ইউজার লগইন

আপনার স্বামী কেমন? (শুধু মাত্র বোনদের জন্য, ভাইদের পড়া নিষেধ!)

আমি আজকাল অনেক বিষয় নিয়ে ভাবি। আজকের নাইট ডিউটির সময় ভাবনা ছিল বোনদের নিয়ে! দেখুন তো আপনার 'স্বামীধন' কেমন? নীচের প্রশ্ন গুলোর সঠিক উত্তর দিন।

১) আপনার স্বামী ঠিক টাইমে অফিস কিংবা তার ব্যবসা প্রতিষ্ঠানে যান কি না?

২) অফিস কিংবা তার ব্যবসা প্রতিষ্ঠান ছুটির পর বন্ধুদের সাথে আড্ডা মেরে রাত ১১টার পর ফিরেন কি না?

৩) সত্য কে মিথ্যা বলে চালিয়ে দিতে পারেন কি না?

৪) বাসায় থাকাবস্থায় দুইটি মোবাইলের একটি বন্ধ রাখেন কি না?

৫) 'বাজার লাগবে' বললে মুখের অনুভুতি কালো হয় কি না?

৬) সাপ্তাহিক ছুটির দিনে বেড়াতে বললে রাস্তার যানজটের কথা বলেন কি না?

৭) রাতে আপনি ঘুমিয়ে যাওয়ার পরও তিনি জেগে থাকতে ভালবাসেন কি না?

৮) বাসায় কথা কম বলেন এবং কাজ বেশী (মানে ইন্টারনেট ব্যবহার) করেন কি না?

৯) আপনি যখন স্টারপ্লাসের হিন্দি সিরিয়াল গুলো দেখতে থাকেন, তখন তিনি অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েন কি না?

১০) বাচ্চা ও মহিলাদের সামনে সিগারেট টানতে (আপনার সামনে অবশ্য বীরদর্পে) লজ্জা পান কি না?

বোনেরা, যদি এসব প্রশ্নের উত্তর 'হ্যাঁ' হয়, তবে আপনার স্বামী একজন 'ভাল মানুষ'! তাকে নিয়ে আপনি বাকী জীবন নিরাপদে কাটিয়ে দিতে পারেন! নো টেনশন প্লিজ!

পোস্টটি ১০ জন ব্লগার পছন্দ করেছেন

একলব্যের পুনর্জন্ম's picture


কোনো মানুষ ভালো হওয়ার জন্য এইসব উত্তর "হ্যাঁ" হওয়া লাগবে কেন !!

১ নাম্বার - না হৈলে সে অলস লোক হৈতে পারে , কিন্তু খারাপ বলা যায় না ।

৪ নাম্বার -- অফিসিয়াল কাজ বাসায় না টানতে চেয়ে কেউ একটা নাম্বার অফ রাখতেই পারে ।

৫ নাম্বার - বাজার করার মত একটা বিরক্তিকর কাজ (তা আবার এই চড়া বাজারে ) করতে হবে শুনলে কেউ খুশিতে লাফ দিবে নাকি Worried ।প্রয়োজনে করা একটা কথা , তাই বলে মুখ ও বেজার করতে পারবে না এইটা আবার কেমন চাওয়া

৬ নাম্বার - আপনি যেটা বাই ডিফল্ট ধরে নিয়েছেন , একা হাজবেন্ড ই চাকুরে হবে , বউ খালি হিন্দি সিরিয়াল দেখবে আর বাজারের লিস্টি ধরাবে - সেটা মেইনটেইন করলে বলতে হয় - ৬ দিন কাজের পর ১ দিন কেউ বাসায় রেস্ট নিতে পারবে না !!

৭ নাম্বার - লোকের ইনসোমনিয়ার প্রবলেম থাকাও চরিত্রের দোষ ?

