তানহা
তানহা আমার ভাই এর মেয়ে।ওর বয়েস ৪ বছর।ও আমাকে বপ্পু মা ডাকে।আমার মেয়ে নেই।দুই ছেলের মা আমি।মেয়ে না থাকার কারনে কিনা জানি না তানহা আমার জান।অসম্ভব মিষ্টি একটা মেয়ে।।তার চেয়ে ও বেশি মিষ্টি ওর কথা.।আধো আধো বোলে ও ছড়া গান করে,মা এর ওরনা পেচিয়ে শাড়ী পড়ে নাচে..।ওর যত আব্দার সব আমার কাছে।১০ মাস আগে একদিন ও আবদার ধরল বেড়াতে নিয়ে যাও।।আমি সবাই কে নিয়ে বসুন্ধরা সিটিতে তে প্লে' জোন এ গেলাম।বাচ্চারা ছোটাছুটি করে খেললো আর আমি ছবি তুলতে থা্কলাম।বাসায় ফেরার পথে খুব বৃষ্টি হচ্ছিলো।।তানহা জিদ ধরল বৃষ্টিতে হাত ভিজাবে.।সেদিন ই যে ছিল তানহার জীবন এ শেষ প্রান খুলে খেলা তাতো বুঝতে পারিনি!বিধাতার লিলা খেলা।ঐ রাতে বাসায় ফিরে তানহার জ্বর এলো।৭/৮ দিন পার হবার পর ও জ্বর ভাল হোল না মেয়ের।ব্লাড টেস্ট করালাম।।রিপোরট পেয়ে আঁতকে উঠল সবাই.।আবার টেস্ট করালাম.।আবার..। ব্লাড ক্যান্সার.।আমি চিৎকার করে কাদঁতে থাকলাম ।কিছুতেই বিশ্বাস করতে পারছিলামনা আমার জান,আমার মনির ক্যান্সার..।মনে হচ্ছিল এটা কোন স্বপ্ন একটু পরেই ঘুম ভেঙ্গে দেখব সব ..!কিন্তু তা হোলনা।নিষ্ঠুর এক সত্যি এসে দাড়িয়ে গেল অনড়।
পিজি তে চাইল্ড ক্যান্সার ইউনিট এ ভতি করলাম ,ডাক্তার বলল ভাল হবার চান্স ৮০%, অনেক খরচ.।
আজ ১০ মাস তানহার চিকীৎসা চলছে.।একের পর এক মৃত্যু কে পাশ কাটিয়ে আমার তানহা এখনও বেঁচে আছে।ওর চিকীৎসা করতে গিয়ে চাকুরি জীবন এর সবটুকু সঞ্চয় শেষ করেছি.।শুধু চাই বেঁচে থাকুক আমার তানহা যার মুখটির আদল আমার হারিয়ে ফেলা মায়ের। ভাবতে পারিনা আমার তানহা নেই..!





মিতু আপু , নিশ্চয়ই তানহা সুস্থ হয়ে উঠবে ।
আপনাদের উপর দিয়ে কি যাচ্ছে কল্পনা করার ক্ষমতাও আমার নাই । সবার প্রার্থনা সফল করে তানহা আবার হাসিখুশি জীবনে ফিরে আসুক - এটাই কামনা ।
দোয়া করি সে সুস্হ্যহয়ে উঠুক
সুস্থ হয়ে উঠুক তানহা মামণি
নিয়তির নিষ্ঠুরতাগুলো এমন অসহ্য
প্রকৃতিও কি পরিমাণে নিষ্ঠুর হতে পারে...
দোয়া করি যেন সুস্থ্য হয়ে উঠে ।
দোয়া রৈলো তানহার জন্য...সবার কষ্ট দূর করে দিয়ে যেনো সুস্থ্য হয়ে উঠে তানহা...
সুস্থ হয়ে উঠুক তানহা মামণি
দোয়া করি সুস্থ হয়ে উঠুক তানহা মামণি
সবাইকে তানহার জন্য দোয়া করতে দেখে চোখ ভিজে উঠলো আমার..!
ভাল হয়ে উঠুক তানহা
্উপরওয়ালার কাছে দোয়া করি সেরে উঠুক তানহা।
১০ মাস হলো, মূল চিকিতসা কি? কেমোথেরাপি? আজকাল ম্যাবথেরা/রিটাক্সিন দেয়। ওকে দিয়েছে কি?
দেশের বাইরে নিয়ে গিয়েছেন কি? বাংলাদেশে অনেক সময় কেমোর ডোজ কমিয়ে দেয়, সাইডএফেকট কমানোর জন্য। দেখবেন তা যেন না হয়।
ওয়েবএমডি সাইটে চিকিতসা সংক্রান্ত অনকে কিছু পাবেন। যতদূর জানি, সামুতে প্রাপতি নামে এক শিশুর ফুফু সারিয়া ব্লগিং করতো। তারও (প্রাপ্তি) ব্লাড ক্যানসার হয়েছিলো। এখন ভালো আছে। প্রাপতির জন্য সামুর ব্লগাররা এগিয়ে এসেছিলো।
কোন প্রোয়জন মনে করলে এখানে জানাবেন। কেউ না কেউ এগিয়ে আসবে।
আমার শুভ কামনায় কারো কিছু হয়নি, তবু আশা করছি তানহা সেরে উঠবে।
আপনার নামটা রোবট কেন?
তানহাকে কেমোথেরাপি দিচ্ছে...!
রোবোট ভাই আপনার ই মেইল আইডি টা দেন.।আপনি ক্যানসার সম্পকে অনেক কিছু জানেন মনে হোচ্ছ।আপনার সাথে কথা বলা প্রয়োজন।
এখন আর এখানে লগইন করিনা। মাঝে মাঝে অফলাইনে পরি। সেজন্য আপনার কমেন্ট পেতে দেরী হলো। আপনার ইমেইল দিলে সরাসরি ইমেইল করতে পারতাম।
আমার ইমেইল, modurobot@yahoo.com
এখানে ইমেইল করতে পারেন।
ভালো থাকবেন।
নিজের মেয়ের চেয়েও ভাইয়ের মেয়ের জন্য বেশি মায়া লাগে। কেনো কে জানে?
তানহার জন্য অনেক অনেক শুভকামনা
মন্তব্য করুন