নির্মল সেনের আপডেট সংবাদ
নির্মল সেন ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের ৫৫৫ নং কেবিনে প্রফেসর ডাঃ সিরাজুল হকের অধীনে গত ৭ এপ্রিল থেকে ভর্তি আছেন। ২০ এপ্রিল প্রফেসর ডাঃ সিরাজুল হক (নিউরো মেডিসিন), প্রফেসর খাদেমুল ইসলাম (জেনারেল সার্জন), প্রফেসর এম আমজাদ হোসেন (অর্থপেডিক্স সার্জন), প্রফেসর জাহাঙ্গীর কবীর (ইউরোলজিস্ট) এবং ডাঃ স্বপন চন্দ্র ধর (গ্যাস্টোএন্ট্রোলজিস্ট) এই ৫ জনের সমন্বয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়।
মেডিকেল বোর্ডের সিদ্ধান্তগুলো হচ্ছে :
০ রোগীর ভাঙ্গা ডান পায়ের অপারেশন করা যেতে পারে। সেক্ষেত্রে তিনি আবার লাঠিতে ভর দিয়ে হাঁটতে পারবেন। কিন্তু এক্ষেত্রে তাঁর পুনরায় স্ট্রোক হবার ৯০ ভাগ সম্ভাবনা রয়েছে।
০ আর যদি পায়ের অপারেশন না করেন তবে তাঁকে হাসপাতালে থাকার প্রয়োজন নেই। তাঁর প্রয়োজন দীর্ঘ সময় ধরে নিয়মিত ফিজিওথেরাপি, ওষুধ সেবন এবং নার্সিংসেবা।
এ ব্যাপারে নির্মল সেনের দুই ভাইপো কঙ্কন আর চন্দনের সাথে কথা হয়েছে। যেহেতু অপারেশন করলে আবারো স্ট্রোক হবার সম্ভাবনা রয়েছে সেহেতু তারাও অপারেশন করতে রাজী নয়।
এমতাবস্থায় সর্বশেষ সিদ্ধান্ত যা নেয়া হয়েছে :
নির্মল সেনের ভাইপোদের ফিজিওথেরাপি শিখিয়ে দেয়া হবে। যেহেতু তারা গত ৭ বছর থেকে নিজেরা ফিজিওথেরাপি দিয়ে আসছেন সেহেতু শিখে নিতে তাদের সময় লাগবে ২/৩ দিন। এরপর তারা রোগীকে নিয়ে গ্রামের বাড়ি চলে যাবেন। ল্যাবএইডের তরফ থেকে ওষুধ, পথ্য এবং অনুসাঙ্গিক খরচ বাবদ মাসিক ১০ হাজার টাকা করে নিয়মিত তাঁর কাছে পাঠানো হবে।
রোগীর ভাইপো (যার বাড়িতে নির্মল সেন থাকেন) কঙ্কনের সাথে ফোনে কথা হয়েছে। তিনি বর্তমানে গোপালগঞ্জে আছেন। আগামীকাল তিনি ঢাকায় ফিরে আসার পর এব্যাপারে চুড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।





আপডেটের জন্য অনেক ধন্যবাদ আপনাকে!
আপনাকে অনেক ধন্যবাদ আপডেটের জন্য
আপডেটের জন্য ধন্যবাদ , ভাই।
অনেক ধন্যবাদ আপনাকে
সাবাস বাঙালি
ধন্যবাদ !
আপডেটের জন্য ধন্যবাদ ।
আপডেটের জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
যতটা সম্ভব সুস্থ্য হয়ে উঠুন তিনি।
আপনাকে অনেক ধন্যবাদ আপডেটের জন্।
ধন্যবাদ
অসংখ্য ধন্যবাদ আপনাকে
নির্মল সেন অসুস্হ জানতাম না ভাই ! তাঁর রোগমুক্তির জন্য প্রার্থনা থাকলো । য়াযাদ ভাইরে ধন্যবাদ ।
যদি অপারেশনে আবার এটাকের রিস্ক থাকে তবে বাড়িতে নিয়ে যাওয়াই ভালো মনে হয়।
আপডেটের জন্য ধন্যবাদ।
পড়লাম ...
মেসবাহভাই আপনাকে অনেক দেরীতে একটা পাওনা সাবাশি দিলাম।
তা নিলাম কিন্তু আপনে কি এখনো ব্যস্ত ?
ঢাকায় আসবেন্না ? আমরা কি সবাই একসাথে বসে
চটপটি-ফুচকা-চা-টা খাবো না ? শেষে কী বলবেন,
সময়ের অভাবে কারো সাথে দেখা করতে পারি নাই
বলে দুঃখিত...
যতটা সম্ভব সুস্থ্য হয়ে উঠুন তিনি।
মন্তব্য করুন