নিজ দায়িত্বে তালা দিয়ে ঈদে বাড়ি যান : ঠিকাছে
![]()
‘নিজ দায়িত্বে তালা দিয়ে ঈদে বাড়ি যান’
হঠাৎ করে ঢাকা তালা শূন্য হয়ে পরেছে। স্বরাষ্ট্রমন্ত্রীর একটি ঘোষনার পর মানুষ দিকবিদিক হয়ে ছুটছে হার্ডওয়ারের দোকান গুলোতে। কিন্তু কোথাও মিলছে না একটি তালা। ঢাকার সয়াবিন/চিনি সিন্ডিকেট পুরাই তব্দা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর এমন ক্রিয়েটিভিটি দেখে। এমন একটি হট আইটেমের কথা শোনার পর থেকে তারা এখন কি থেকে কি করবে কোন হুশ পাচ্ছে না। প্রচণ্ড আফসুস খেয়ে তারা বলছে, ১৫ দিন আগেই যদি মন্ত্রী মহোদয় একটু টাচ দিতেন তাহলে সিন্ডিকেট সকল তালা লগ্নি করে বসে থাকতে পারতে। আমদানী কারকরা এখন ব্যাপক সেন্টু খেয়ে ঈদের শপিং বাদ্দিয়ে তালার খোজে হন্যে হয়ে সারা দেশ ঘুরছে।
ওই দিকে বিভিন্ন দোকান/বাসা বাড়ির তালা চুরির হিরিক পরে গেছে বলে থানার মোবাইল গুলোতে এসএমএসে ভরে যাচ্ছে। থানায় যোগাযোগ করে জানা যাচ্ছে যে, পচুর লুকজন থানার মোবাইল গুলোতে তাদের অভিযোগ এসেমেস করে পাঠাচ্ছে। কম দামি হওয়ায় ম্যাসেজ বক্সের ক্যাপাসিটি বৃদ্ধির আবেদন জানিয়েছে মন্ত্রণালয়ে। তবে পুলিশের নাকের ডগায় সেই চোরাই তালা কালোবাজারীতে ডাবল দামে বিক্রি হচ্ছে বলে লোকজন এই প্রতিবেদকের কাছে অভিযোগ করছে।
এদিকে ফয়সাল আকরাম নামে আমাদের প্রিয় একজন ব্লগার আমাদের জানিয়েছে যে, তার অফিসে তালা মারার সিস্টেম নাই। এখন সে কি করবে? বাড়ি যাওয়ার টিকেটের দুশ্চিন্তা বাদ দিয়া ক্যাম্নে অফিসে তালা দিয়া রাইখা যাইবো সেই চিন্তায় অস্থির হয়ে ফেসবুকে ঢুকেই দেখে What's on your mind... এই লেখা দেখেই সে ডিম্ভাজি ডিম্ভাজি করে চিৎকার করে উঠছে।
বিশিষ্ট ফেসবুক ব্যবহারকারী রায়হান সাঈদ তার ফেসবুক স্টেটাসে বলেছেন "
সবাই নিজ দায়িত্বে বাসা বাড়ি তালা দিয়া স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে চাবি দিয়ে বাড়ি যান।"
এদিকে আমাদের প্রিয়মেসবাহ য়াযাদ ভাই অর্থনৈতিক অবস্থার দিক আলোকপাত করেছেন "নিরাপত্তার জন্য সদর দরজায় তালা লাগানো মানে একটু দামী, ভালো তালা লাগাতে হবে। যেনো-তেনো তালা লাগালে হবেনা। ঈদে প্রয়োজনীয় সব কেনার পরে একটি ভালো তালা কেনার মত টাকা আপনার কাছে আছেতো (যারা শহর ছাড়বেন, তাদের বলছি) ?"





ঐ জন্য শালা বাড়িই যামু না।
ফয়সাল আকরাম সাহেব আর রায়হান সাঈদ সাহেব কী একই লোক??
সবইতো বুঝলাম। কিনতু আপনি এতো তাড়াতাড়ি এতো দামী তালা কোথা থেকে যোগাড় করলেন!!!!
ঐ জন্য আমিও বাড়ি যাবো না
বাড়ি যাইবানা ভালো কথা, তাই বইলা রোজার দিনে তুমি এরাম কৈরা হুক্কা টানবা ?
মানুষ এতদিন স্বরাষ্ট্রমন্ত্রীর ভরসায় ঘর বাড়ি খোলা রেখেই বাইরে যাইতো, এমনকি ঈদ করতে দেশের বাড়িও যাইতো ।
আইচ্ছা চুপ্পে চুপ্পে একটা কতা জিগাই, যেই মন্ত্রী এই কথা কইসেন তিনি কি অ-বৈতনিক এবং দায়ীত্বহীন, সেই সঙ্গে রাষ্ট্রের নিকট হইতে সামগ্রীক সুবিধা বঞ্চিত? তাইলে আজাইরা চেয়ার দখল কইরা রাখনের দরকার কী? অন্য কুনু দায়ীত্বশীল কাউরে দপ্তরটা দান কইরা দেওয়া যাইতে পারে।
ভেঙ্গে মোর ঘরে তালা নিয়ে যাবি কে আমারে................
ভাবতাছি আর ভাবতাছি।চাবি স্বরাষ্টমন্ত্রীর কাছে দিয়ে যাওযাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। তবে উনার দলের পাতিনেতারা যদি আইসা ট্রাক ভইরা সব নিয়া যায় তখন কি হপে?
তালা চাবি নিয়া ইদানিং খুব গেঞ্জামে আছি তার ভেতরে আসলো মন্ত্রীর তালা কাহিনী। বড়ই ফ্যাসাদে আছি!
যেই তালার ছবি দিছেন সেইটা জুশ। তবে ঘটনা হইলো এই তালা দিয়ে ঈদে বাড়ি গেলে বাড়িতে চুরি হবে দুইবার। প্রথমে বাইরের তালাটা পরে ঘরের ভিতরে
~
আমি চিন্তা করেছি আমার বউ আগে বাড়ি পাঠাবো বউ বাড়ি থেকে ফেরত আসলে পরে না হয় একবার বাড়ি গিয়ে গুরে আসা যাবে, কারণ এই তালা খোঁজা খুঁজি করতে করতে আমি হয়রান হয়েছি তাই আর জামেলায় যেতে চাইনা, আইডিয়া টা পছন্দ হলে আপনেও এটা করতে পারেন "জারা তালা পাবেনা এটা তাদের জন্য"
আমি তালা দিয়ে মেরে বাড়ি যাব ঠিক আসে কিন্তু
তালা ভেঙ্গে চুরি হলে কি মন্ত্রী দায়ী থাকবেন ?
ধুর! বাড়িই যামু না!
মন্ত্রীগুলা আসলে খুব বেশিদিন পর্যন্ত পারে না
বাংলাদেশে মন্ত্রী না থাকলে কি হইতো?

একটা সময় হাসমত, রবিউল, টেলিসামাদরা আমাদের বিনোদিত করতো... তারা নাইতো কি হইছে?

আপনি ঠিক বোলেছেন ভাই
মন্তব্য করুন