স্বপ্নের খোঁয়ারিদোষ
স্বপ্নের খোঁয়ারি ভাঙ্গে একসময়
ভুল হয়ে যায় সুখ সৃতিগুলো
পরতে পরতে জমতে থাকে ধুলো
ইতিহাসের পথে জমতে থাকে নতুন ইতিহাস ।
একসময় থমকে দড়ায় সময়
নৈমিত্তিকটার ঘূর্ণাবর্তে আটকে যায় সব ।
অগণন লাশে ভরে যায় ইতিহাসপাঠ
ডোম ঘরে বসে থাকে শান্তি
অথর্ব আমরা বসে বসে দেখি
ক্রমশ নিজেদের মরে যাওয়া…
ইতিহাস লিখে চলে মৃত্যুর বিজয়গাথা
আমরা মরতেই থাকি ক্রমশ বুদ্ধি বিক্রির যুগে।





আমরা মরতেই থাকি ক্রমশ বুদ্ধি বিক্রির যুগে।) অসাধারন । বেশ ভাল লেগেছে ।
সুনদর
সত্য উচ্চারণ। অথচ সেদিকে আমাদের খবর নেই।
আসলেই আমাদের কোন খবর থাকে না ।কেমন যেন ঘোলাটে সবকিছু।
একেক সময় মনে হয় " জন্মই আমার আজন্ম পাপ ।"
তারপর ও দিনগুনি ভালো হওয়ার আশায় থাকি ।
হয়তো এইটা ছাড়া কিছু করার ও নাই ।
ধন্যবাদ আপনাকে শামান সাত্ত্বিক ।
মন্তব্য করুন