সব ব্ন্ধুকে ঈদ মোবারক
'আমার বন্ধুতে' আমার পদার্পণ নতুন হলেও ব্লগের জগতে আমি একেবারে নতুন নই, প্রায় সাত আটটা ব্লগে রেজিস্ট্রেশন করা আছে, দু'একটিতে লেখাও দিয়েছি। কিন্তু ব্লগিং-এর আসল মজাটা কোথাও পাইনি। বেশীভাগ ব্লগেই রাজনীতির নোংরামী নিয়ে অসুস্থ ক্যাচাল। দীর্ঘ-ক্লান্তিকর, অপ্রয়োজনীয় সব বিতর্ক, সে সংগে অশ্লীল, রুচিহীন মন্তব্য আর খিস্তি-খেউড়। খুব পুরাতন-‘জনপ্রিয়’ এক ব্লগে সে দিন দেখি এক ব্লগার বছরব্যাপী পর্যবেক্ষন করে ব্লগিং করতে গিয়ে যেসব ব্লগার গত এক বছরে কোন অশালীন ভাষা কিংবা একটিও অশ্লীল শব্দ ব্যবহার করেননি, তাদের একটা তালিকা প্রকাশ করেছেন। বলাবাহুল্য সে তালিকায় স্থান পাওয়া ব্লগারদের সংখ্যা অত্যন্ত নগণ্য। তাই ওইসব ব্লগের পরিবেশের সংগে খাপ খাওয়াতে না পেরে ব্লগিং থেকেই নিজেকে দীর্ঘ দিন বিরত রেখেছিলাম।
হঠাৎ একদিন এ ব্লগে ঢু মেরে দেখি, বাহ্ চমৎকার আবহ। রাজনৈতিক প্যাচাল-ক্যাচাল নেই বললেও চলে, আনেক বেশী বন্ধুত্বপূর্ণ এবং আন্তরিক পবিবেশ। নামটাও সুন্দর, ‘আমরা বন্ধু’।সবচে বড় কথা হলো এ ব্লগে আমার অত্যন্ত প্রিয়ভাজন বন্ধু মেসবাহ য়াযাদ এবং শাহাদাত উদরাজীর সরব উপস্হিতি আমাকে অনেকটাই অনুপ্রাণিত করলো। বন্ধু মমিনুল ইসলাম লিটনের উৎসাহের কথা এক্ষেত্রে না বললই নয়। তাছাড়া রশিদা আফরোজ, মইনুল এইচ সিরাজী, নুশেরা, তানবীরা-এ নাম গুলো এবং মানুষ গুলো আমার অনেক দিনের চেনা। অত:পর.... কিছুদিন নীরব পর্যবেক্ষন শেষে অবশেষে একদিন অতিথি হয়ে ঢুকে পড়লাম। সংগে সংগে নতুন-পুরাতন, চেনা-অচেনা সব বন্ধুদের কাছ থেকে যে অভাবিত উষ্ণ অভ্যর্থনা পেলাম, তাতে আমি যার পর নাই মুগ্ধ এবং অভিভূত হলাম। বন্ধুদের আন্তরিকতায় কিছুদিনের মধ্যেই আমিও এবি পরিবারের একজন হয়ে উঠলাম।
