লিখতাম মন চায় :(
লিখতাম মন চায়, কি লিখুম জানিনা। মানুষ মিশ্র অনুভূতির সময় কি লিখে আমার জানা নেই। তবে যাহা আমার ভেতরে আছে তাহা উগলাইয়া দেওনের ক্ষমতা আপাতত নেই। মনে হইতাছে দুনিয়াতে আইছিতো অনেকগুলান দিন হইয়া গেল, আর ভাল্লাগে না। এইবার নতুন কিছু দরকার। ইহা মনে হয় মানুষের স্বভাব যে আমরা সবসময় পুরোনোটা ফেলে নতুনের পেছনে ধাবিত হই।
জীবনটাও এমন, নতুনত্ব চাই। কিন্তু প্রতিনিয়ত এই এক জীবনে আর কত নতুনত্ব আনা সম্ভব? এই প্রশ্নটা ইদানীং শুধু মাথার ভেতর ঘুরপাক খায়। তখন নিজেরে খুব বেকুব বেকুব লাগে 
সব সময়যে নিজেরে বেকুব মনে হয় তা কিন্তু না। মাঝে মাঝে নিজেরে খুব চালাকও মনে হয়। তখন এক কাপ গরম কফি এক হাতে নিয়া, আরেক হাতে একখানা সিগারেটের অগ্রভাগে আগুন নিয়া বসে ভাবি। কি ভাবি তাই বুঝিনা। আসলে মানুষ নিজে বড় ভাবতে চায়, এটাও আমাদের একটা গুন অথবা দোষ। আমিও ইহার ব্যতিক্রম নই। (এখানে একখান চরম বোকার হাসি দিতাম চাই)
মিস্ করি, কি মিস্ করি? ফেলে আসা জীবনের দিনগুলান মিস্ করি। আগে কি সুন্দর দিন কাটাইতাম....। নিজের দেশটারে মিস্ করি সবচেয়ে বেশি। যখন চরম মেজাজ খারাপ হয়, তখন এইসব ঝাড়নের লাইগা কাউরে পাইনা। দুইডা ফাউল কথা মনে আইলেও কইতাম পারিনা।
মাঝে মাঝে মনে হয়, যদি বয়স ১৮ হওনের আগেই মইরা যাইতাম, তাইলে দুনিয়ার এত রং দেখতাম না। ভালাইতো হইতো, অন্তত দুনিয়াতে এত সুন্দরীগো দিকে তাকাইয়া যত পাপ করছি, তা কম করতাম 
আমার পাপের এই কথা পইড়া, নইরা চইরা বওনের কোন কারন নাই। কারণ, আমার জানামতে আমার কয়েক কিলোমিটারের মধ্যে এই ব্লগের কোন নারী ব্লগার থাকেননা। আর পুরুষরা যদি মনে করেন এইডা কোন পাপ না, তাও আমি দ্বিমত পোষন করুম না।
এইবার আসি আসল কথায়, কয়েকদিন আগে বিয়া করলাম। আমারে যারা চেনে তারা এখন থ হইয়া এই লেখার দিকে চাওনের কোন মানে নাই। খালি কি কবুল কইলেই বিয়া? এখনও কবুল কই নাই। কইতে পারুমও না। কারণ আমি মনে মনে যারে বিয়া করলাম, হুট কইরা তার পরিবার তারে জোর কইরা টেলিফোনে বিয়া দিয়া দিছে। (এইখানে গড়াইয়া গড়াইয়া হাসনের ইমো হইবে)
হায়রে আমাগো বাংলাদেশি মাইয়া আর বাবা মা, সমাজ বইলা কিছু আছে বুঝতে পারলাম তাগো কথা শুইনা। তবে এইখানে আমাগো প্রেম এর কোনো ইতি হয় নাই। আমাগো প্রেমতো অমর তাই হিন্দি সিরিয়াল এর মত "টু বি কন্টিনিউড..।"
একটু আগে আমার কথাগুলা কত সুন্দর পইড়া মঝা লইছেন? একটা ডাহা মিছা কথা কত সুন্দর কইরা বানাইয়া কইলাম। আমরা আসলে পারিনা এমন কিছু নাই। সত্যটা কইতে না পারলেও মিথ্যাটা কইতে আমাগো মুখে আটকায়না। এই কারণে দেশরে মিস্ করলেও যাইতে মন চায়না।
অনেকদিন ব্লগাইনা। তাই ইহা হইলো আমার টেস্ট পোষ্ট। যা বলিয়াছি যাহারা বুঝিয়াছেন বুঝেন, না বুঝলে নাই। ইহা হইলো চরম ক্ষোভ এর বহিঃপ্রকাশ, তবে যাহা সরাসরি কাউরে কইতে পারুমনা... একটু হালকা হওনের চেষ্টা মাত্র।





স্বাগতম
ধন্যবাদ
খাইছে। এইটা দেখি পুরাই টাস্কি খাওনের পুষ্ট। কি কইলো কি কইলো না?আল্লাহ মালুম!
তারছিড়া পোষ্ট
লেখার কোনটা সইত্য আর কোনটা যে মিথ্যা ?
তয়, লেখা ভালো হৈছে... ওয়েলকু
কোনটায় সত্যিনা আবার সব মিথ্যা...।
এই মন্তব্যর উত্তর আমার জানা নেই
কিছুই বুঝতে পারলামনা
আমিও না
এইটা কি হইলো মিশু?
যা মাথায় আইছে
মাথাটা আউলায়া দিলেন এই গরমে। তবু শুভেচ্ছা দিয়া স্বাগতম!!
আমার এখানেও গরম পড়ছে
কি যে কইতে চাইলেন, আর কি যে কইলেন, সব তো গোলায়ে ফেল্লাম!! সবকিছুর চিপা দিয়া এই কথাটা উদ্ধার করতে পার্লাম... নয়া আইছেন।
কাজেই, ওয়েলখাম।..
হ ভাই, নয়া। তবে আপ্নেরে ধন্যবাদ
লেখা পইড়া মনে হইলো - স্বাগতম কইতে হইবো।
ধন্যবাদ
নয়া না, মিশু এবির পুরাণ পাপী। আমার ছোট ভাই কইতে পারেন।
ধুর মাসুম ভাই। এভাবে ধরাইয়া দেন কেন?
আপনার লেখা পরতাম মনচায়
টু বি কন্টিনিউড..
ভাই কোনটা টু বি কন্টিনিউড করুম? লিখা, নাকি প্রেম?
ব্যপার না,জীবন থাইমা থাকে না।
মাসাআল্লাহ্ ... এইতো লিখি ফেইলছেন
নারী ব্লগারদের দিকে তাকালে নইড়া চইড়া বসতে হবে কেনো? বুঝতে পারি নাই
মন্তব্য করুন