এলোমেলো কথা
সকালে অফিসে ঢোকার পর পরই খবর শুনলাম চ্যানেল ওয়ান বন্ধ করা হতে পারে। জোট সরকার আমলে ইটিভি, তত্ত্বাবধায়ক সরকারের আমলে সিএসবি আর এই সরকার চ্যানেল ওয়ান বন্ধ করলো। এ যেন একটা ধারাবাহিক কার্যক্রম। আর সরকারের একজন মন্ত্রী নির্লজ্জভাবে বললেন, জোট সরকার একুশে টেলিভিশন বন্ধ করে দিয়েছিলো। তখন তার কর্মীদের অন্যখানে কাজ করার সুযোগও কম ছিলো, তারপরও তারা বিভিন্ন টেলিভিশন চ্যানেলে সংযুক্ত হয়ে কাজ করতে পেরেছে। এখন আরো অনেক নতুন টেলিভিশন চ্যানেল আসছে। ওয়ানের কর্মীদের সেখানে কাজের সুযোগ হবে।"
নিশ্চয়ই সম্মেলনে উপস্থিত সাংবাদিকরা জিজ্ঞাসা করেছেন, আমি থাকলেও করতাম, মাননীয় মন্ত্রী আপনি কি চ্যানেল ওয়ানের কর্মীদের কাজের নিশ্চয়তা দিচ্ছেন, নাকি আবারও তাদের স্যান্ডেল ক্ষয় করে করে চাকরী নিতে হবে?
জোট সরকারের অসভ্যতা আর ক্ষমতার অপব্যবহারের জবার তারা পেয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের কর্মকান্ডের ফলাফল এখনো এই দেশের সব মানুষকে দিতে হচ্ছে। আওয়ামীলীগ আবার যে সব অপকর্ম করছে তার ফলাফল কি তারা নেবে? নিশ্চয়ই নেবে না। এই দায়ভারও সাধারণ মানুষকেই নিতে হবে।
দেশের মানুষকে অনেক প্রতিশ্রুতি আর স্বপ্ন দেখিয়ে আওয়ামীলীগ ক্ষমতায় এসেছে। অনেক মানুষের সমর্থন তাদের পেছনে ছিলো। কিন্তু এখন দেখি কুত্তার লেজ বাকাই আছে। পূর্বসূরীদের অনুকরণ করেই তারা আবার ক্ষমতা দেখানোর খেলায় নেমেছে। দেশের মানুষ নিশ্চয়ই এর জবাবও দেবে।





ভাই , এদের কে নিয়ে কিছু বলা, লেখা , চিন্তা করা সময় নষ্ট ছাড়া আর কিছু না।
ভাই , এদের কে নিয়ে কিছু বলা, লেখা , চিন্তা করা সময় নষ্ট ছাড়া আর কিছু না।
ভাই , এদের কে নিয়ে কিছু বলা, লেখা , চিন্তা করা সময় নষ্ট ছাড়া আর কিছু না।
ভাই , এদের কে নিয়ে কিছু বলা, লেখা , চিন্তা করা সময় নষ্ট ছাড়া আর কিছু না।
ভাইরে, সেইদিন কি আর আছে যে, পিটানি খেয়ে হাসতে হাসতে বলবে ' মেরেছো কলসির কানা, তাই বলে কি প্রেম দেবো না!' বরং 'ঢিলটি মারিয়াছো,জায়গামতো কেমন পাটকেলটি মারিলাম দেখোই' এখনকার রাজনীতি ....নিজের পকেট ভারী করাই যেখানে আসল কথা সেখানে নীতিফীতির ভাবভালোবাসা আশা করা বাতুলতা মাত্র ।চোখ আছে দেখে যান, নাক আছে দীর্ঘ বিলম্বিতশ্বাস ফেলে যান ...। তবুও আশাবাদ , ভালো থাকুন নিরন্তর !
কেন বন্ধ করা হলো বলতে পারেন? হঠাৎ করে এরকম করার মানে কি? আইনগত কোন ঝামেলা ছিল?