আমার পুরোনো বন্ধুরাতো ছিলোই সে সংগে যোগ হলো টুটুল, শওকত মাসুম, জয়িতা, জেবীন, মীর, শ্রদ্ধাভাজন নাজমুল ভাই, মানুষ, নীড় সন্ধানী, অমি, শাপলা, গৌতম, ভাঙ্গা পেন্সিল, শাওন, জুলিয়ান সিদ্দিকী, আব্দুর রাজ্জাক শিপন, আরিফ বুলবুল, বাতিঘর, সাঈদ, কুদ্দুস, মামুন হক, বিলাই, হাসান রায়হান, নাহীদ হোসেন, রাসেল আশরাফ, নরাধম.সোহেল কাজী,নাম নাই, তারার হাসি, মেঘ, আশফাকুর র, রন... আরো কতশত নাম...। (মাপ চাইছি সে সব বন্ধুদের কাছে যাদের নাম এ মুহূর্তে মনে করতে পারছিনা)। এই মানুষগুলোর সংগে আমার ব্যক্তিগত পরিচয় না থাকলেও যেন তারা আমার অনেক দিনের চেনা, একান্ত আপন। এবিতে আমার স্বল্পসময়ের পদচারণা সত্বেও এই মানুষগুলোর সংগে অদৃশ্য এক আত্মিক টান অনুভবকরি।
সম্প্রতি বন্ধু টুটুলের পোষ্ট করা একটি রাজনৈতিক লেখার সুত্র ধরে কতিপয় বন্ধুর সংগে আমাকে অনাকাঙ্খিত এক রাজনৈতিক বিতর্কে জড়িয়ে পড়তে হলো, যা ছিল নিতান্তই অনভিপ্রেত। পরে বিষয়টি নিয়ে আমি গভীরভাবে ভেবে দেখি বন্ধুদের মধ্যে বিভেদ রেখা সৃষ্টি এবং আন্তরিকতা বিনষ্ট করার জন্য এমন একটি পোস্টই যথেষ্ট।( টুটুল ভাই, প্লীজ রাগ করবেননা)। তাই....আসুন বন্ধুরা আমরা এবি-কে অন্তত রাজনীতির অভিশাপ থেকে মুক্ত রাখি। আমাদের যার যার নিজস্ব রাজেনৈতিক দৃষ্টিভঙ্গী থাকতেই পারে, কিন্তু তাকে কেন্দ্র করে অযথা নিস্ফল ক্লান্তিকর বিতর্কে সময় নষ্ট না করে বরং আমাদের আন্তরিক সম্পর্কের উষ্ণতা বাড়াই। সব বন্ধুকে ঈদ মোবারক।





ব্লগে তর্কাতর্কি একটু হবেই। সেসব এখানে কেউ মনে রাখে না। আপনিও মনে রাইখেন না।
আর টুটুলের পোস্টটা ছিল হরতাল নিয়া। সেই পোস্টে আমি কোনো দোষ দেখি না। মন্তব্য প্রতি মন্তব্যে কিছু কথা আসতে পারে, কিন্তু সেসব শালীনতা ছাড়িয়েছে তাও মনে করি না।
রাজনৈতিক মতভেদ বা দৃষ্টিভঙ্গীর পার্থক্য থাকবেই। সমস্যা কেবল একটাই। এবিতে জামাত-শিবির নিষিদ্ধ। এ নিয়ে কোনো বিতর্কের অবকাশ নাই। এটা নিয়ে কেউ বিতর্ক করতে চাইলেও মানবো না।
ঈদ মোবারক ও শুভ ব্লগিং
শওকত মাসুম, আপনার সংগে সম্পুর্ণ একমত। জামাত শিবির আর কুত্তা পাইলে আমিও লাথি মারি।
উদরাজীকে করা রিপ্লাই-কমেন্টে মাঝে মাঝেই মাত্রা ছাড়াইছে বলে আমার ধারণা।
