আঞ্চলিকতা বা অঞ্চল বিষয়ক কথকতা
হলে না থাকার সুবাদে আমাদের বন্ধু সোহাগকে প্রায়ই আজিমপুর থেকে মিরপুরগামী বাসে চড়তে হত ।প্রতিদিনই সে আশা করত কোন ত্বন্বী রমণী ভুবনমোহিনী হাসি হেসে তার পাশের আসনটিতে বসবে ,কিন্তু তার বদনের বেহাল হকিকতের কারণেই হোক ,বা অন্য কোন কারণেই হোক ,তার সে আশা প্রায়ই হত গুড়ে বালি । যাক ,বলছিলাম সোহাগের কথা ।একদিন তার সাথে মিরপুর লিংকে সহযাত্রী হল একজন বুড়োমত লোক ।সোহাগ বেশ মিশুক ,একেবারে আনকোরা মানুষজনের সাথে নির্বিবাদে আলাপ জুড়ে দিতেও সে বেশ পটু ছিল ।তো সেইদিন ,একথা সেকথার পর সে সহযাত্রী ভদ্রলোকের সাথে রীতিমত আলাপ ফেঁদে বসল।মজাটা হল ,বাস থেকে নামার পর ভদ্রলোক সোহাগকে বললেন ,তোমার বাড়ি তো চট্টগ্রাম ,তাইনা ?
পরে যখন সোহাগ আমাদের কাছে তার অননুকরণীয় টিপিক্যাল চাঁটগাইয়া অ্যাকসেন্টে বলল ,”দোস্ত ,লোকটা আমার কথা শুনে কেমনে বুঝল আমি চাঁটগাইয়া ”।আমরা আর কিছু বললামনা ,মুচকি মুচকি হাসতে লাগলাম ।
সোহাগ একটু সরল টাইপের ,তাই বাতচিত করার সময় কথার টান অতটা আমলে নিতনা ।কিন্তু আমাদের অনেককেই এই প্রচন্ড রকম সজাগ থাকা সত্তেও এই অ্যাকসেন্ট লুকোতে কাঠখড় পোড়াতে হয় ,অনেকে আবার একেবারেই পারেনা ।তা না হয় নাই পারল ,কিন্তু মাঝে মাঝে এসব হ্যাপাটা একটু বেশি রকমের হয়ে যায় ।আমাদের আরেক বন্ধুর কথায় ভয়াবহ আঞ্চলিক টান চলে আসে ।সে আবার খুবই সুদর্শন ,পোশাক আশাকেও বেশ ফিটফাট ,কিন্তু যেই মুখ খুললেই বাঝে যত বিপত্তি ।আমরা বলি ,সোহান কথা না বলার আগ পর্যন্ত আমাদের ক্লাসের সবচে স্মার্ট ছেলে ।আর আমাদের প্রথম প্রেসেন্টেশনের পর কথাটা একটু বদলে গিয়ে হল ,সোহান বাংলার চেয়ে ইংরেজি ঢের ভাল বলে ,আর সবচেয়ে ভাল বলে যখন সে কিছুই না বলে ।
তবে বোধকরি ,একঝাক মানুষের মধ্য থেকেও আমাদের চাঁটগাইয়াদের সনাক্ত করতে সনাক্ত করতে বেগ পেতে হয় সবচেয়ে কম ।একেবারে অথেনটিক টান তো আছেই ,তায় আবার প্রতি বাক্যের শেষে বাইডিফল্ট “যে” অনুসর্গ যুক্ত করায় আমরা বুঝে যেতাম ,এ ব্যাটা চাঁটগাইয়া নওজোয়ান ।তাই যতই তুমি ইংরেজিতে তুবড়ি ছোটাও না কেন ,কুট্টিদের মত “আবে চিপায় পড়লাম ” ডায়ালগ দিয়ে বর্ণচোরা সাজার চেষ্টা করনা কেন ,হুঁ হুঁ ,চাঁটগাইয়া হয়েছ তো মরেছ ,একেবারে চোখ বন্ধ করে বলে দেওয়া যায় তোমার সব কসরতই মাঠে মারাই যাবে ।