৮ নাম্বার - কথা কম বলা বা কাজ বেশি করা কোনোটাই অপরাধ না । ইন্টারনেট ইউজ করাটাও গণহারে সন্দেহের তালিকায় রাখলে তার নিজেরই মাথায় প্রবলেম আছে

৯ নাম্বার - এক , কেন যাকে প্রশ্ন করছেন তাকে আকাইম্মা পটের বিবি ভাবছেন জানি না । আবার প্রশ্নপত্র দেয়া হয়েছে ব্লগিং করে এমন ভদ্রমহিলাদের সামনে । তারা ইন্টারনেটে কোনটা কি জানে না ; বসে বসে সিরিয়াল গেলে !

-------------------------------------

৩) সত্য কে মিথ্যা বলে চালিয়ে দিতে পারেন কি না? ---- এইটার উত্তর হ্যা হৈলে সে ভালো মানুষ হয় কেমনে ভাই ????? আমি তো কিছুই বুঝলাম না আপনার ভালোর ডেফিনেশন কি ! Sad

------------------------------------

সাহাদাত উদরাজী's picture


একলব্যের পুনর্জন্ম (ভাই না বোন) আপনার লিংগ না বুঝাতে চুপ থাকলাম। আমি কি বলতে ছেয়েছি তা আপনাকে বুঝাতে পারি নাই। ভাল থাকুন।

একলব্যের পুনর্জন্ম's picture


লিংগ বুঝে সে অনুযায়ী মন্তব্য করবেন !! হাস্যকর ।

সাহাদাত উদরাজী's picture


ব্যাপারটা ঠিক তা না, আপনাকে কি ডাকব! ভাই না বোন। সহজ কথা সহজে রাখুন না। আমি সব সময় আমার কমেন্টে ' ভাই কিংবা বোন' ডাকি। আমার কমেন্টগুলো দেখুন (যে কোন জায়গায় আমার কিংবা অন্যের লেখায়)।

লীনা দিলরুবা's picture


এপুর উত্তরমালার পর আর কোন উত্তর লেখকের প্রয়োজন রয়েছে কী না জানতে চাই।

সাহাদাত উদরাজী's picture


সিস্টার লীনা দিলরুবা, আমি তর্ক করি না। শুধু হাসতে পারি! আমার বিবাহের ১২ বছর ও চাকুরির ২২ বছর পার হয়ে গেছে!

শাতিল's picture


Steve

সাহাদাত উদরাজী's picture


Smile

টুটুল's picture


রবীন্দ্র পরবর্তী যুগে আপনার মত প্রতিভা এই দেশে জন্ম নেয় নাই... এইটা এখন আম্রা নিশ্চিত। এইটা শুইনা আবার আপ্নে মগবাজার ওভারব্রিজে চৈলা যাইয়েন্না

১০

রাসেল আশরাফ's picture


১০০০০০০০% একমত।

১১

সাহাদাত উদরাজী's picture


ভাতিজা, নাচার জন্য নিজের মুদ্রা ঠিক কর!

১২

রাসেল আশরাফ's picture


কাকা@নাচবেন তো আপনে আর আমি তো হাততালি পার্টি। Big smile Big smile Big smile Wink Wink Wink

১৩

সাহাদাত উদরাজী's picture


ভাতিজা,
আমি তো বুড়া হয়ে গেছি। বুড়া মানুষের নাচ কি দেখবা! এখন তো তোমাদের সময়, নাচো যতো পারো! তোমার এ বয়সে আমি 'ইউ কে' তে ডাঞ্চ করছি, আর তুমি তো কোরিয়াতে! এগিয়ে যাও!

১৪

মেসবাহ য়াযাদ's picture


রবীন্দ্র পরবর্তী যুগে আপনার মত প্রতিভা এই দেশে জন্ম নেয় নাই.. এক্কেবারে ঠিক কথা ছোট ভাই। তয় মগবাজার ওভারব্রিজ লৈয়া আমিও টেনশনে আছি... Wink Big smile

১৫

সাহাদাত উদরাজী's picture


মেসবাহ য়াযাদ সাহেব,
ভাবতাছি মগবাজার বাদ দিয়ে ফার্মগেট ওভার ব্রীজে যামু। আপ্নাগো দেইখ্যা আর পারি না! কি নমুনা আপনাদের!
(যাউগা, আবার ব্যাথা পাইলেন? মটর সাইকেল সাবধানে চালাবেন।)

১৬

সাহাদাত উদরাজী's picture


দুলাভাই, খোছা তো ভালই মারতে পারেন! আপনেরে আমার লেখা (!) কে পড়তে কইছে! যাউকগা, সাক্ষাতে দেখামুনে। আফারে এত ভয় পান ক্যান?

