জিল ও ক্যালির পরিবারিক গল্প।
জিল ও ক্যালির পরিচয় ১৯৮৬ সালে আমেরিকার সাউথ ক্যারেলিনায়। দুজনেই তখন কলেজের ছাত্র ছাত্রী। জিলের মনে কি ছিল তা না জানা গেলেও তখন ক্যালি একজন চাকুরীজিবি হয়ে ক্যারিয়ার গড়ার স্বপনে বিভোর ছিলেন। এক বছর পর ১৯৮৭ সালে তারা বিয়েটা সেরে নেন। বিবাহের পরপরি ক্যালি গর্ভবতী হয়ে পড়েন। তার পরের বছর গুলো ও সময় একটা বিরাট ইতিহাস।
১৯৮৭ থেকে ২০১১ সাল, ২৪ বছর। একে একে ক্যালি এখন ১৮ সন্তানের গর্বিত মাতা! বিবাহের প্রথম ১৫ বছরের প্রতি বছরই মা হয়েছেন। ১৬তম সন্তান এলি দুনিয়াতে আসার পর আরো দুটো সন্তান মিস্কারেজ হয়, যাদের ক্যালি দুনিয়ার মুখ দেখাতে পারেন নাই। সে সময়টা ছিল জিলের জীবনের সবচেয়ে কঠিন সময়। দুটি সন্তান মিস ক্যারেজ হওয়ার ব্যাপারে ম্যাটারনিটি ডাক্তারগন বলেন, মিস ক্যারেজ হয়েছিল লো প্রোগ্রেসিভ এর কারনে হরমোনের পরিবর্তন সাধন হয়ে যাওয়াতে। পরবর্তীতে ক্যালি এ সমস্যা উতরে উঠেন এবং আবার সন্তানের মা হতে থাকেন।

(ছবি ১ - আসুন ছবিতে জিল ও ক্যালি পরিবারের সাথে পরিচিত হই। ধারাবাহিক ভাবে দেখে নিন। সর্বপিছনে থেকে এলি, আড্যালী, ঈশিয়া, ওয়ারডেন, জ্যাকসন, ক্যাথি, জ্যাসি, ক্যারলিন, ট্রেস, টরি, এলিশা, নথান, লোসন, ঈরিন, মাইকেলা, ক্যালি কোলে আছে বর্তমানের শেষ ছেলে সন্তান যুডসন এবং গিলের কোলে আছে শেষ মেয়ে সন্তান ক্যালিয়ানা।)
১৮ জন সন্তানের মধ্যে ৮জন বালক এনং ১০ জন বালিকা। সর্ব প্রথম সন্তান ছেলে, যার নাম ‘য্যাচ’ বর্তমান বয়স ২১ বছর, সেও তার মাতা পিতার মত ভাইবোনেদের ভালবাসে এবং তাদের ছাড়া এক মুহুর্ত থাকতে পারে না। ফায়ার ফাইটার হিসাবে জীবন গড়লেও সে পিতার সাথে ব্যবসা দেখাশুনা করে পরিবারে বেশী সময় দিয়ে থাকে। ২০১০ সালের সেপ্টেম্বর মাসের ১৫ তারিখে এই পরিবারের শেষ (এখন পর্যন্ত) সন্তান আসে, যার নাম যুডসন। জিল ও ক্যালির সাথে এটা সন্তানদের ইচ্ছা যে, ক্যালি আরো দুটো সন্তানের মা হয়ে দুনিয়াতে বাজিমাত করে দেবেন।

(ছবি ২ - একবার তারা লেকসিটিতে একটা খাবারের দোকানে গিয়েছিলেন। পুরা দোকানের অর্ধেকের বেশী জায়গা তারা দখল করে নিয়েছিলেন। খাবার সার্ভ করার এক মুহুর্ত আগের অবস্থা ছিল এমনই।)
জিলের বর্তমান বয়স ৪৫ বছর। তিনি পেশায় একজন ‘ট্রী সার্জন’ এবং গাছপালা নিয়ে ব্যবসা করে দিন মাস পার করেন। (পেশাটা আমাদের দেশে কি হতে পারে, কলমচাষী)। ক্যালির বর্তমান বয়স ৪৩ বছর। মমতাময়ী মাতাপিতা হিসাবে তারা দুজন ইতিমধ্যে সারা পৃথিবীতে নাম কামিয়ে ফেললেও তাদের ইচ্ছা নূতন ওয়ার্ল্ড রেকর্ড গড়া, দুনিয়ার সব চেয়ে বড় পরিবার। ১৯ সন্তানের পুরানো ওয়ার্ল্ড রেকর্ডস আছে আরাকান্সাসের দুগার্ডস দম্পতির। জিল ও ক্যালির বয়স দেখে বুঝা যায়, তারা এটা সফল করেই ছাড়বে। বড়পরিবারের খেতাব পাওয়া মনে হচ্ছে সময়ের ব্যাপার মাত্র।