তবে একটু চোখকান খোলা রাখলেই কিন্তু অল্পবিস্তর টান অনেকের কথার মাঝেই খুঁজে পাওয়া যায়।ব্যাপারটা এমন কোন গুরুতর বা দূষণীয় তো নয়ই –আমি অন্তত মনে করিনা ।আসলে এইসব মানুষের কথা থেকেই চিনে ফেলার ব্যাপারগুলো আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগে ।তবে মাঝে মাঝে এজন্য বড়সড় কেলোও হয়ে যেতে পারে ।একবার নতুন টিউশনিতে গেলাম ,আর গিয়েই গৃহকর্তার সাথে একথা সেকথার পর চট করে ধরে ফেললাম ওনারা চট্টগ্রামের ।(উনি আবার অতটা চৌকস ছিলেননা বোধহয় ,তাই আমার কথা শুনে কিছুই বুঝতে পারেননি
)। কিন্তু কোন কুক্ষণে যে হাসিমুখে বলেছিলাম আংকেল ,আপনার বাড়ি তো চট্টগ্রাম ,না ? অমনি শুনতে পেলাম ,”ওমা ,ছ ছাই খারবার ,তোয়ার ঘর খন্নান্দি” (দ্যাখ দেখি কান্ড ,তোমার বাড়ি কোথায়)? অথচ তখন পর্যন্ত আমি একবারও আমার বেত্তান্ত বলিনি ।তারপর পরিচয় দিতে ওসব বইঙ্গাদের(বৈদেশিদের ) ভাষা লাটে উঠে গেল ,এরপর থেকে আমাকে আমার আনাড়ি চাঁটগেয়ে এলেম নিয়েই পুরো সময়টা কাজ চালাতে হয়েছিল ।
তবে সত্যি কথাটাই বলি ,ক্লাস টেস্ট ,সেশনাল, অ্যাসানমেন্টের গ্যাড়াকলে যখন পেরেশান হয়ে পড়ি ,ইটপাথরের ঢাকার ঠাস বুনোটে মনটা যখন ভীষন রকম হাঁসফাঁস করতে থাকে ,নীলক্ষেতের জনাকীর্ণ রাস্তায় হাঁটতে হাঁটতে আমি যখন বাটালি হিলের ছায়াঘেরা রাস্তার ভাবালুতায় বিভোর থাকি ,তখন আচমকা শুনতে পাওয়া “ওয়া ,কেন আছ ,গম আছনি??” ,কথাগুলো শুনতে নেহায়েত মন্দ লাগেনা ।





আমার কাছে চাটগাইয়া ভাষা বেশ লাগে শুনতে। সিলেটিগো কথা আমি এক্কেরেই বুঝি না।
এক মডেল ছিলো আসিফ নাম। সে এখন মুম্বাই কাঁপাইতেছে শুনছি। দেখতে পুরা মিলিন্দ সুমন টাইপ। বনানীতে তার একটা বিলবোর্ড এখনো থাকতে পারে...তো সেই আসিফ যখন মুখ খুলতো তার সমস্ত স্মার্টনেস ইস্মাটনেস হইয়া ঝুলতো তার গলায়...
একবার এক সিলেটির মুখে শোনা ,"ইবা কিবা গু" বাক্যের মর্মোদ্ধার করতে আমাকে যথেষ্ট ধকল পোহাতে হয়েছিল
।
ওই আসিফ কি চাঁটগাইয়া ??
না ঐটা আমাগো মহল্লার, পুরান ঢাকার...কুট্টি।
ঐ টা মনে হয় হবে ''ইগু কিগু বা?''
ঠিক
।
চাটগাইয়া আর সিলেটি ভাষা বোঝার চেয়ে হিন্দি বোঝা অনেক সোজা
আমার কাছে হিন্দির চেয়ে জার্মানও সহজ লাগে
।
সে আপনি জার্মান শিখছেন বইলা; কিন্তু বেসিক্যালি গম আছনি অপেক্ষা ক্যাসা হো কেমন আছ এর অনেক কাছাকাছি
আমি দেকহছি শুদ্ব হিন্দি (ফিল্মের হিন্দি না, অমিতাভের কৌন বনেগা ক্রোরপতির হিন্দি, বা অ্যক্টর আশুতোষ রানার হিন্দি যেইটা) ইন্ডিয়ার লোকেদের চেয়ে বাংলাভাষীরা ভাল বলতে পারে/পারবে, এবং ভাল বোঝে
...
