হৃদির জন্মদিন
আজ ২২ সে মাচ হৃদির জন্মদিন।
২ ছেলে ১ মেয়ের বাবা ছিল আমার ভাই দিদার।২০০৮ এর ১২ই ডিসেন্মর কক্সবাজার যাওয়ার পথে কুমিল্লায় এক্সিডেন্ট এ আমার ২ বছরের ছোট ভাই দিদার আর ওর বউ রীপা মারা যায়।অলৌকিক ভাবে বেঁচে যায় ওদের ৩ টি অবুঝ শিশু।
আজ দিদার এর একটা কথা খুব মনে পড়ছে.ওর জীবন এর শেষ পহেলা বৈশাখ এ আমি ওর ২ ছেলের জন ফতুয়া কিনেছিলাম।আমার বাসায় সব ভাই বোনদের দাওয়াত ছিল।দিদার খুব মন খারপ করে বললো শোন বড়াপা'"তুমি যদি কখনো কিছু দিতে চাও আমার মেয়েকে দিবা"...আজ ওর সেই আদরের হৃদির জণ্মদিন ...!আজ শুধু হৃদি না তিন ভাইবোনকেই আমার জীবন এ সবটুকু ভালোবাসা দিয়ে আগলে রেখেছি...!





মনটা খারাপ হয়ে গেল। জন্মদিনে তাকে ভালবাসা।
মা-বাপ হারা শিশুগুলো ভালো থাকুক। বড় খারাপ লাগলো তাদের জন্য...
শুভ জন্মদিন পিচ্চিকে ---------
কি বলবো বুঝতে পারছি না; ভালো থাকুন; ওদের তিন জনের জীবন পথ মসৃণ হোক
হৃদিকে শুভেচ্ছা; আর কোন কষ্ট যেন মেয়েটা না পায়
ভালো থাকবেন মিতু, আপনার ভালো থাকা খুব জরুরি
জন্মদিনের শুভেচ্ছা হৃদিকে। জীবনটা আনন্দময় হোক এই কামনা করি।
হৃদিকে শুভেচ্ছা
ওদের জীবনটা আনন্দময় হোক
দিদার-রীপা কিভাবে মারা গেলেন?
ঈশ্ৃর আপনাকে দুঃসংবাদ মুক্ত জীবন দিক।
হৃদিকে জন্মদিনের শুভেচ্ছা, আদর, অনেক দোয়া।
হৃদির বাবা-মা যেখানে আছে, ভালো থাকুক... হৃদির জন্য জন্মদিনের শুভেচ্ছা আর শুভকামনা...
জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে আমি সাধারণত বলি জন্মদিন শুভ হোক জন্মক্ষণের মত, হৃদিকে এটিই বললাম।
হৃদির এবং ওর ভাইদের দুঃখময় জীবনটার জন্য খুব কষ্ট হল। আপনাদের ছায়ায় তারা আদরে সোহাগে দিনকাটাক, এই প্রত্যাশা করি।
হৃদি এবং তার ভাইরা যেন ভাল থাকে।
হৃদি এবং তার ভাইরা ভাল থাকুক
ছেলে/মেয়ে'দের জীবন চলার পথ মসৃন হোক, এই কামনা করি
হৃদিকে জন্মদিনের শুভেচ্ছা। তার ভাইরা ভালো থাকুক।
ঘটনাটা শুনে খারাপ লাগলো খুব
অনেক অনেক শুভ কামনা
সকলের জন্য
ঠিক বুঝতে পারছি না কি বলবো...কিন্তু শুভ জন্মদিন
জন্মদিনের শুভেচ্ছা হৃদিকে। জীবনটা আনন্দময় হোক এই কামনা করি।
মন্তব্য করুন