(ছবি ৩ - বাড়ির সামনে সবার হাস্যজ্বল মুখ।)
বর্তমানে জিল ও ক্যালি দম্পতি তাদের বাড়ীটা বড় করার কাজে হাত দিয়েছেন, এমনিতেই এই বাড়িতে আছে ৫টি শোবার ঘর, ৮টি বাথরুম, ২টি রান্নাঘর, ১টি বড় স্কুল রুম সহ বড় ডাইনিং রুম, যাতে আছে ১৮ ফুট লম্বা খাবার টেবিল। টেবিলের এক প্রান্তে বসে কথা বললে অন্য প্রান্তে শোনার কষ্ট হয়! এ ছাড়া এ বাড়ীতে আছে ৪টি কাপড় কাঁচার মেশিন এবং ২টি ইন্ডাস্ট্রিয়াল ড্রায়ার, যা দিয়ে কাপড় শুকানো হয়। ক্যালি ছোটবাচ্চাদের কাপড় নিজে বানান এবং কার কি লাগবে তার দিকে খেয়াল রাখেন। তাদের ঘরে কোন টেলিভিশন নেই। বাচ্ছারা অবসর সময় কাটায় মাঠে খেলাধুলা করে কিংবা ঘরে বসে যন্ত্রবাজিয়ে গান গেয়ে গেয়ে। সপ্তাহের শেষ মাঝে মাঝে সবাই মিলে বৃদ্বাশ্রমে গিয়ে বুড়োদের গান শুনিয়ে আসে। বাচ্ছারা একে অন্যের প্রতি যত্নশীল এবং একে অন্যকে খেয়াল করে রাখে।

(ছবি ৪ - শপথ নিলাম, আমরা সবাই মিলে মিশে থাকব।)

(ছবি ৫ - এমন আরো দুটো সন্তান হলেই থামা যেতে পারে। জিল ও ক্যালিকে বর্তমান পৃথিবীর সবচেয়ে সুখী দম্পতি বলে মনে করা হয়। কি সফল মুখের হাসিতেই দেখুন।)
বিঃদ্রঃ আজ সারা দিনে অফিসে তেমন কাজকাম ছিল না। বাঙ্গালী ব্রিটেনের নাগরিক/বাসিন্দা আনোয়ারুল হকের সাথে ঘণ্টা খানেকের একটা কাজ ফাইনাল করে পুরো সময়টা ফ্রী ছিলাম। এমনই সময় একটা খবরে চোখ আটকে গেলে তা আপনাদের সামনে অনুবাদ করে পেশ করলাম। বাসায় গিয়ে স্ত্রীকে জানানোর পাশাপাশি দেখাতে হবে!!





হায় হায় আরেকটু হলেতো আমার নানা-নানীও রেকর্ড করে ফেলতো।
অফটপিকঃকাকা কালকে টসে জিতলে কি নিবেন ব্যাটিং না ফিল্ডিং??????
কাকা, ভাল ভাবে পৌছেছেন জেনে ভাল লাগল। কাকা, আমি এমনিতেই বেশী অজ্ঞ নই। তবে আমার মনে হয়, টসে জিতলে আমাদের ব্যাটিং নিয়ে নেয়া উচিত। ২৫০/২৬০ করতে পারলেও চান্স থাকবে। তবে ইন্ডিয়ার টিম এবার বেশ শক্তিশালী বলে মনে হয়। বাংলাদেশের সাথে ওরা চাপে থাকবে, এটা কাজে লাগিয়ে আমরা পুরা পয়েন্ট কামাই করতে পারি। শুভ কামনা আমাদের দেশের টিমের জন্য। ক্রিকেট এমন একটা খেলা আগে কিছুই বলা যায় না! কপিল দেব আমার প্রিয় ক্রিকেটারদের অন্যতম।
কাকা, গতকাল আপনি কেন জিজ্ঞস করেছিলেন টসে জিতলে কি নেয়া উচিত। আমার পরিষ্কার উত্তর ছিল, ব্যাটিং! আজ দেখেন, কি করল আমাদের টীম!
এত সাধারন হিসাবে কি করে ভুল করে! এটা জেতার খেলা, আমরা জিততে চাই। জিততে না পারলে অন্তত এমন কিছু করবো যাতে খেলা হয় আকষনীয় এবং গড়ে না নূতন কোন রেকর্ড! এই সাধারন কনসেপ্টে থাকলেও তো ব্যাটিং নিতে হয়! ব্যস, কিন্তু ওরা কি করল।
মনে বড় কষ্টে আছি কাকা।
ফেবু'তে শেয়ার করলাম!
নরাধম ভাই, ধন্যবাদ নিন। আমরা একটা পালতেই অস্থির!
চুপচাপ দেখে গেলাম
সিষ্টার, শুধু দেখে গেলেন, পড়েন নাই কিছু। হা হা হা.।
ভাই-বোনেরা একে অন্যরে চিনে কেম্নে!
অনুবাদ পূর্বক শেয়ার করার জন্য ভাইটিরে ধইন্যা 
বাতিঘর ভাই, আমিও ভেবে মরি, কেম্নে কি হচ্ছে!
ভাইরে....আমার বউতো একটা জন্ম দিয়াই ক্লান্ত হইয়া গেছে...।
ঈশান, কোথায় ছিলে এতদিন! তোমার বউ, আমার বউ বাদ দিয়ে আস অন্যের বউ নিয়ে কথা কই!
মন্তব্য করুন