ভূপেন হাজারিকার গংগা বইছ কেন গানটার হিন্দি ভার্শনটা ছিল শুদ্ব হিন্দিতে। এক ইন্ডিয়ান পুলা আমারে জিগায় এইটা কোন ভাষার গান শোন? আমি কইলাম গাধা এইটা তোর দেশের ভাষা... অবশ্য পুলাটা ছিল হায়দ্রাবাদি... কিন্তু হিন্দি স্পীকিং পুলা হইলেও ধরা খাইত।
ঐ যে ছিলনা ''ভিস্তার হ্যায় আপার, প্রাজা দুনপার, নিঃশব্দ সাদা...'' হেয় বুঝে নাই
পুরাই হা হা প গে........
ভীনদেশীরা যদি জানতো যে, আমাদের দেশের বেশীরভাগ মানুষই বহু ভাষাভাষী- কাড়াকাড়ি পড়ে যেত।
মাতৃভাষা বাংলার কথা বাদই দিলাম; ইয়েস-নো-ভেরী গুড্ টাইপ আংরেজী মোটামুটি সবাই জানে।
হিন্দী তো এখন অনেকের মাতৃভাষার মতই; সাথে উর্দূর প্রতি কারো কারো আজন্ম টান আছেই।
তারুপর দুই-চারপাতা আরবী কে না পড়তে পারে?
এইবার হিসাব করে দেখি, মোট কয়টা ভাষা জানি!
পুরাই কসমোপলিটান কথা বলসেন তায়েফ ভাই
,
আমরা ত একেকজন আদতে বহুভাষাবিদই
।
এইটা হইল গে কথার কথা ,জার্মান টার্মান আমি শিখিনাইক্কা ,হিন্দি কেমুন জানি লাগে সেটা বোঝানোর জন্যই এই উপমা
।
ভাল কথা ,কাকন্দি আমারে এত ইজত দিতাসে দেখে ভাল্লাগলো
।
বই লিখে ফেল একটা - "বইঙ্গার দেশে চইঙ্গা!"
এইটা আমি না লিখে আরিফ লিখলে ভাল হবে
।
বইয়ের শিরোনাম রিফুটিত!!!
আপনার ''চাটগেয়ে আনাড়ী'' শুনে খুবই খারাপ লাগল... এভাবেই কিন্তু হারিয়ে যাচ্ছে ভাষাগুলো
... আমার কাছে তো মনে হয় চাটগার পুলা চাটগায়ের ভাষায় দক্ষ, সিলটী পুলারা সিলেটীতে তুং-ফাং কইরা দিব, নোয়াখালির পুলারা নোয়াখালির ভাষায় কথা কয়া ধুন্দুমার মাচায়া দিব- এইরকম হওয়া উচিত দক্ষতা
.. আর সাথে বাংলা তো আছেই 
পোস্টের লাস প্যারায় পুরা সহমতের উপরে একমত
যদিও আমি নিজের চাঁটগাইয়া যথেষ্ট আনাড়ি মনে করি ,তবে আম্র দোস্তরা বলে আমি নাকি খুব একটা খারাপ বলিনা ।
ভাষাগুলো আসলেই হারিয়ে যাচ্ছে ,আর বেশি খারাপ লাগে যখন দেখি হিন্দিব গানের তোড়ে কিভাবে ভাষাগুলো পলকা হয়ে যাচ্ছে
।
কলেজে থাকতে বেশ ভালোই বলতে পারতাম। ইউনিতে উইঠা না কইতে কইতে এখন আর ভালো মতন আসেই না। আফসোস। মাতৃভাষার প্রতি আমার এহেন অবহেলারে তীব্র ধিক্কার। তোমার পোষ্ট পইড়া এখন আমারো স্মৃতিচারন করতে ইচ্ছা করতেছে। দিয়া দিমু নাকি একটা পোষ্ট?