ভাগিনা বালা আছে নি!

১৭

ভাস্কর's picture


আপনের রাতের ডিউটিটা বন্ধ কইরা দেওয়া দরকার...সময় কাটাইতে আপনে বহুত আউল-ফাউল ভাবনা ভাবেন।

যদিও পোস্টে শুধুমাত্র মেয়েদের উপস্থিতি চাইছেন বইলা দেখলাম, কিন্তু পড়ার পর মনে হইলো আপনের চিন্তা-ভাবনা আসলে সেই শায়স্তা খাঁ আর আপনের বাপ-মায়ের আমলেই পইড়া আছে।

এইসব চিন্তা ভাবনা না কইরা আপনে তরমুজ-পেয়ারা-লুঙ্গি এইসব নিয়া ভাবতেছিলেন, সেইটাই আপনের জন্য ভালো...সম্পর্কের ধরণ নিয়া ভাবনের যোগ্যতা সম্ভবতঃ আপনের নাই।

১৮

রাসেল আশরাফ's picture


দুইটা বাদ পড়ছে ভাস্কর দা।

১।পাঙ্গাসের পেটি
২।কাঠাঁল
Big smile Big smile Big smile Big smile Big smile Big smile

১৯

সাহাদাত উদরাজী's picture


ভাস্কর, আপনার প্রোফাইল পিকটা যেমন আপনি মন্তব্য করলেন তেমন। আপনার গায়ের রঙের উর্ধে উঠতে পারলেন না! আপনার জন্য 'করুনা' থাকলো।
Vaskor1.jpg

আপনার অবস্থান; পোস্ট করেছেন: (১০৭) কমেন্ট করেছেন: (৯৪১) (০৫/০৮/২০১০ইং)
আর আমার অবস্থান; পোস্ট করেছেন: (২৩) কমেন্ট করেছেন: (৭২২) (০৫/০৮/২০১০ইং)

এতে অনেক বুঝা যায়। আপনি লেখক/ ছাত্রনেতা হতে পারেন কিন্তু মনের সংকিনতা থেকে বের হতে পারেন নাই! (আপনার মত ব্লগার সামু'তে পাওয়া যায়, 'জীবন অন্যত্র - মিলান কুন্ডেরা' নিয়ে থাকুন! অযথা আর কথা বাড়াবেন না। যদি কিছু বলতে চান তবে বিবাহ করে ১২ বছর পার করে আসবেন।)

(আমরা বন্ধু'র সকল বন্ধুর কাছে ক্ষমা চাই, এ প্রথম কোন ব্লগে কঠিন কথা বললাম। আমি আসলে আপনাদের ভাল বন্ধু হতে চাই মাত্র।)

২০

শওকত মাসুম's picture


অত্যন্ত আপত্তিজনক মন্তব্য। গায়ের রং-এর বিষয়টি নিয়ে যা বললেন, তা অত্যন্ত আপত্তিজনক। তীব্য প্রতিবাদ জানাচ্ছি। এ ধরণের মন্তব্য এবং মন্তব্যকারীকে এখানে দেখতে আমি অভ্যস্ত না।

২১

সাহাদাত উদরাজী's picture


মাসুম ভাই, আপনি একপেসে কথা না বলে ওনার কমেন্ট টা পড়ুন। প্লিজ।

২২

শওকত মাসুম's picture


গায়ের রং নিয়ে মন্তব্য করার অধিকার আপনাকে কেউ দেয়নি।

২৩

সাহাদাত উদরাজী's picture


মাসুম ভাই, এটা রুপক অর্থে বলা হয়েছে। আমি ওনাকে কখনো দেখি নাই। ওনার গায়ের রঙ কি আমি জানি না।