তর্ক-বিতর্কে কিংবা মন্তব্য প্রতি মন্তব্যে আমরা মাত্রা ছাড়াবোনা-এই আশাই করি।
ঈশান ভাই, প্রথমেই ইদের শুভেচ্ছা এডভান্স। এমন দু চারটা তর্কাতর্কি না হলে কি আর বন্ধুত্ব জমে নাকিরে ভাই। বন্ধুত্ব তো এসব মিলিয়েই। তবে সীমা না ছাড়ালেই হয়। এবিতে সীমা ছাড়ানোর উদাহরণ কম।
আপনার কথায় আশ্বস্ত হলাম আশফাকুর র।
ঈশান মাহমুদের সাথে একমত হয়ে একটু এদিকসেদিক করে তার লেখা দিয়েই মন্তব্য করে ফেললাম । ব্লগের জগতে আমি একেবারেই নতুন । মাইনুল এইচ সিরাজীর সূত্রে আমার আগমন । এখানে এসে অচেনা সব বন্ধুদের কাছ থেকে যে অভাবিত উষ্ণ অভ্যর্থনা পেলাম, তাতে আমি যার পর নাই মুগ্ধ এবং অভিভূত হলাম। বন্ধুদের আন্তরিকতায় কিছুদিনের মধ্যেই আমিও এবি পরিবারের একজন হয়ে উঠলাম। এই মানুষগুলোর সংগে আমার ব্যক্তিগত পরিচয় না থাকলেও যেন তারা আমার অনেক দিনের চেনা, একান্ত আপন। এবিতে আমার স্বল্পসময়ের পদচারণা সত্বেও এই মানুষগুলোর সংগে অদৃশ্য এক আত্মিক টান অনুভব করি। আসুন বন্ধুরা আমরা এবি-কে রাজনীতির অভিশাপ থেকে মুক্ত রাখি। আমাদের যার যার নিজস্ব রাজেনৈতিক দৃষ্টিভঙ্গী থাকতেই পারে, কিন্তু তাকে কেন্দ্র করে অযথা নিস্ফল ক্লান্তিকর বিতর্কে সময় নষ্ট না করে বরং আমাদের আন্তরিক সম্পর্কের উষ্ণতা বাড়াই। সব বন্ধুকে ঈদ মোবারক।
আমার লেখা থেকে কোট করায় আমি সম্মানিতবোধ করছি বড়ভাই।
ঈদ মোবারক। ঈদ আনন্দে কাটুক।সবাইকে ঈদের শুভেচ্ছা।
জয়িতা, আপনার জন্যও একই শুভকামনা।
ঈশান, রাজনৈতিক আলোচনা চলবে না কেন, অবশ্যই চলবে ! আমরা রাজনৈতিক কর্মী না হইতে পারি, কিন্তু রাজনৈতিক প্রভাবের বাইরে আমরা কেউ না । অর্থাৎ , পল্টন ময়দান, হাওয়া ভবন, এইরকম বিভিন্ন ভবনের রাজনীতির ফলাফল ভোগ করতে হয় আমগোরেই । তাই আলোচনা, সমালোচনা এইরকম ওপেন ফ্লাট ফর্মে চলবে নাতো, কোথায় চলবে । মনে রাখতে হবে, আমরা শুধু দলীয় প্রেমে অন্ধ হয়া না গেলেই হয় ।
আপনি ঈশান মাহমুদ ওরফে... আমি কিন্তু অন্য ব্লগে আপনার বেশ ক'টা নিকের সঙ্গে পরিচিত ।
আপনাকেও ঈদের আগাম শুভেচ্ছা । ঈদ মোবারক !