এইটা আবার জিগান লাগে ??
সরে সরে দ্যান বদ্দা ।
চাঁটগাইয়া ভাল বুঝি না, তবে নিউক্যালি বুঝি
এই নানান জেলার ভাষা শুনতে আমার ভাল লাগে, সবারই নিজস্ব কিছু বলে থাকা উচিত। ভাষাগুলো যাতে হারিয়ে না যায়।
নিউক্যালি বুঝলে চাঁটগাইয়া আধ একটু বোঝার কথা না ?
এইজন্যই তো বললাম ভাল বুঝি না(মানে খুব অল্প বুঝি), নাইলে তো এলিয়েন ভাষা মনে হইত
ব্যাক কতার শ্যাষ কতা-
"চিটাগাইঙা ফুয়া; মাডিত্ পইল্লে লুআ"
ব্লগে চিটাইঙ্গা (চইঙ্গা) ভাষাভাষী ভাই-বেরাদরদের দেখলে দিলে বড়ই আনন্দ হয়! এক্কেবারে বুকে আয় বাবুল টাইপ!
"ওডো বুখত আই ফর" হইবে তো।
খতা ব্যাগ্গিন আঁরার চিটাইঙ্গাত্ খইলে বইঙ্গা অক্কক বুঝিন্নো ফারিবো!
আঁরা হাছা খথা হইর ,হিতারা বুঝক না বুঝক আঁরার কি??
গম হথা খইয়ুন বদ্দা
।
চইঙ্গাদের দেকলেই ছুডবেলার কতা মনে পইড়া যায়


ওরে আমারে ধর ইমুশনাল হৈয়া যাইতাছি



"ও বুক!"- বাদ গেছে। আরও আছে-
* ফা'ত্তোলীর বাদে দি' বেয়াকগুণ নোয়াহাইল্যা
* বাড়ী বরিশাল অইয়্যে তো কি অইয়্যে ডিশটিক নোয়াহালী
==========================================
চট্টগ্রাম এবং চট্টগ্রামের মানুষ- দুইই অসাধারণ!
* ফা'ত্তোলীর বাদে দি' বেয়াকগুণ নোয়াহাইল্যা\
ঠিক!
নিউক্যালি-ফোর্নিয়ার উপরে কোন ভাষা নাই
এই সুযোগে চাঁটগাইয়া ভাষার ওপর ছোটখাট থিসিস হয়ে যাচ্ছে দেখি
.
আরও আছে -চুদুরভুদুর ,বডর গরি ...।
ভালো।
হাহাহা.....আমারও অনেক কাহিনী আছে। মুখ খুললেই লোকে বুঝে যায় চাটগাঁইয়া!!
আরে বদ্দাও দেখি আঁর দেশইত্যা ...
কাহিনী টাহিনী ছাড়েন তাড়াতাড়ি ...
নুশেরাপু কি চাটগাঈঁয়া না? আঁই ত ঠাইজ্জি ভংইগে!!
ওয়া কেন আছ, গম আছনি??
কি কও এইসব! বঙ্গানুবাদ কইরা না দিলে তো বুঝিনা।
আমিও বুঝিনা
; মুসা আমানের মতন কইতে চাই কিশোর তোমার হিব্রুভাষা বাদ দিয়া সোজা বাংলায় কও
কাক্নাদির কিশোর প্রীতি গেলো না... সবখানেই তিন গুয়েন্দার হেডুরে দ্যাখে
:)
জানতে হলে শিখতে হবে
বদ্দা, সবরকম ইন্টিগ্রেশনে দুই যুগের বেশী চিটাগাঙের আলোবাতাসপানিনুন সব খাইছি। নিমকহারামি করি না
বইঙ্গা ফা'নলা'র হুনি আঁত্তে বোউত গম লাগেদ্দে...
নরুরে বদ্দা কন্কে?
