গ্ল্যাডিয়েটর
আমাকে যদি ধরতে চাও
এসো যেথা সাফারির বন
আকাশ পাতাল ঘুড়ে বেড়াই
শুন্যে যে মোর আসন।
অশোক হয়ে ফুটি আমি
সাথে হাজার সাথি
বাঘ ভাল্লুক সিংহ মামা
আছে নানান জাতের পাখি।
ভ্যাম্পায়ার ও শকুনেরাও
বন্ধু আমায় মানে
মুগ্ধ আমি তৃপ্ত আমি
তাদের সুর ও তানে
ভুজঙ্গ আমায় আদর করে
সর্ব অংগ দিয়ে
যতই বলি ছাড় আমায়
ততই থাকে জড়িয়ে।
লতা পাতা গুল্ম যত
থাকে পাহাড়ায়
কেউ যদি ধরতে আসে
তাড়ায় হিংস্র ইশারায়।
হেথায় আমি চরম সুখী
নেই তো প্রাণের ভয়।
সভ্য নামের সমাজ টাতেই
আমার প্রাণ সংশয়।
অবনির হেথায় থাকি বন্ধু
প্রাণে বড় ডর।
এখানে আমায় ধরতে হলে
তোমাকে হতে হবে গ্ল্যাডিয়েটর।
তাই ধরতে হলে চলে এসো
এই সাফারি বনে
বল সাত সমুদ্দুর পারি দিয়ে
আসবে কত ক্ষনে।
সিরাজগঞ্জ
অক্টোবর,২৭,২০১৩খ্রীঃ 





ধন্যবাদ আপু।
আজ থেকে দশ বছর আগের টগবগে তরুণ বয়সের একটা ছবি ফেবুতে পোষ্ট করেছিলাম। অনেকের অনেক কমেন্টস, পেয়েছি, তবে কানাডা প্রবাসী লতিফুল কবির লিটনের কমেন্টস ছিল " ওকে ধরিয়ে দিন" যা আমার মন কেড়েছে। তারই জবাবে এই লেখাটা।
আপু আপনাকে অনেক ধন্যবাদ। ভাল থাকেন। সাবধানে থাকেন।
লেখার সাথে ভাষাটা মানানসই মনে হল না।
বুঝতে পারলাম না।
মন্তব্য করুন