আমি একসময় একটি জাতীয় দৈনিকের একটি জনপ্রিয় বিভাগে কিছুদিন কাজ করেছি, তখন অন্য একটি নিক নামে প্রচুর লেখালেখিও করেছি। ঐ সময় মধ্যপ্রাচ্যের একটি দেশ থেকে(সম্ভবত: সৌদি আরব) একজন কম্পিউটারে রঙ্গিন ফন্টে কম্পোজ করে খুব সুন্দর সুন্দর লেখা পাঠাতো, তখন কম্পিটারের প্রচলন এদেশে এতোটা বিস্তৃতি লাভ করেনি। তাই তার চিঠিগুলো হাতে পেয়ে ভালো লাগতো। সেই আব্দুর রাজ্জাক শিপনকে এদ্দিন পর এখানে দেখে যার পর নাই ভালো লাগলো। তবে শিপন, আপনার অবগতির জন্য বলছি, অন্য কোন ব্লগে আমি অন্য কোন নিকে লিখছিনা।
জ্বি জনাব, নামের কারণে কিঞ্চিত ভুল হইছে ।
আপনাকেও চিনতে পেরেছি ।
বলাবাহুল্য ভালো লাগছে আপনাকে পেয়ে ।
ভ্রাতা, আমরাবন্ধুতে আমাদের এইভাবে দেখা হয়ে যাওয়া বিষয়ে আমার লাস্টপোস্টের ৩৭ নাম্বার মন্তব্যে কিছু লিখেছিলাম, একটু দেখবেন ।
রাজনৈতিক আলাপ আলোচনা চলবে,তর্ক-বিতর্কও চলবে কিন্তু সেটা সীমা অতিক্রম করবেনা।
আর বন্ধুদের মাঝে মান-অভিমান না হলে ভাবটা ভালোমতো জমে না।
আপনাকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।
রাসেল আশরাফ, আপনার সঙ্গে সহমত।
কোন মানুষ রাজনীতির বাইরে না। আর সমমনা লোকদের মধ্যে নিজেদের মতামত বিনিময় করার জন্য ব্লগ হলো আর্দশ স্থান। সুতরাং আলোচনা না চলার কোন কারন নেই। তবে আমি মতামত নিয়ে আলোচনায় বিশ্বাসী, ব্যাক্তি আক্রমনে নয়। ব্যাক্তি আক্রমন অনভিপ্রেত।
একদম খাঁটি কথা বলেছেন তানবীরা।
এদেশে অবস্থা এমন, জন্মের পর থেকেই একজন মানুষ দুই শিবিরে বিভক্ত এখানে শিবির দুটির নাম উল্লেখ করার প্রয়োজন বোধ করছি না। আমরা বন্ধু এই বাইরে কিছু নয়। অতএব বিতর্ক চলছে চলবেই। সবাইকে ঈদের শুভেচ্ছা। এই শুভেচ্ছা অবশ্যই বিতর্কহীন।
।আমি এখনো বিশ্বাষ করি, দেশ কখনো বিপন্ন হল এ বিভক্তি থাকবেনা।
আমি এখনো বিশ্বাস করি, দেশ কখনো বিপন্ন হল এ বিভক্তি থাকবেনা।
আরে ব্যাপার না। আমরা আমরাই তো।
ঈদের শুভেচ্ছা।
ঈশান, এ ব্লগটা কয়বার পড়ে গেছি বলতে পারব না। তবে প্যারা ভেঙ্গে দিলে আরো পড়তে মজা পেতাম।
বাংলায় নন মডারেট ব্লগও আছে। যা খুশি লিখতে পার। যত পার গালাগাল! আমরা বন্ধু' র বিশেষ কারিশমা হল - ব্লগারা সবাই এখানে বন্ধুর মত, আন্তরিক। নিজেরাই বুঝে কি করতে হবে। মাঝে মাঝে দু একজন এসে পড়ে কিন্তু এরা টিকতে পারে না। আমরা বন্ধু তে ব্যান হয়েছেন এমন বন্ধু দেখি নাই তবে প্রথম পাতা থেকে লেখা সরিয়ে দেওয়া হয়েছে এমন দেখেছি। আমার দুটি লেখাও এর মাঝে ছিল। ঝাল বেশী ছিল হয়ত!
যে কোন ব্লগে লিখতে গেলে নীতিমালাটা পড়ে নিলে সমস্যা হওয়ার কথা নয়।
শুভ কামনা।
উদরাজী, আমি প্যারা ভাইঙ্গা পোস্ট দেই, পরে দেখি প্যারা-ট্যারা কিছুই নাই, কিংবা...আমি প্যারা দিলাম একরকম, প্রকাশ হইলো অন্যরকম...একটু জ্ঞান দাও বন্ধু।
ঈদ কবে?
মন্তব্য করুন