আমি চাটগাঁইয়া ফুয়া, সেজন্য
।
হাহাহাহহাহহা.............এখন মনে হয় এসব ভইংগা-টইংগা এসব আর লোকে বলেনা।
একবার হলে এক চাটগাঁইয়ার দেশি বন্ধু আসল। দুইজনে একান্তে প্রাইভেট কথা বলা শুরু করল। প্রাইভেট কথা কিন্তু জোরে জোরে বলছিল। আমরা কিছুই বুঝিনা। খালি শুনতেছিলাম দুইজনের মুখথিকা খটখট আওয়াজ হইতেছিল।
অনেকদিন আগে মাকে নিয়া সুনামগঞ্জ গেছিলাম। একদম গ্রামে। অমায়িক সব লোকজন। কিন্তু ঢাকা থেকে আসছি কীনা এইটা বলার পর আর কী যে বলে কিছু বুঝিনা। আমার মা মহিলাদের সাথে দেখলাম ইশারায় কথা বলছে। 'বিস্কুট লুক্কা' - লুক্কা মানে লন! খাইছে, আমি ভাবি সিলটি কি বাংলা নি? এই গপ্পো আরেক সিলটি আরিফ জেবতিকের সাথে করলাম। উনার জাতভিমানে লাগল। মুখ ফুলাইয়া শ্লেষ দিয়া বলে, 'বিস্কুট লুক্কা বুঝেন নাই কারণ বিস্কুট ইংরেজি শব্দ আর লুক্কা সিলেটি, ঠিকি আছে'।
হাহাহাহহা........। আন্ঞলিক ভাষা নিয়ে অনেক কৌতুক প্রচলিত, অনেকগুলোই অসাধারণ মজার (এবং অশ্লীল!!)।
নরাধমদা ,১৮ + ট্যাগ দিয়ে তাড়াতাড়ি ছাড়েন ...
জয়তু চাঁটগাইয়া ভাষা !!(প্রাইভেট কথার জন্য জুড়ি নাই কিনা !!)
জন্ম কুমিল্লায় হইলেও ছোটবেলা থেইকা চিটাংয়ে বড় হওয়া। বন্ধুবান্ধব সব ঐখানেরই। কিন্তু খুব বিচিত্র হল, হাইস্কুল পার করে ফেলার পরও চাঁটগাইয়া ভাষা শিখতে পারি নাই। তখনও অদ্ভুত কঠিন লাগে।
তারপর কলেজে ওঠে একটু, একটু প্র্যাকটিস, আর ভর্তি কোচিং এর সময় খাস চাঁটগাইয়া বন্ধুর সাথে একরুম শেয়ার করায় এখন পুরাই উড়াধুড়া!!
প্রসূনদা আমি আপনার উল্টা, বাড়ি কুমিল্লা কিন্তু জন্ম চিটাগাং। তবে চিটাগাংয়ে ইস্কুল কমপ্লিট কইরাও ভাষাটারে সাইজ করতে পারলাম না
অদ্রোহের সাথে থাইকাই যুইত কর্তে পারলা না, তোমার তো কচু গাছের সাথে লতি দিয়া ফাঁস দেওয়ন দর্কার!!
সেটা আপনার খথা শুনে একটু একটু বোঝা যায় ...
ঐ ফাজিল পুলাপান!!
কি বুঝা যায়!!
আপনার কথা শুনে যে আপনারে চুইঙ্গা মনে হয় ,এটা কিন্তু কম্পলিমেন্ট ...:P ,সেটাই বলতেসিলাম ...
অশ্লীল।
আবার জিগায়!!
খেক খেক !!
আমার এক দোস্ত, তার নামও সোহাগ- শুদ্ধ বাংলায় কথা বলার
কী প্রানান্তকর চেষ্টা। যত বলি, স্বত:ষ্ফুর্তভাবে কথা বলিস, ততই বেচারা শুদ্ধভাবে
বলতে যেয়ে ক্যাচাল লাগিয়ে দিত। কোন একদিন বললো- দোস্ত শোন,
আমি না ফিউর শুদ্দ করে কথা বলতে ফারি.....
আমি না ফিউর শুদ্দ করে কথা বলতে ফারি.....
লেয়া বালা অইছে।
ট্রাই কর্ছিলেন, তয় হয় নাই।
শিখেন, শিখেন..