মিডিয়ার ক্ষাণিকটা খবর রাখার কারনে বলতে চাই- চ্যানেল ওয়ান বন্ধের বিষয়ে তোর সাথে আমার দ্বিমত আছে। সুস্পষ্ট আইনগত কারন আছে এ টিভি স্টেশনটি বন্ধ করে দেবার পেছনে। শুধু তাই নয়, এর আগে বন্ধ হওয়া একুশে এবং সিএসবি বন্ধের পেছনেও সুস্পষ্ট কারন ছিলো। বরং বলা যায়, যমুনা টিভি বন্ধের পেছনে কিছু মানুষের কারসাজি আর রাজনীতির খেলা আছে।
যাই হোক। এছাড়া ৪/৫ শত সংবাদকর্মী বেকার হওয়া, মন্ত্রীর নির্লজ্জতা, রাজনীতি বিষয়ক তোর অন্য কথাগুলোর সাথে আমি সহমত পোষন করছি...
আপনে মারাত্মক বুঝছেন।
তারেক গংদের চ্যানেল ওয়ান নিয়া আমার একটুও মাথা ব্যথা নাই। কিন্তু এক বেলার নোটিশে হুট করে এতগুলো মানুষ জীবিকার অনিশ্চয়তায় পড়লে কেমন লাগে তা বোধহয় সরকারের বুঝা উচিত।
আমাদের এবি'রই মুন্না কাজ করে চ্যানেল ওয়ানে। কয়দিন পরে তার বউয়ের বাচ্চা হবে। ছেলেটা এখন কতোটা অসহায় হয়ে গেলো!
চ্যানেল ওয়ান সরকার বন্ধ করে দিতে পারে। কিন্তু এর কাছে যে চার পাঁচ কোটি টাকা পাওনা আছে প্রডিউসারদের, তাদের এখন কী হবে? পথে বসতে হবে
এই চ্যানেল বন্ধ হলেও জিয়া পুত্র এবং তার ভাই বেরাদরদের কিছু হবে না। তারা আবার ক্ষমতায় যাবে, আবার নতুন চ্যানেল খুলবে।
কিন্তু মাঝখানে অসহায় হয়ে পড়বে অনেক প্রডিউসার ডিরেক্টর আর মিডিয়া কর্মী।
বন্ধ করে দেয়া সমাধান না, বরঙ সমস্যা তৈরি করা। এই কথাটা একুশে টিভির সময়েও বলেছিলাম, এখনো বলছি। বিএনপি যে কাজটি শুরু করেছিল তার ধারাবাহিকতা আমার ধারণা সামনেও অব্যাহত থাকবে। যাকে তাকে লাইসেন্স দেয়া যতদিন বন্ধ না হবে এরকম চলতেই থাকবে।
কিচ্ছু বলার নাই।।:(
চ্যানেল বন্ধ করতে হলে জামাতি টিভি ইস্লামি টিভি আর দিগন্ত টিভি কি দোষ করলো? চ্যানেল ওয়ান কেনো শুধু? আর ছাঁটাই হওয়া কর্মীদের কে খাওয়াবে? শেখ হাসিনা স্বয়ং?
দুক্ষজনক
এই সরকারের আমলনামায় খারাপ দৃষ্টান্ত হিসেবেই এটা জ্বলজ্বল করবে
ভাই একটু মনে কনফিউশন আছে, চ্যানেল তাদের সম্প্রচার যন্ত্র প্রথমে বন্ধক রাখে ও পরে বিক্রি করে দেয় যা সম্পূর্ণ বে-আইনী, একটা চ্যানেল চালাতে হলে অবসম্ভাবি ভাবে তাদের নিজস্ব সম্প্রচার যন্ত্রপারি থাকতে হবে। কয়েক দফা চিঠি চালাচালির পর সদুত্তর না পেয়ে চেনেল বন্ধ করে দেয়া হয়েছে।
তবে সরকার চাইলে এইটা বন্ধ নাও হতে পারত। মালিকানা যারই থাকা এভাবে হুট করে একটা জনপ্রিয় চ্যানেল বন্ধ করে দেয়া ঠিক না।
অসভ্যতা আর ক্ষমতার অপব্যবহারের জবাব কিন্তু দুই দলই পেয়েছে...কিন্তু আফসোস অতীত থেকে এরা শিক্ষা না নিয়ে ...্যেই কাদা ছোড়া ছুড়ির software এদের মাথায় সেট করা আছে তাই করে যায় ও যাবে.........।
কিছু বলার নাই।
মন্তব্য করুন