ইউজার লগইন

পাইরেটস অফ দা সোমালিয়া । বিগেনিং

?

সোমালিয়ান পাইরেটস । ৫/৬ বছর ধরে মেরিটাইম বিশ্বে একটি ক্যান্সারের নাম । ইউরোপ হয়ে যে সব জাহাজ এশিয়া / মিডল ইস্ট / ফার ইস্ট ট্রেড(বা ভাইস ভারসা) করে তাদের জন্য ব্যাপারটা দিন দিন আতঙ্ক হয়ে উঠছে । নাবিকদের নিরাপত্তা / জাহাজের নিরাপত্তা / পণ্যের নিরাপত্তা নিয়ে জাহাজ মালিকরা শঙ্কিত ।সুয়েজ খালের ব্যাবহার দিন দিন কমছে ।। গালফ অফ এডেন এখন মেরিনারদের কাছে একটি দুঃস্বপ্ন । সবচেয়ে বড় খারাপ সংবাদ হল পাইরেটদের এরিয়া দিন দিন বাড়ছে। বাংলাদেশী জাহাজ এম ভি জাহান মনি আটক এবং মিডিয়াতে এর ব্যাপক প্রচার বাংলাদেশী মেরিনারদের পারিবারিক জীবনকেও বিপর্যস্ত করেছে । আগে ব্যাপারটা তেমন কেউ জানত না বা খোঁজ নিত না । কিন্তু এখন সবাই খোঁজ নেয়া শুরু করেছে । জাহাজের উঠার কথা আসলেই সবাই জিজ্ঞাসা করে রুট কোথায় ।

/

আমরা যারা জাহাজে চাকরি করি তাদের কাছে ব্যাপারটা মোটেও নতুন নয় । তাছাড়া ঘটনাটি নিয়ে আন্তর্জাতিক মেরিটাইম ব্যুরো , জাতিসংঘ এবং অনেক দেশ একক ভাবে প্রতি নিয়ত কাজ করে যাচ্ছে । প্রতিদিনই কিছু না কিছু আপডেট হচ্ছে । তবে অচিরেই এর সুরাহা হবে এটা নিয়ে কেউই আশাবাদী নয় । কিন্তু জাহাজ ছিনতাই কিভাবে কমানো যায় তার চেষ্টা চলছে । প্রথমেই পাইরেটদের সম্পর্কে একটু জানা দরকার ।

ছিনতাইকারীদের টিমঃ ও তাদের কৌশল ঃ

এই টিমে থাকে এক বা দুজন পুরান নাবিক যারা পাইরেটদের বোট অপারেট করে । বেশ কিছু আশিক্ষিত সেনা যাদেরকে নেয়া হয় বিভিন্ন গ্রাম থেকে যেমন পুন্তল্যান্ড ,মেইন ল্যান্ড , যাবো ,কালুল্লা ইত্যাদি ।এরা সাধারণত আসে ফিসিং সেক্টর থেকে এবং একে অপরের সাথে ভাল ভাবে পরিচিত । টিমটা তৈরি করা হয় বয়স্ক এবং নবীনদের কম্বিনেশনে ।

/

পাইরেটরা নিজেদের ভিতর ট্রেনিং দেয় এবং তাদের নিজস্ব কিছু নীতিমালা থাকে ।ডিসিপিলিনের ব্যাপারে তারা খুব সচেতন । এর শাস্তি মৃত্যুদণ্ড। তেমনি পুরষ্কারের ব্যাবস্থা আছে । ছিনতাই করা জাহাজে প্রথম আরোহণকারীকে বিশেষ পুরস্কার দেয়া হয়।

ছিনতাই করার জন্য তারা দিন দিন বেপরোয়া হয়ে উঠলেও নাবিকদের সাথে সহিংস্রতার তেমন কোন নজির পাওয়া যায় না।মুলত; ভঁয় দেখিয়ে টাকা কামানই ওদের উদ্দেশ্য । তারা সাধারণত দিনের বেলায় বেশি আক্রমণ করে (৯০%) এবং সাগরের অবস্থা স্বাভাবিক হলে তাদের কার্যক্রম বেশি লক্ষ করা যায় । খারাপ আবহাওয়ায়/রাতের বেলা তাদের তেমন সক্রিয়তা দেখা যায় না । প্রথম প্রথম একে ৪৭ ও সাধারন কিছু অস্ত্র নিয়ে ওরা ছিনতাই করত । কিন্তু সর্বশেষ জাহাজ গুলো আক্রমণের সময় হাল্কা / ভারী মেশিনগান / রকেট লাঞ্চার , অত্যাধুনিক ওয়াকিটকি ব্যাবহার করতে দেখা গেছে । এবং ধারনা করা হয় একটি আন্তর্জাতিক চক্র এখন এসব কাজে বিনিয়োগ করছে ।তারই আধুনিক অস্ত্র,বিভিন্ন জাহাজের চলাচলের খবরাখবর ওদের দিয়ে থাকে । ওরাই জাহাজের মালিকের সাথে যোগাযোগ, মধ্যস্থস্তা করে । বিনিময়ে মুক্তিপণের একটা অংশ নিয়ে থাকে।

পোস্টটি ৯ জন ব্লগার পছন্দ করেছেন

মডারেটর's picture


গ. "আমরা বন্ধু" তে শুধু নতুন লেখাই প্রকাশিত হবে। পুরনো লেখা রিপোস্ট করা যাবে না। অন্য কোনো কম্যুনিটি ব্লগে প্রকাশিত লেখা এবিতে প্রকাশ নিষিদ্ধ। এবিতে প্রকাশিত কোন লেখা ৪৮ ঘন্টার মধ্যে অন্য কোনো কমিউনিটি ব্লগে প্রকাশ করা যাবে না। ব্যক্তিগত ব্লগ এবং পত্রিকা এই নিয়মের আওতার বাইরে।

নীতিমালা ভংগের কারনে আপনার পোস্টটি প্রথম পাতা থেকে সরিয়ে আপনার পাতায় রেখে দেয়া হলো।

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

অথৈ সাগর's picture

নিজের সম্পর্কে

আমি অথৈ সাগর । পেশাগত কারনে সাগরে সাগরে ঘুরে বেরাই তাই এই নাম ।