২৪

শওকত মাসুম's picture


রূপক অর্থে যে গায়ের রং নিয়ে কথা বলা যায় তা আমার জানা নাই।

২৫

সাহাদাত উদরাজী's picture


মাসুম ভাই, আমিও শিখছি অনেক কিছু। মাসুম ভাই, ওনার মন্তব্য কি আপনাকে একটুও পীড়া দেয় নাই!

২৬

শওকত মাসুম's picture


গায়ের রং নিয়ে যা বলেছেন তা খালি পীড়া না, আরও অনেক কিছু জন্ম নিচ্ছে। সেসব না বলাই ভাল।

২৭

রাসেল আশরাফ's picture


মাসুম ভাই@ বাদ দেন। এইসব নিয়া কথা বললে শুধু কথাই বাড়বে।

২৮

শওকত মাসুম's picture


এবিতে এ ধরণের মন্তব্য শুনতে আমি একদমই আগ্রহী না। আর এটা সম্ভবত নীতিমালারও পরিপন্থি। কেবল ব্লগ না, ব্যক্তিগত জীবনেও এ ধরণের মন্তব্য শুনতে আমি আগ্রহী না।

২৯

সাহাদাত উদরাজী's picture


মাসুম ভাই, আমি আপনাকে সন্মান করি। লেখাটা সরিয়ে নিলাম। শুভ কামনা থাকলো।

৩০

একলব্যের পুনর্জন্ম's picture


মাসুম ভাইর সাথে একমত ।

অত্যন্ত আপত্তিকর মন্তব্য । এই ধরণের মন্তব্য আমরা বন্ধুতে দেখতে হবে না ভেবেছিলাম ।

৩১

সাহাদাত উদরাজী's picture


একলব্যের পুনর্জন্ম (ভাই না বোন), আপনি কি ওনার মন্তব্য পড়েছেন। এ লেখা দিয়ে আমি প্রায় দুদিন পরে ব্লগ খুলেছি। আপনারা ওনার মন্তব্য নিয়ে একটু বলেছেন কি? উনিই তো গায়ে পড়ে লাগলেন! বিবেক জাগান। আমি ঝগড়া করতে আসি নাই।

৩২

বকলম's picture


উদরাজী ভাই হয়তো একটা মজার পোষ্ট দেয়ার চেষ্টা করছিলেন, আর আপনার তারে এরকম ভাবে পচাইতেছেন, এইটা ঠিক না। উনি হয়তো এতটা সাত-পাঁচ চিন্তা কইরা এই কথাগুলান বলেন নাই। সমালোচনা করেন ভাল কথা, পচানোটা ভালা কাম না। হাজার হইলেও "আমরা বন্ধু"।

উদরাজী ভাই কিপিটাপ। সবার চিন্তার স্টাইল একরকম না।

৩৩

টুটুল's picture


হাহাহাহাহাহাহা

ঠিকাছে বস Smile

৩৪

সাহাদাত উদরাজী's picture


দুলাভাই, এ পোষ্টটা যখন লিখছিলাম তখন সামু আমাকে (১ বছর ১০ মাস পর - হা হা) সেইফ করে দিয়েছিল। কাকতালীয়! আমি কিন্তু সামু'তে চইলা যামুগা! গুড় লাগাইয়া মাছি আনবেন আপনি আর কইবেন ঠিকাছে! মানুম না কইলাম।

(ভাগিনার আকিকার দাওয়াত কই!)

৩৫

সাহাদাত উদরাজী's picture


বকলম ভাই, আপনি ভাল স্বামী, ভাল পিতা এবং ভাল বন্ধু। আপনার জন্য শুভ কামনা প্রতিক্ষন, প্রতিদিন।

৩৬

দূর্ভাষী's picture


খাইছে আমারে

৩৭

সাহাদাত উদরাজী's picture


দূর্ভাষী ভাই, কেমন আছেন? দিনকাল কেমন?

