আইসক্রিম
আমার এক বড় বোন গত কয়েকদিন ধরে ফেসবুকে ক্রমাগত মেসেজ দিয়ে যাচ্ছে,
যে, মা দিবস আসছে একটি লেখা দে। মনে মনে ভাবি, কি লিখবো? যাই
লিখবো মা কি সেই লেখার টানে ফিরে আসবে। শেষ পর্যন্ত লিখতে বসলাম, কি
লিখবো জানি না, শুধু কম্পিউটারে কিছু শব্দ টাইপ করলেই কি মা কে নিয়ে
লেখা যায়? জানি না। আমার মা চলে গেছেন আজ দেড় বছর হলো। ছোট
বেলায় মা যখন মারতো, তখন ভাবতাম, আমি যখন বড় হব, তখন আমিও
আম্মুকে মারতে পারবো, আম্মু আমার চাইতে লম্বা বলেই, তার পাওয়ার দেখায়
আমাকে, আমার ছোট মনে ধারনা ছিল, লম্বা হলেই বোধহয় বড় হওয়া যায়,
এখানে উল্লেখ্য যে, আমার মা লম্বায় খাটো ছিলেন।কিন্তু বয়স বাড়ার সাথে সাথে
এই ভুলটি যখন ভাঙলো, দেখলাম আমি লম্বা হই ঠিকই, বয়স যেন কেমন দুরন্ত
গতীতে আম্মুর বাড়ে। আমি কোন মতেই তার সমকক্ষ হতে পারি না। মা
দিবসে প্রতি বছর আম্মুর জন্য এক বাটি আইসক্রিম নিয়ে যেতাম, ডায়বেটিকস
ছিল বলে মিষ্টি ছিল তার জন্য হারাম, কিন্তু ঐ একদিন আইসক্রিমের উপর তার
সেই হুমড়ি খেয়ে পড়া দেখে খুব মায়া হতো।আমাকে বলতো, একটুও দিব না,
সব আমি একাই খাবো। আমি বলতাম খাও, যতক্ষন তার মন না ভরতো খেতে
থাকতো। শেষ হলে বলতো, কে বলল আমি আইসক্রিম খেয়েছি?? তার এই শিশু
সুলভ আচরন দেখে মনে হতো, আহারে মা..কেন রোগ তোমার শরীরে বাসা
বাধে?? আবার ঘুরে ফিরে মা দিবস এল, কিন্তু আমার আইসক্রিম খাওয়ার
মানুষটি আর নেই… ঘুমিয়ে থাকা মাকে ড়েকে কি করে বলবো, আম্মু,উঠো না,
তোমার জন্য সারপ্রাইজ…..





চোখে পানি এসে গেল এই লাইনটি পড়ে। মা হারা মন হু হু করে উঠল। লিখতে থাকুন এমন হৃদয়স্পর্শী লেখা।
ধন্যবাদ ভাই..
ছোটবেলায় মা যখন মারতো, তখন ভাবতাম, আমি যখন বড় হব, তখন আমিও
আম্মুকে মারতে পারবো, আম্মু আমার চাইতে লম্বা বলেই, তার পাওয়ার দেখায়
আমাকে, আমার ছোট মনে ধারনা ছিল, লম্বা হলেই বোধহয় বড় হওয়া যায়,
এখানে উল্লেখ্য যে, আমার মা লম্বায় খাটো ছিলেন।কিন্তু বয়স বাড়ার সাথে সাথে
এই ভুলটি যখন ভাঙলো, দেখলাম আমি লম্বা হই ঠিকই, বয়স যেন কেমন দুরন্ত
গতীতে আম্মুর বাড়ে। আমি কোন মতেই তার সমকক্ষ হতে পারি না।
আমারও এরকম মনে হতো......
ধন্যবাদ ভাই...
আমার মা পান চাবাতে চাবাতে মুখের ভীতর পান রেখেই ঘুমায়া যায়, কিছুক্ষন ঘুমায়া উঠে মুখের পানটা আবার চাবায়। আপনি পান সুপারী কিনে দিয়ে তার ব্যাংক খালী করতে পারবেন।। মা-বাবা টাইপের লেখাগুলো এড়িয়ে যাওয়ার ট্রাই করি। তারপরও মাঝে মাঝে চোখ আটকে গেলে গোগ্রাসে গিলে ফেলি। আপনার মা ভালো থাকুক।
আমার মা ভালোই আছেন, কারণ সে জীবনে খারাপ কাজ করে নাই.. শুধু হয়তো খারাপ থাকেন আমার কারনে...
(
আহা !!
মা.।.।.।.।.।.।.।.।.।.।
পৃথিবীর সব মা'দের প্রতি ভালোবাসা।
ধন্যবাদ ভাই...
মন খারাপ হইলো ...
সরি নাহীদ.. আপনি কষ্ট পেলেন বলে..
লেখাটা খুব মন ছোয়া।
বেশিরভাগ ভাল লেখাই মন খারাপ করে দেয়।
এবিতে সুস্বাগত।
পড়তে থাকুন, লিখতে থাকুন।
ভাল থাকুন।
In Bangladesh, Mother's Day is celebrated on the second Sunday of the month of May. In observance of the day discussion programs are organized by government and non-governmental organizations. Reception programs, cultural programs are organized to mark the day in the Capital city. Television channels aired special programs and newspapers published special features and column to mark the day. Greeting cards, flowers and gifts featuring mother’s specialty to the children were on high demand at the shops,markets and cinema halls.and shoppin
লেখাটা পড়ে মন খারাপ লাগছে । আপনার জন্য শুভকামনা,আপু
মন্তব্য করুন