আমাদের মৌসুমী দেশপ্রেম
আজ সন্ধ্যায় ঘুরতে ঘুরতে নিউমার্কেটে গিয়েছিলাম। ১ নং গেট দিয়ে ঢুকে একটু সামনে এগিয়েই চোখে পড়ল, নিউমার্কেটের শহীদ মিনারটির সংস্কার কাজ চলছে। মিনারটিতে লাগানো হচ্ছে নতুন টাইলস। আজ ২০ ফেব্রুয়ারী, ঘড়ির কাটায় রাত ১২ টা বাজলেই সারাবিশ্বের বাংলা ভাষাভাষীসহ সংশ্লিষ্ট সবাই শহীদ মিনারে শ্রদ্ধান্জলি দিবে। কিন্তু দু:খের বিষয় খোদ রাজধানির নিউমার্কেটের একমাত্র শহীদ মিনারটির সংস্কার কাজ চলছে শেষ মুহুর্তে এবং কাজের ধারা দেখে আমি নিশ্চিত রাত ১২ টার আগে কোন ভাবেই কাজ শেষ হবে না।
২১ ফেব্রুয়ারী, ২৬ মার্চ বা ১৬ ডিসেম্বর এলেই শুধু আমাদের দেশের কথা মনে পড়ে। বছরে এই তিনটা দিন আমরা ঘটা করে দেশপ্রেমের বুলি আউড়াই আর বাকি ৩৬২ দিন আমরা দেশের কথা বেমালুম ভুলে যাই।
কিন্তু এই মৌসুমী দেশপ্রেম এর কি কোন প্রয়োজন আছে!
সত্যি যদি দেশকে ভালোবাসতে হয় তাহলে ৩৬৫ দিন ই ভাবুন, প্রতি মুহুর্তে ভাবুন অন্যথায় বন্ধ করুন এ মৌসুমী দেশপ্রেম।





দূর্ভাষী...
যারা দেশকে ভালোবাসে, তারা প্রতিদিন প্রতিক্ষণই ভালোবাসে। কিন্তু তাই বলে প্রতিদিন নিশ্চয়ই আপনি সকালে উঠে শহীদ মিনার আর স্মৃতিস্তম্ভে যাবেন না ফুল দিতে?
তিনদিন ফুল দিবেন হয়তো শহীদের বেদীতে। কিন্তু বাকী ৩৬২দিনও দেশকে ভালোবাসেন আপনি। এটাই আমার বিশ্বাস। আমরা সবাই...
অনেক সময়ই মনে হয় আমাদের দেশপ্রেমে মনে হয় আনুষঠানিকতার পরিমাণটা বেশী। ঐটা ভাল লাগে না
কিন্তু ২০ ফেব্রুয়ারী সন্ধ্যার পর শহীদমিনার সংস্কার কেন হবে, কেন এটা আরও আগে করা হলোনা সেটা বুঝতে পারছি না।
কিন্তু ২০ ফেব্রুয়ারী সন্ধ্যার পর শহীদমিনার সংস্কার কেন হবে, কেন এটা আরও আগে করা হলোনা সেটা বুঝতে পারছি না।
সমস্যা হোল আমাদের নেতা নেত্রী দের ভিতর আনুষ্ঠানিকতা পালনের প্রবনতা বেশী ।
আর আমাদের ভিতরও সব কিছু আনুষ্ঠানিকতা ভিতর ঢুকানোর অভ্যাস হয়ে গেছে - তা দেশপ্রেম হোক র ধর্ম হোক।
আনুষ্ঠানিকতার দেশপ্রেম এর হাত থেকে মুক্তি চাই।
বিজয় দিবসে বিটিভির বিশেষ সঙ্গীতানুষ্ঠানে একবার বেবী নাজনীনের গান দেখেছিলাম- গানের কথা এই রকম- প্রতিবছর এ মাস এলে মা হয়ে যান দুখিনী, নিরালায় বসে বসে ফেলেন চোখের পানি...
যেন মুক্তিযুদ্ধে সন্তানহারা জননী দুঃখ করার জন্য সারাবছর ধরে এ মাসের অপেক্ষায় বসে থাকেন
হুমম
...কাহিনী হৈলে, দেশ প্রেম তো আর সারাবছর দেখানের বিষয় না...আর ২১ ফেব্রুয়ারী কিংবা ২৬ মার্চ তো দেশপ্রেম করা হয়না, দেশপ্রেমের একরকম আচার করা হয়...আমাদের উপমহাদেশের স্টাইলটাই এইটা, কোনো কিছু স্মরণ করার জন্য, অনুষ্ঠান ইত্যাদি আচার- আচরন পালন করা...এইটাতে দোষের কিছু নাই...
কিন্তু সারাবছরের দেশপ্রেমটা আপনে দেখবেন ক্যাম্নে? এখন কথা হৈলে, দেহপ্রেম দেখানের কি জিনিষ? এর চাইতে হাটার পথে হাতের ঠোঙ্গা রাস্তায় না ফালাইয়া ডাস্টবিনে ফালান, সেইটাও হালকা প্রেম হৈলো...
দারুন বলেছেন।
ব্যস্ততার কারনে অনেকদিনই অনলাইনে অনিয়মিত। মন্তব্যের জন্য সকলকে ধন্যবাদ।
কিন্তু এই মৌসুমী দেশপ্রেম এর কি কোন প্রয়োজন আছে!
একেবারে না থাকার চেয়ে কিছুটা থাকুক।
তবে তাই হোক
মন্তব্য করুন