picture


শুভ নববর্ষ...

২৬

তানবীরা's picture


শুভ নববর্ষ

২৭

মানুষ's picture


পহেলা বৈশাখ আর পহেলা ফাল্গুন ছাড়া বাংলা বছরের কথা মনে পড়ে না। তারপরেও শুভ বাংলা নববর্ষ।

২৮

তানবীরা's picture


আমার আর একদিন মনে পড়ে, নিজের জন্মদিনে Wink

২৯

আপন_আধার's picture


১৪ এপ্রিল সবতেরে নববর্ষের শুভেচ্ছা দিয়া যামুনে ..........

৩০

তানবীরা's picture


শুভ নববর্ষ...

৩১

নড়বড়ে's picture


আপনেরেও শুভ নববর্ষ তানবীরাপু। Smile

আমি প্রতি বছরই পয়লা বৈশাখের সকালে ঘুমাইতাম যাতে সারাবছর ভাল কইরা ঘুমাইতে পারি Tongue ... তয় ঘুম থেইকা উইঠা আম্মার রেডি করা পান্তা, পোড়া মরিচ, মাছ ভাজি আর শুঁটকি ভর্তা মিস করতাম না কখনো Smile ...

৩২

তানবীরা's picture


এইটাতো ভাবি নাই কখনো

৩৩

সাঁঝবাতির রুপকথা's picture


আমারেও বয়স কালে বিয়া দেওন উচিত আছিল , আমারো মাতা খারাপ হয়া গেছেগা .।.।

৩৪

তানবীরা's picture


শুভ নববর্ষ...

৩৫

জ্যোতি's picture


তাতাপুর কুড়মুড়ে লেখা সবসময়ই লাইক করি।
নববর্ষের শুভেচ্ছা।

সাঝুর জন্য সমবেদানা।বেচারা সাঝু!!মাথা খারাপ হইয়া গেলো। তাও কেউ একটা কমিটি বানায় না।মডুরে কইতাছি পিলিজ পপুলাডার দিকে নজর দেন।

৩৬

তানবীরা's picture


নজ্জা পাইলাম

শুভ নববর্ষ...

৩৭

বকলম's picture


অপসংস্কৃতি অপসংস্কৃতি, অশ্লীল। Tongue

ভিডিওটার জন্য স্পিশাল থ্যাংকু তানবীরাপু। আপনার মাইয়াটার জন্য আমার অনেক অনেক দোয়া ও আদর।

৩৮

তানবীরা's picture


শুভ নববর্ষ..

সবসময় আমার মেয়ের জন্য শুভকামনা রাখবেন

৩৯

অতিথি (নিঃসঙ্গতা)'s picture


শুভ নববর্ষ তানবীরা'দি কে। অনেক দিন পর লেখা দেখলাম আজ এখানে।

৪০

তানবীরা's picture


আপনাকেও নববর্ষের শুভেচ্ছা

৪১

অতিথি's picture


amar beshi mone pore amader garir race er kotha....
amader sei sada gari Smile

৪২

তানবীরা's picture


নাম না লেখা অতিথি, তোমার মন্তব্যটা পড়ে বুকটা ধক করে উঠলো। এই লেখাটা লেখার সময় পুরনো সাদা গাড়িটার কথা অনেকবার মনে পড়েছিল। ভাবলাম যদি কোন দিন অটোবায়োগ্রাফী লিখি তখন আমাদের সেই স্বনোর্জ্জল দিনগুলোর কথা বিস্তারিত লিখব। আজ সংক্ষিপ্ত ব্লগই থাকুক।

৪৩

ভাঙ্গা পেন্সিল's picture


শুভ নববর্ষ, এইবার কি করলেন?

৪৪

তানবীরা's picture


শুভ নববর্ষ..

নববর্ষে অফিস করবো, শনিবারে অনুষ্ঠান আছে ......।।

৪৫

ভাঙ্গা পেন্সিল's picture


বুড়া হয়া গ্যালেন Puzzled

৪৬

রোবোট's picture


তানবীরা, আমি আপনার চেয়েও বুড়া।

৪৭

তানবীরা's picture


Frown

৪৮

রোবোট's picture


বয়সকালে মাইয়াপুলার বিয়া না হইলে, এইগুলার মাতা নষ্ট হইয়া যায়,

ব্লগের আবিয়াইত্যারা এসে সহমত জানায় যাবে মনে হয়। (১জন অলরেডি করসে)

৪৯

তানবীরা's picture


কিন্তু বুড়ারে বুড়া বলতে হয় না জানেন না আপ্নে ?

৫০

জ্বিনের বাদশা's picture


হা হা হা ... নববর্ষ উপলক্ষে জটিল দার্শনিকদের বাণী শোনার সৌভাগ্য হইলো Wink

৫১

তানবীরা's picture


হাহাহাহাহা আপনাকেও নববর্ষের শুভেচ্ছা

৫২

জ্বিনের বাদশা's picture


শুভ নববর্ষ

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

তানবীরা's picture

নিজের সম্পর্কে

It is not the cloth I’m wearing …………it is the style I’m carrying

http://ratjagapakhi.blogspot.com/