তোমার রহমান নাম,যে গেঁথেছি অন্তরে।
তোমার কোন কোন দানকে
করিব অস্বীকার,
অধম, গোলাম, না চাহিতেই
যেথা দিয়েছ ঢেলে অপার।
তুমি অসীম দয়াবান
তাই শিখিয়েছ কোরআন।
সৃজিলে মানবেরে
শুকনা মাটি দিয়ে
জ্বীনকে বানালে কোন সে লীলায়
অগ্নি শিখা দিয়ে।
জবান দিলে তুমি সকল সংযোগের
বাহন করে।
জমিনকে বানালে আবার
সৃষ্ট জীবের আহার্য্যের আঁধারে।
ফলমূল, শস্যাদি, খেজুর
কত শত আহার্য,
রয়েছে সুগন্ধি ফুল,
ভাষাহীন তার সৌন্দর্য।
নদী ও মহোদধি
বয়ে চলে নিরবধি,
কেউ কারও সীমা
কভূ করে না লংগন,
নদীর পানি হয় যে মিঠা
সমুদ্রের পানিতে হায়! কত যে লবণ।
শুধু কি তাই!
নদী ও সাগরে
কত যে মনি মুক্তা রাজি ঝড়ে,
নৌকা ও জাহাজে চড়ে যাই
দেশ হতে দেশান্তরে।
সমুন্নত আকাশ বানিয়ে তুমি
শিখিয়েছ ভারসাম্য,
মানবেরে করেছ আদেশ
রাখিতে হিসেবে সাম্য।
নক্ষত্র বৃক্ষরাজি
সর্বদা অনুগত
চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র চলে
নিখুত হিসেব মত।
জ্বীন ও মানবেরে
দিয়েছ চ্যালেঞ্জ ছুঁড়ে
পার যদি নাও অবকাশ,
ছেড়ে গিয়ে আমার জমিন ও আকাশ।
উভয়ের কি সাধ্য বল
নড়িতে এক তিল
তব অনুমতি নাহি যেথা
যার ভিসা মিলিবে যথা
সে যাবে হেথা
চলিবে না ,নিয়োগ কোন উকিল।
তাই তো অবনি ও আকাশে
আছে যত প্রানী ও বৃক্ষকুল
যাচে তব যাচনা,
সেজদায় লুটিয়ে,কেঁদে কঁদে আকুল।
তোমার কৃতজ্ঞতা স্বীকার করি না
তবুও আশা নাহি ছাড়ি,
ক্ষণ কালের তরে,
সহায় তুমি, ক্ষমিবে জানি,
তোমার রহমান নাম যে
গেঁথেছি অন্তরে।
হে, খোদা দয়াময়,
স্বার্থপরের মত যেচেছি
শুধু, নিজের মঙ্গলের তরে,
ঘুচিয়ে সকল অমানিশার আঁধার
ঢেলে দাও,খুলে দাও, সকল মঙ্গল দুয়ার
আমার প্রিয় মাতৃ ভুমির ক্রোড়ে।
সিরাজগঞ্জ,
নভেম্বর,০৩, ২০১৩ খ্রীঃ
সুরা, রহমান অবলম্বনে,
(হে আল্লাহ্, অধমের ভুল ত্রুটি ক্ষমা করো)





খুব সুন্দর হয়েছে।
ধন্যবাদ আপু
খুব সুন্দর লিখেছেন।
ধন্যবাদ ভাইয়া।
এতটা খোদ ভক্তি মনে করিয়ে দেয় আমি কতটা তার রহমত থেকে দূরে আছি। দোয়া করবেন
আপনার ধারনা ভুল। আপনি একজন ভাল লেখক, ভাল লিখতে হলে অনেক জানতে হয়। আপনিও নিশ্চয়ই অনেক জানেন। আপনার সবকিছু বাদ দেন শুধু নিশ্বাস টা যিনি দিয়েছেন তার জন্যই শুধু কৃতজ্জতা প্রকাশ করুন। দুদিন আই সি ইউ তে থাকেন দেখেন কত টাকা লাগে ? আপনি বিদেশে থাকেন, নিশ্চয়ই অনেক ইঙ্কাম করেন। অনেক কিছু আপনার আছে। শুধু নেই মনে শান্তি ও কৃতজ্জতা বোধের মানষীকতা। অনেক কথা বললাম কিছু মনে করবেন না। আপনি চোখ বন্ধ করে ভাবুন তো আমাদের রেল লাইনের পাশে যারা থাকে্ন আর আপনি। ভাল থাকবেন।
মন্তব্য করুন