আজ এই দিন
এই শীতটা খুব ভালো, আত্মহত্যার উপযুক্ত সময়
খুব একটা কুয়াশা নেই
অথচ সকালে ঘাসের মাথায় শিশির জমে ঠিকই।
অতিথিরা এখনো আসেনি
জলে ডুব দেয়নি মাছের আশায়
আবেগের মত, প্রেমের মত
স্বেচ্ছাচারী উষ্ণতারা এখনো বিদায় নেয়নি
বুকের বাতাস থেকে।
এখনো পথে আগুন জ্বালায়নি কেউ
বাড়তি ঊমের আশায় হাত সেঁকে নেয়নি
এখনো কোন পুরাতন।
তাই আজ সন্ধ্যায় যদি
ওই পথে পড়ে থাকে বকুলের ফুল
একটা একটা করে কুড়িয়ে নেবো পেেকটে
আর নাতিশীতোষ্ণ চাঁদের দিকে তাকিয়ে বলবো
হাতের কাছে এখনা পড়ে আছে অনুভবের সুর, দেখো
আজ তোমার আত্মঘাতি হবার শ্রেষ্ঠ কাল।
{(c)MNI ২৯.১২.১১}





কবিতা পড়তে ভালো লাগছে।
সুমন, ব্লগে যোগ দিলেন কবে? ভালো লাগলো। গল্পের মতোই আপনার কবিতাও ভালো লাগলো।
ধন্যবাদ আপা, গল্পটা পড়ে দেখবেন
মন্তব্য করুন