"লেয়া বালা ওইয়ে"
ভাবতেছি, একটা টিউটোরিয়াল দিব চাঁটগাইয়া ভাষা নিয়া।
আপনি ভুল করছেন। এইটা নোয়াখালীর ভাষায় বলছি।
উপ্স!!!

পুরাই ধরা !!!
দিয়া দেন ,বদ্দার দৌড় তখন বুঝা যাবে নে খন
বদ্দা গম হর বেগ্গিন । চালাই যন আঁরা চাঁটগাঁইয়া বেয়্গ্গুন আছি ................

ভাইজান দেখি নিউক্যালি ...
অনেরার চাটিগাঁইয়া খতা আঁই খইত ন ফারি।
আংগো নোয়াখাইল্যা কতা আন্নেগত্তন অনেক বালা...।
আফনেরা খিতা মাত মাতেন...?
হেয়াট দ্য চিটাগিনয়ন এন্ড সিলেটি পিপল আর টকিং...
আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড...
মেসবাহ ভাই কয় ঘাটের জল খাইছেন ,এত ভাষায় আপনার দক্ষতা ,ডালমে কুছ কালা হ্যায়...
অবা খন?
এইটা শুইনা ভাবছিলাম কৈতাছে ওভাকন (জন্মনিয়ন্ত্রনের বড়ি)
ও মনু এইয়া কি কও????
রোহান ভাই ,আপনে না চুইঙ্গা ??
একটা কমেন্ট দিছিলাম। কই গেলা?
কারে দিছিলা কমেন্টস?
হারায়া গ্যাল নাকি ??
অবাজি... এডে তে বেক চিটাইংগে দেইর!!!! ওবাইজ্জেবাঁশ!!!
বদ্দা গম আঁছননে ?
।
গম নাইরে ভাই, বেক চুরাইয়েনে আটা হই গেইয়ি।
ওরে , আশি...-জসি...র স্থলে রীতিমত সোহাগ সোহান দিয়ে চালিয়ে দিলি ?? ...
ফের প্রশ্ন কর কেন বালক ...
কক্সবাজারে থাককালীন সময়ে ...ও হালি যাইবানহ.....এই এক বাক্য যে কতটকা বাচিয়ে দিয়েছে
আপনি টাকা বাঁচানোর মত হীন কাজে আমাদের পবিত্র ভাষাকে ব্যনহার করেন ,ধিক আপনাকে ...
।
ব্লগে শুধু চাঁটাগাইয়া আর সিলটি , ব্লগার দেখি না।
চাটগাইয়া হাল্কা পাতলা বুঝি। চাটগাইয়া মেয়েরে যদি আই তুয়ারে বালা ফাই কইতে হয় , সেজন্য ট্রেনিংও নিয়া রাখছি। এমনকি চাকমা মেয়ে হইলেও মুই তোরে কোচপানা কওনের মতো টেরনিং আছে, তার চাইতে বেশি কথা কওনের দরকার নাইক্কা
তোমার ক্যানো ধারণা হইল কোন চাঁটগাইয়া মেয়ে তোমার এসব কথা শুনবে...
অক্করে টু দ্য পয়েন্ট
...
খাসিয়া ভাষাটাও শিখে নাও, মণিপুরী পল্লীতে কাজে লাগতে পারে- আই নংচং পামি
আমার চাকমা বন্ধুকে দেখতাম ছেলেরা ত্যক্ত করে ফেলতো কিছু কথার বাংলা-টু-চাকমা ট্রান্সলেশনের জন্য:
এই মেয়ে এইদিকে আসোতো
তোমার নাম কী
তোমার বাসা কি কাছেই
তোমাকে খুব সুন্দর লাগছে
... ... ... ...
একটা চাকমা অভিধান দরকার ,খুব শিগগির
ব্লগত এত দেশত্যা বাইবেরাদর দেখিয়েরে ফেড ভরি গেইয়ি........
যারা চাটগাইয়া ভাষার উপর গবেষনা করতে চান, তাদের জন্য একটা জরুরী তথ্য হলো
বুলগেরিয়া, সুইডিশ, চেক, এমনকি গ্রীক ভাষার উপরে চাটগাইয়া ভাষার র্যাংকিং।
http://www.davidpbrown.co.uk/help/top-100-languages-by-population.html
উইকিপিডিয়াতে দেখুনঃ
http://en.wikipedia.org/wiki/Chittagonian_language
হা হা হা হা !!!