৩৮

শওকত মাসুম's picture


গুলনাহাররে মিচ করি

৩৯

সাহাদাত উদরাজী's picture


মাসুম ভাই, গুলনাহারে ভুলবার পারছেন না! মনে তো দেহি ভাল আনন্দ লাগছে।

৪০

সাঈদ's picture


মগবাজার ওভারব্রিজ লৈয়া আমিও টেনশনে আছি...

৪১

সাহাদাত উদরাজী's picture


সাইদ ভাই, আসেন - বসেন, বাদাম নিন।

৪২

মীর's picture


১) আপনার স্বামী ঠিক টাইমে অফিস কিংবা তার ব্যবসা প্রতিষ্ঠানে যান কি না?
--- তার মানে তিনি রেসপন্সিবল Smile

২) অফিস কিংবা তার ব্যবসা প্রতিষ্ঠান ছুটির পর বন্ধুদের সাথে আড্ডা মেরে রাত ১১টার পর ফিরেন কি না?
--- তার মানে মিশুক Laughing out loud

৩) সত্য কে মিথ্যা বলে চালিয়ে দিতে পারেন কি না?
--- তার মানে বুদ্ধিমান Wink

৪) বাসায় থাকাবস্থায় দুইটি মোবাইলের একটি বন্ধ রাখেন কি না?
--- তার মানে ঝামেলা কমাতে ভালোবাসেন Big smile

৫) 'বাজার লাগবে' বললে মুখের অনুভুতি কালো হয় কি না?
--- তার মানে এই কাজটা ভালো পান না। না পাইলেও করেন, কারণ না করে উপায় নাই Sad

৬) সাপ্তাহিক ছুটির দিনে বেড়াতে বললে রাস্তার যানজটের কথা বলেন কি না?
--- কারণ তিনি একজন ডেডিকেটেড অলস, খুবই ভালো কথা Crazy

৭) রাতে আপনি ঘুমিয়ে যাওয়ার পরও তিনি জেগে থাকতে ভালবাসেন কি না?
--- তাইলে বুঝতে হপে নেটওয়ার্ক ভালো, শক্তিশালী Glasses

৮) বাসায় কথা কম বলেন এবং কাজ বেশী (মানে ইন্টারনেট ব্যবহার) করেন কি না?
--- মানে যন্ত্রণাদায়ক প্যান-প্যান সহ্য করার নিজস্ব তরিকা আছে। স্ত্রী'র সামনে কিছুটা বোবা থাকা অত্যন্ত স্বাস্থ্যকর Wink

৯) আপনি যখন স্টারপ্লাসের হিন্দি সিরিয়াল গুলো দেখতে থাকেন, তখন তিনি অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েন কি না?
--- বাহ্। এতো দেখছি ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী এবং গণতন্ত্রমনা; অদ্ভুত বৈশিষ্ট্য। Cool

১০) বাচ্চা ও মহিলাদের সামনে সিগারেট টানতে (আপনার সামনে অবশ্য বীরদর্পে) লজ্জা পান কি না?
--- বউয়ের সামনে হালকা বীরত্ব তো সবাই-ই দেখায়। এইটা খারাপ না। Davie

৪৩

সাহাদাত উদরাজী's picture


মীর ভাই, বুঝার ধারনা আপনার থেকে শিখতে হবে। মধ্যবিত্ত স্বামীদের আপনি আমার থেকে ভাল ব্যাখা করলেন। ধন্যবাদ। আপনার আসল নামটা জানা হলো না। এফ বি'তে জানাবেন।

৪৪

শাওন৩৫০৪'s picture


বস, বিষয় বস্তু কিন্তু জটিল, লোকজনে ভুল বুঝলো আপনারে...
কথা হৈলো, এইসব পয়েন্টের স্ট্যাটিস্টিকাল ব্যাকগ্রাউন্ড টা যদি দিয়া দিতেন, লোকের চোখ খুলতো....
মানে হৈলো, আপনে নিশ্চই মনে মনে কয়েকজন ভালো স্বামী আর খারাপ স্বামীর উপর জরিপ চালাইছেন? সেডির সংখ্যাটা জানাই দেন দেখি....একদম...

