ইউজার লগইন

তুমি না থাকলে!

আজ পুরা দুপুরটা ফ্রী আছি। কি করে সময় কাটানো যায়। মার্কেটে বেশী ঘুরা ঘুরি আমার পশ্চন্দ না, যা কিনার কিনে ফেলেছি। শহরটা দেখে যেতে চাই। অচেনা জায়গায় হারিয়ে যেতে ইচ্ছা হয়। দেখি কি হয়। একাই বের হয়ে গেলাম।

হোটেল ম্যানেজার প্রেমলাল হাসিমুখে তাকায়। মনে হয় কিছু বলবে, না শুনার সময় নেই। প্রথমে রাস্তায় নেমে ডলার ভাংগালাম। টাকার বিক্লপ নেই দুনিয়াতে। টাকা থাকলে বাঘের দুধ খাওয়া যায়!

চোরাস্তার মোড়ে এসে মনে হল। বন্ধুদের খবর নেই। আমরা বন্ধুতে কিছুক্ষন আড্ডা মারি, তার পর হারানোর চেষ্টা চলবে। অনেক জিজ্ঞাসাবাদের পর এই সাইবার ক্যাফে পেলাম। নাম সাইবার ভেলী। দোতালায় অবস্থান। হাসিমুখে স্বাগত জানালো এক যুবক। পরিচয় দিলে বলল, আপনার যে কোন আইডি কার্ড দিন, যাতে আপনার ছবি আছে। পাসপোর্ট নাই, অফিসের আইডি দিলে সে মেনে নিয়ে আমার একাউন্ট করে দিল। বাহ অনেক ফাস্ট লাইন। চোখের পলকে এসে যাচ্ছে।

বাংলা টাইপিং করার কোন সফটওয়্যার নেই। ওকে জানিয়ে দিলাম, আমি নিজেই সফটওয়্যার নামিয়ে নিব - যুবকটি সায় দিল, আমার পাশে এসে বসল - আমিও দেখব কি সফটওয়্যার দিয়ে আপনি বাংলা লিখবেন! কম্পিউটার এ বসেই আমরা বন্ধুতে একটা চক্কর মেরে অভ্র সাইটে গিয়ে নামিয়ে নিলাম। অভ্র নুতন ভার্সান!

মেশিন রিস্টাট করলে নিল। যুবকটি দেখে যাচ্ছে। বাস, বাংলা টাইপিং শুরু। যুবক সাইটার নাম লিখে নিল। বলল অনেক বাংলাদেশী এখানে আসে, শুধু শেয়ার মার্কেটের খবর নিয়ে চলে যায়। এ প্রথম আমাকে দেখলো, যে বাংলা টাইপ করলো। ওকে অনুরোধ করলাম যাতে অভ্র না মুছে দেয়। আমি যতদিন থাকি এসে লিখে যাব।

থ্যাঙ্ক ইউ অভ্র। তুমি না থাকলে, দুপুরটা আজ মিষ্টি হত না!

বন্ধুরা, আপনারা কেমন আছেন - প্রিয় দেশ কেমন চলছে!

পোস্টটি ১১ জন ব্লগার পছন্দ করেছেন

সাহাদাত উদরাজী's picture


অনলাইনে আছেন
এখন ৪ জন সদস্য ও ১৩ জন অতিথি অনলাইনে
অনলাইন সদস্য

রাসেল আশরাফ
সাহাদাত উদরাজী
টুটুল
রন

সাহাদাত উদরাজী's picture


টুটুল ভাইকে লাইনে দেখে ভয়ে আছি! ওস্তাদ, মারমুখি কমেন্ট করবেন না।

সাহাদাত উদরাজী's picture


যাই রাস্তায় নামি!

শওকত মাসুম's picture


আপনি কুথায়?

মেসবাহ য়াযাদ's picture


পাশের দেশে গেছে বেড়াতে Tongue

রাসেল আশরাফ's picture


সেটা কেমনে বুঝবো?????

ছবি নাই ভিডিও নাই।আমার যথেষ্ট সন্দেহ হচ্ছে। Wink Wink Wink Wink

মীর's picture


পাশের দেশ মানে কি বার্মা? Tongue

মানুষ's picture


অভ্র দিয়ে নাকি এখন গ্রাফিক্সের কাজও করা যায়। কাগুর কফিনেতো দেখি শেষ পেরেকটাও ঠুকে দিবে এরা।

শাপলা's picture


বাপরে লোকজন খালি বেরায়-----

১০

তানবীরা's picture


ভালু করে ঘুরে আসেন আর আমাদের জন্য প্রীতি উপহার নিয়ে এসেন।

ভালো কথা বুদ্ধমূর্তির সাথে ছবি আর ভিড্যু আমিওওওওওওও দেখতে চাই শুধু সনদে হবে না

১১

মমিনুল ইসলাম লিটন's picture


দোস্ত বেড়ানো শেষ হলে ভালয় ভালয় দেশে চলে আস। এইডস্ থাইকা সাবঘান।

১২

ঈশান মাহমুদ's picture


@মমিনুল ইসলাম লিটন:আপনার খালি অমঙ্গল চিন্তা, আমেগো উদরাজী অনেক সাবধান।@উদরাজী:দেশের ছেলে সুস্থভাব দেশে ফিরে আসো-এই শুভ প্রত্যাশা।

১৩

নাজমুল হুদা's picture


দুঃখে বুক ফেটে যায় ! আপনার মত করে ঘুরতে আর আপনার মত 'ব্লগর ব্লগর' করতে পারি না যে ! প্রথমটার সুযোগ নাই আর দ্বিতীয়টার নাই সামর্থ ।

বন্ধুদের আশা-আকাঙ্খা পূরণ আর আশঙ্কা মিথ্যা হোক এ কামনা করি ।

১৪

নীড় সন্ধানী's picture


কোথায় গেছেন ছবি ছাড়া বুঝি কেমনে? Tongue Tongue

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

সাহাদাত উদরাজী's picture

নিজের সম্পর্কে

নিজের সম্পর্কে নিজে কি লিখব! কি বলবো! গুনধর পত্নীই শুধু বলতে পারে তার স্বামী কি জিনিষ! তবে পত্নীরা যা বলে আমি মনে করি - স্বামীরা তার উল্টাই হয়! কনফিউশান! ----- আমি নিজেই!! ০১৯১১৩৮০৭২৮ udraji@gmail.com

বি দ্রঃ আমি এখন রেসিপি লেখা নিয়েই বেশী ব্যস্ত! হা হা হা। আমার রেসিপি গুলো দেখে যাবার আমন্ত্রন জানিয়ে গেলাম। https://udrajirannaghor.wordpress.com/

******************************************
ব্লগ হিট কাউন্টার


Relaxant pills