চ্রম চ্রম!!!!
কানে কানে কই, উইকিপিডিয়ার আর্টিকেলটার ল্যাংগুয়েজ কোর্স অংশটা আমার সংযুক্তি
এটাকে আরো সম্প্রসারিত করা দরকার, আপনারা হাত লাগাতে পারেন।
ওক্কি-ডক্কি..
সংগ্রহশালা সমৃদ্ধ হইলেই অস্ত্র-শস্ত্র সহ ঝাঁপায়ে পরবো।
যাক ,এখন বুক ফুলিয়ে বলা যাবে ,প্রাউড টু বি এ চাঁটগাইয়া
।
হলে দেখতাম চাটগঁা ওয়ালার নিজেরা নিজেরা চরম দুরবোধ্য ভাষায় কথা বলছে। রংপুর /সিলেটের লোকেরা কিছুই বুঝত না। আবার রংপুর বা সিলেটের লোকের যখন কথা বলতো চাটগঁা ওয়ালারা কিছুই বুঝত না। আমরা শিকড়হীন ঢাকার ছেলেরা ছিলাম ট্রানসলেটর।
তারমানে ঢাকাইয়ারা কি সর্বভাষাবিদ ??
আদিবাসী ঢাকাইয়া মিন কর নাই। ঢাকার শহুরে মিন করসি।
অনেক আগে, হিথ্রোতে। এক সুন্দরী মেয়ের বেশি লাগেজ। নিতে দিতাছে না। আমার লাগেজ ছিল কম। হঠাৎ দেখি সে আমার দিকে তাকাইয়া হাসে। পুলকিত হইতে যাইয়াই ধরা। এরকম এক সুন্দরী মাইয়া সিলটী ভাষায় কি কইলো আল্লা মালুম। আমার মুগ্ধতা এক নিমিষে শেষ।
গালি টালি দিসিল কিনা কে জানে ...
।
হেহে!! মাসুম ভাই এর কমেণ্ট !!
ভালো হইছে লেখাটা ।
আমার পাবনার এক বন্ধু আছে , ওদের বাসায়,ফোনে সব সময় পাবনার টোনে কথা বলবে । বাইরে নর্মাল ।
আপুর এক বান্ধবী আছে, যার বাসায় সবাই নোয়াখালী ভাষায় কথা বলে। আমি মাঝে মাঝে যেতাম/যাই ...কিচ্ছু বুঝি না । তবে এরা যখন কথা বলে নিজেদের মধ্যে অন্যরকম আনন্দ নিশ্চয় পায় !
অনেক ধইন্যা বড়ভাই
.
আমি নিউক্যালিয়ান , কথা শুনে এটা ধরতে পারো কিনা একটা চেক দিতে পারলে ভালই হতো! একটা শব্দ খুব মজা করে ব্যাবহার করি আমরা বাসায় ,
আঁই কিঁচ্চি , আঁই কিচ্চি
মজার লেখা , কিন্তু লেখার আর্ট টা ঠিকমতই আছে ! অসাধারণ লেগেছে কারণ মিল পেয়েছি এখানে
"নীলক্ষেতের জনাকীর্ণ রাস্তায় হাঁটতে হাঁটতে আমি যখন বাটালি হিলের ছায়াঘেরা
রাস্তার ভাবালুতায় বিভোর থাকি"
কি কোমল !
ভালো থেকো অদ্রোহ !
আপুর কমেন্টে
।
আমিও একমত

এই ব্যাপারটা ইউনিভার্সেল। ইউকে ইংলিশ ইউএস ইংলিশ, ডাচ আর বেলিজিয়ান, ফ্রেঞ্চ আর বেলজিয়ান ফেঞ্চ, সবই শেষ পর্যন্ত বোঝা যায় কিংবা বোঝা দায়
আসলেই.. আবার অনেক সময় এক ভাষার বুলি কিন্তু অন্য ভাষার গালিও.।
মন্তব্য করুন