ইউজার লগইন

রূপকথা শোনাবো বলে..

আমি আসলে লিখি না। "লিখি না" মানে সিরিয়াসলি লেখা বলতে যা বোঝায় সেরকম কিছু করি না। শুধু নিত্যদিনের সাথী কম্পু'র কী বোর্ডে আঙুলগুলোকে প্রতিদিন অল্প অল্প করে এক্সারসাইজ করাই। মোটা হয়ে গেলে সমস্যা। আরে, আঙুলেরও তো একটা শরীর স্বাস্থ্য আছে, নাকি!

এই এক্সারসাইজ করাতে গিয়ে মাঝে মাঝে কিছু প্রায় গুরুত্বপূর্ণ জিনিস বেরিয়ে আসে মাইক্রোসফট ওয়ার্ডের সাদা পাতায়। সেগুলো নিয়ে এদিক সেদিক ঘুরি। সেগুলোকে জমিয়ে রাখি এই পাতায়। শখ করে যার নাম দেওয়া হয়েছে "অন্দরমহলের রূপকথা"। এখান থেকেই একদিন নুশেরা'পুর কাছ থেকে এই ব্লগের কথা জানতে পারি। ভাবলাম, এতদিন ধরে এত রূপকথা জমা পড়ে আছে, সেসব তো শোনানো দরকার। তাই শোনাতে গিয়ে মনে হল, এইখানেই শোনাই। ঝাড়িগুলান ''নীরবে নিভৃতে" শুনি। সবার সামনে ঝাড়ি খাওয়াটা লজ্জার ব্যাপার....।

যা হোক, আর প্যাচপ্যাচ না করি, কয়েকটা ছবি দিয়ে প্রথম পোস্ট প্রকাশ করা যাক। বিরক্ত হলে পুরো দায়দায়িত্ব নিজেকেই নিতে হবে। আর ভাল লাগলে কিন্তু ধন্যবাদটা এক বাকসো আইসক্রিমসহ আমাকেই পাঠাতে হবে। হুম! ঐ যে বলে না, ভাল জিনিস শেয়ার করতে হয়, আর খারাপটা চেপে রাখতে হয় Laughing out loud

মেঘে ঢাকা চাঁদ

সূয্যি গেল পাটে

Lovingly Nature (16).jpg

Picture 1042.jpg

পোস্টটি ৯ জন ব্লগার পছন্দ করেছেন

বকলম's picture


"আমরা বন্ধু"তে স্বাগতম হে বন্ধু। (আজ থেকে আমরা বন্ধুইতো নাকি?!)

কাঠপুতুল's picture


নিঃসন্দেহে! ধন্যবাদ!

হাসান রায়হান's picture


লেখা ভালো লেগেছে, ছবিও।

কাঠপুতুল's picture


অনেক অনেক অ----নেক ধন্যবাদ! ছবির মাপটা নিয়ে বেশ ঝামেলা পোহাতে হল। এখানে প্রকাশের সঠিক মাপটা কোথায় জানতে পারব?

হাসান রায়হান's picture


Max Width: 450px

কাঠপুতুল's picture


আবারও ধন্যবাদ।

আবদুর রাজ্জাক শিপন's picture


 

স্বাগতম  আমরাবন্ধুতে ।

 ফটুকগুলাতো অতিব সৌন্দর্য !

কাঠপুতুল's picture


ধন্যবাদ ধন্যবাদ। ফটোকীয় ধন্যবাদ। Laughing out loud

জোনাকি's picture


ভালো লাগছে ......... তাইবলে আইসক্রিম পাঠাইতে পারবনা কিন্তু হুম.! Tongue

১০

কাঠপুতুল's picture


আইসক্রিম, আইসক্রিম, আইসক্রিম!! ঠিক আছে, পাওনার খাতায় লিখা থাকল। Laughing out loud ধন্যবাদ!

১১

ভাঙ্গা পেন্সিল's picture


স্বাগতম!

১২

কাঠপুতুল's picture


শুভেচ্ছা শব্দটা মিস গেল ক্যান? Sad

১৩

ভাঙ্গা পেন্সিল's picture


অনুমতি না নিয়া শুভেচ্ছা দিতে গেলে আব্দুন নুর তুষার কপিরাইট আইনে মাম্লা করতে পারে Wink

১৪

কাঠপুতুল's picture


নো চিন্তা। আপিল করুম!

১৫

ভাস্কর's picture


স্বাগতম...

১৬

কাঠপুতুল's picture


হু বুঝলাম, ডট ডট দিয়ে শুভেচ্ছা বুঝানো হয়েছে। Laughing out loud

১৭

বোহেমিয়ান's picture


সুন্দর ,স্বাগতম ।

১৮

কাঠপুতুল's picture


ধন্যবাদ ধন্যবাদ। শুভেচ্ছা নাই?

১৯

তানবীরা's picture


স্বাগতম...

অসাধারণ সব ছবি অসাধারণ

২০

কাঠপুতুল's picture


ধন্যবাদ! ভাল থাকুন!

২১

রোবোট's picture


স্বাগতম।

২২

কাঠপুতুল's picture


ধন্যবাদ ধন্যবাদ! রোবোটিক ধন্যবাদ!

২৩

মীর's picture


নাই, কোনো খবর নাই

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

কাঠপুতুল's picture

নিজের সম্পর্কে

"জীবনটা অনেকটা পুতুলখেলার মত। কখনও নিজেরা অন্যদের নিয়ে খেলি, কখনও অন্যেরা আমাদের নিয়ে খেলে। আর সবসময় মাথার ওপরে যিনি আছেন, তিনি তো সৃষ্টি করেছেন, খেলবার অধিকার তো তার আছেই!"-নিকটা নেবার পেছনে এই ভাবনাই কাজ করছে। আমি সাধারণ মানুষ, ছোট্ট একটা মানুষ, বয়সের দিক থেকেও, অভিজ্ঞতার দিক থেকেও। শতভাগ বাঙালিয়ানা ধরে রাখতে চাই। আর দেশের সীমারেখা পেরোলে এই পরিচয়টাই আমার সবচেয়ে বড় গর্ব, কেননা, এটা ছাড়া সেরকম কিছু নেই, যা আগ বাড়িয়ে বলতে পারি।