ইউজার লগইন

কি হতো

কি হতো?
আকাশটা নীল না হয়ে গোলাপী হলে
ঘাসগুলো সবুজ না হয়ে লাল হলে

কি হতো?
বাতাসের রং থাকলে,
কিবা হতো?
পানি যদি রঙ্গিন হতো?

কি হতো?
টাকা না থেকে যদি সব পয়সা হতো,
কিবা হতো?
সূর্য আলো না দিয়ে যদি চাঁদ আলো দিতো?

কি হতো?
কল্পনা যদি বাস্তব হতো?
কিবা হতো?
আমাদের সকল ইচ্ছেগুলোর যদি ডানা থাকতো?

কি হতো?
রংধনুর যদি রং আটটি হতো,
কিবা হতো?
পাহাড় যদি সব সমতল হতো?

কি হতো?
গানের মতো যদি সবার জীবন হতো,
কিবা হতো?
ভালবাসার যদি রঙ থাকতো..............................।।

পোস্টটি ১১ জন ব্লগার পছন্দ করেছেন

নাহীদ Hossain's picture


অন্যগুলা কি হইলে কি হইতো কওয়া কঠিন...তয় ভালবাসার রঙ থাকলে সুবিধাই হইতো  Embarassed

নুশেরা's picture


জটিল প্রশ্ন। আসলেই কী হইতো?
তয় ভালোবাসার রং থাকলে বহুত পুলাপান বাপমার পিডা খায়া ভূত হইতো সন্দো নাই Smile 

টুটুল's picture


"জটিল প্রশ্ন। আসলেই কী হইতো?তয় ভালোবাসার রং থাকলে বহুত পুলাপান বাপমার পিডা খায়া ভূত হইতো সন্দো নাই"

চিন্তার বিষয় ... তাইলেতো এরশাদ চাচ্চু তো সম্পর্ণ রঙিন হৈয়া থাক্তো Wink

শাওন৩৫০৪'s picture


টাকা না থাইকা সব পয়সা হৈলে জিনিষ কিনতে কিরাম ঝামেলাডা হৈতো?!!!

আর  সূর‌ু‌য আলো না দিয়া চাঁদে দিলে রংধনুর কালার নিয়া টেনশন হৈতেই পারতো, তখন ৭ টা নাও হৈতে পারতো, ঠিক....

ছেলেমানুষী  কবিতা ভালো লাগছে...

মুকুল's picture


অন্যরকম হইতো আর কি!

শওকত মাসুম's picture


কী হইতো?

কাঁকন's picture


অন্য কি হইতও জানি না তবে আপনার কবিতা টা সম্ভবত নিন্মরূপে বদলায় যাইতো:

 

" কি হতো?
আকাশটা গোলাপী না হয়ে নীল হলে
ঘাসগুলো লাল না হয়ে সবুজ হলে

কি হতো?
বাতাসের রং না থাকলে,
কিবা হতো?
পানি যদি রঙ্গিন না হতো?

কি হতো?
পয়সা না থেকে যদি সব টাকা হতো,
কিবা হতো?
চাঁদ আলো না দিয়ে যদি সূর্য আলো দিতো?

কি হতো?
কল্পনা যদি বাস্তব হতো?
কিবা হতো?
আমাদের সকল ইচ্ছেগুলোর যদি ডানা থাকতো?
.......................................................................

তানবীরা's picture


এরকম একটা ছড়া আমিও কখনো কোথাও লিখেছিলাম। আসলেই বলেনতো কি হতো????

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.