৪৫

সাহাদাত উদরাজী's picture


শাওন৩৫০৪ ভাই, লোকজনে ভুল বুঝলো আপনারে... সত্যি কথা। মনে হয় আমার দিন ফুরালো।

৪৬

লীনা দিলরুবা's picture


শাওন ,এরম একটা মধ্যযুগীয় বিষয়রে তুমি জরিপের আওতায় আনতে চাইতেছ দেইখা মনোকষ্টে পড়লাম। ভাল কিঙবা খারাপ এগুলা নিতান্তই আপেক্ষিক বিষয়- মদ্যপান করা কোন লোকের দৃষ্টিতে খারাপ আবার কারো দৃষ্টিতে যে কোন কিছু পান করার মত সাধারণ একটা কাজ। এখন কেউ যদি এই বিষয়টার উপর ভিত্তি কইরা কাউরে জাজ করে সেইটা ভালত্বের বা খারাপত্বের কোন ইঙ্গিত বহন করে সেইটা ব্যক্তির মূল্যবোধ সাপেক্ষ ব্যাপার। এইটা জরিপের বিষয় হইতে পারে না কারণ এই ধরণের ব্লক মাইন্ডেড অবস্থা থেকে আমাদের সভ্যতার উত্তরণ ঘটছে বহু আগেই। তাই ভালো স্বামী খারাপ স্বামী এই জাজম্যান্ট নিতান্তই হাস্যকর একটা বিষয়, ব্যক্তিমানুষ চরিত্রভেদে একেকজনের কাছে একেকরকম এইটার জরিপ হয় নাকী!

আপনি যখন স্টারপ্লাসের হিন্দি সিরিয়াল গুলো দেখতে থাকেন, তখন তিনি অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েন কি না?

এইটা যদি কোন জরিপ কারীর প্রশ্নের নমুনা হয় তাইলে সেই প্রশ্নকর্তারে আমি এই বলে প্রশ্নবিদ্ধ করতে পারি যে, স্টারপ্লাসে সিরিয়াল দেখার স্টেজেই নারীরা পড়ে রয়েছে এইটাই কী আপনার কাছে নারীর মূল্যায়ন?

প্রশ্নই যেখানে প্রশ্নবিদ্ধ সেখানে উত্তর বা জরিপের প্রয়োজনিয়তা নিয়ে নিশ্চয়ই প্রশ্ন করা যায়।

৪৭

মেসবাহ য়াযাদ's picture


খাইছে আমারে ! এ দেখি বিরাট পেচ্ছাপেচ্ছি ব্যাপার ...!!!

৪৮

সাহাদাত উদরাজী's picture


মেসবাহ য়াযাদ সাহেব, বিরাট পেচ্ছাপেচ্ছি ব্যাপার ...!! আগেই অনুমান করলেন কিভাবে! একটা মন্তব্যে সত্যি আমি নিহত হয়ে গেছি!

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

সাহাদাত উদরাজী's picture

নিজের সম্পর্কে

নিজের সম্পর্কে নিজে কি লিখব! কি বলবো! গুনধর পত্নীই শুধু বলতে পারে তার স্বামী কি জিনিষ! তবে পত্নীরা যা বলে আমি মনে করি - স্বামীরা তার উল্টাই হয়! কনফিউশান! ----- আমি নিজেই!! ০১৯১১৩৮০৭২৮ udraji@gmail.com

বি দ্রঃ আমি এখন রেসিপি লেখা নিয়েই বেশী ব্যস্ত! হা হা হা। আমার রেসিপি গুলো দেখে যাবার আমন্ত্রন জানিয়ে গেলাম। https://udrajirannaghor.wordpress.com/

******************************************
ব্লগ হিট কাউন্টার


Relaxant pills