ও সুবাতাস
সুবাতাস, এপিঠ ওপিঠ বয়ে নাও বাতাবিলেবুর ঘ্রান
কাদা জলে ভিজেছে উন্মাতাল নক্ষত্র ঘর
আজ কবে কোথায় তার গান গেছে মিশে
বুকের খোলা মাঠ, ব্যালকনি কার্নিশে
জানি না, কখনো তার রাখিনি উত্তর।
ও সুবাতাস, উড়ে যাও এমাথা ওমাথা
ক্লান্তিহীন সাদা রঙ হাঁস
তাহার ঠোঁটেতে বয়ে চলে ফসফরাসের ঢেউ
আজন্ম র্তীথ, তেমাথা তিতাস।
সুবাতাস, এ কেমন নিরক্ষ দাগ
জল মিলে যার জানকির পরিণাম
পারমিতার চোখে পৃথিবীর ভূভাগ
আমার হৃদয়ে হেমলক, কালঘাম।
(১০.০১.১৩ {c}MNI)





প্রথম চারটা লাইন চমৎকার।
অনেক দিন পর আসলেন। ভাল আছেন তো?
আহা... জোশ
সুমন মজুমদার

পোস্ট করেছেন: (২৫)
কমেন্ট করেছেন: (২৩)
খালি পোস্ট কৈরাই খালাস?
খালাসে খালাস মিলে, তালাশ করি রঙ মহলে। বসিয়া হাবলঙের কূলে চেয়ে থাকি সর্বক্ষণ...
কথা বলার চেয়ে শুনতেই বেশি ভালো লাগে। পড়তেও..
তোর স্বভাবটাই এমন। ছোটলোক..
অতি চমৎকার!
যেমনটা আপনি লিখেন।
ধন্যবাদ আপা। ভালো আছেন?
প্রথম পাচ লাইন ভাল লেগেছে বেশি
সুবাতাস, এপিঠ ওপিঠ বয়ে নাও বাতাবিলেবুর ঘ্রান
কাদা জলে ভিজেছে উন্মাতাল নক্ষত্র ঘর
আজ কবে কোথায় তার গান গেছে মিশে
বুকের খোলা মাঠ, ব্যালকনি কার্নিশে
জানি না, কখনো তার রাখিনি উত্তর।
মন্তব্য করুন