একটা পাহাড় কিনতে যাচ্ছি...
যারা সবসময় বলেন, বেড়াতে যেতে মন চায়...
যাদের ইচ্ছা থাকলেও বিবিধ কারনে
ঢাকার বাইরে বেড়াতে যেতে পারেন না...
অন্যেরা বেড়িয়ে এসে সেই সব ছবি-টবি
ব্লগে দিলে যারা হিংসায় জ্বলে-পুড়ে
খাক হয়ে যান...
তাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,
সামনের শুক্কুরবার খুব সকালে আমরা
দশ বন্ধু মিলে ঢাকার বাইরে যাচ্ছি।
ঢাকা থেকে মাইক্রো নিয়ে বান্দরবান।
সেদিন থাকবো, পরদিন শনিবার
বিকেল নাগাদ ঢাকার পথে রওয়ানা হব।
আমরা একটা বিশাল আকৃতির
পাহাড় কিনতে যাচ্ছি...
ভবিষ্যতে সেখানে অত্যাধুনিক একটা
রিসোর্ট বানাবো...
সো, আমারা দোয়াপ্রার্থী।





পার্টনার লাগবে ?
কীসের ? আমাদের সাথে বান্দরবান যাবার, নাকী রিসোর্টের শেয়ারে...?
জমিওয়ালারে যদি জমিদার বলা যায়, পাহাড়ওয়ালারে কি তাইলে পাহাড়াদার বলা যাবে?
হ, তাতো কওন যায়ই...
আবার পাহাড়ি বাঙালি ধুন্ধুমার না আরম্ভ হয়
নারে ভাই, সেই সম্ভাবনা নাই।
পাহাড় দিয়া কী করবেন? জুম চাষ;)?
নারে বইন, রিসোর্ট বানানোর খায়েশ আছে।
যেইখানে তোমরা থাকতে পারবা... পাহাড়
আর নদী একলগে দেখবা...
আরো কয়টা অনাকাঙ্খিত বাঙালি বাড়তাছে পাহাড়ি এলাকায়...
বাঙালির আর স্বভাব পাল্টাইবো না।
সবতেরে নিজের মত মনে করেন ক্যান ?
আপনে আমগো রিসোর্টে ব্যান...
জবাব হয় নাই...
আপনেগো অনাকাঙ্খিত রিসোর্টে আমি অনাকাঙ্খিত হইলে কি আর করা...
জ়ব্বার কাগুর মত হবে না তো?
আই লাইক জব্বর কাগু !
জব্বর কাগু মুর্দাবাদ...
হ্যাপি পাহাড়া কেনা।
ধন্যবাদ সাঈদ,
আপনারে আমাদের রিসোর্টে স্বাগতম...
রিসোর্ট বানালে ঘুরতে যাব।পাহাড় দেখতে যাব। পাহাড় দেখতে মন্চায়।
ক্যান জানিনা, পাহাড়ের চেয়ে নদী/সমুদ্র আমারে বেশি টানে...
খাদ ওয়ালা পাহাড় কিন্নেন, আমি খাদের কিনারায় একটা গাছ তলার ছাউনি টাইপ বানামু, কোনো চিপা চাপায় পাহাড়টার ঝহর্না থাকলে ভালো হয়......পরিষ্কার ঝর্না.......তাইলে ঐখানকার কুন্ডে রঙ্গীন মাছ ছাইড়া দিমু, এ্যকুরিয়াম হৈবো.....
মাথায় রইলো
পাহাড়ের চেয়ে নদী/সমুদ্র আমারে বেশি টানে..........
জুলাইয়ের আগে রিসোর্টের কাজ শেষ করেন, আমি ফিতা কেটে দিবোনে ঃ)
কোন জুলাই ? ২০১০ নাকী ২০১১ ?
যখন যাবেন, তখনই ফিতা কাটবেন, নো প্রব
২০১০
মন্তব্য করুন