ইউজার লগইন

ফিরে আসার পর মুসাকে নিয়া যা যা করা যাইতে পারে...

কাল রাতে প্রবল বৃষ্টির মধ্যে আমরা কয়েকজন মিলে মুসার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করি। আমরা মানে, মুসার কাছের বন্ধুরা। এরমধ্যে ছিলো- অনিক খান, সুমন পাটওয়ারী, নওরোজ ইমতিয়াজ, জিয়া ইসলাম, সীমু নাসের, ফখরুল আবেদীন মিলন এবং আমি। নিরাপদে মুসা এভারেস্ট থেকে নেমে বাংলাদেশে আসার পর তাকে নিয়ে যা যা করা যেতে পারে, সে ব্যাপারে প্রাথমিক আলোচনায় সিদ্ধান্ত হয়। আমরা চাই, মুসার সারা শরীর নিয়ে ব্র্যান্ডিং করবো। ইতোমধ্যে বিভিন্ন কোম্পানি থেকে আমাদের কাছে প্রস্তাব আসা শুরু হয়েছে। সব শালার কোম্পানিরা ব্যবসা করার ধান্ধায় আছে। তাইলে আমরা কেনো মুসারে নিয়ে ব্যবসা করবো না ? যেখানে মুসা প্রায় ২৫ লক্ষ টাকা ধার করে দেশের জন্য সম্মান বয়ে এনেছে। নিজের জীবনের উপর ঝুঁকি নিয়েছে। আমাদের পরিকল্পনাগুলো একটু শেয়ার করছি :

১. মুসার ঝলমলে রেশমি কোমল চুলকে স্পন্সর করবে যে কোনো শ্যাম্পু , নারকেল তেল, উকুন নাশক শ্যাম্পু কোম্পানি... মূল্য : ১০ লক্ষ টাকা

২. অনেক সুন্দর চোখ দুটি স্পন্সর করতে পারে নামী দামী কোনো সানগ্লাস কোম্পানি... মূল্য : ৫ লক্ষ টাকা

৩. মসৃন গালের জন্য যে কোনো রেজর, শেভিং ফোম, আফটার শেভ লোশন কোম্পানি... মূল্য : ৫ লক্ষ টাকা

৪. গায়ের জন্য শার্ট, টি-শার্ট, স্যান্ডো গেঞ্জি কোম্পানি... মূল্য : ৫ লক্ষ টাকা

৫. পেন্ট, বেল্ট আর আন্ডার গার্মেন্ট কোম্পানি... মূল্য : ৩ লক্ষ টাকা

৬. পায়ের জন্য মোজা, জুতা, কেডস্, জুতার কালি আর ব্রাশ কোম্পানি... মূল্য : ৩ লক্ষ টাকা

৭. হাতের জন্য ঘড়ি কোম্পানি... মূল্য : ৩ লক্ষ টাকা

৮. মোবাইল ফোন সেট এবং মোবাইল ফোন কোম্পানির জন্য বরাদ্ধ : ২৫ লক্ষ টাকা

৯. যে কোনো গাড়ী কোম্পানি (একটা গাড়ী দেয়াসহ) : মূল্য : ১০ লক্ষ টাকা

১০. যে কোনো এনার্জি ড্রিংক কোম্পানি : মূল্য : ৫ লক্ষ টাকা

আপাতত ১০ টা পরিকল্পনা করা হলো। এছাড়াও আপনাদের কারো কোনো পরিকল্পনা থাকলে জানাতে পারেন। এর সাথে তা যোগ করে দেয়া হবে।

পোস্টটি ১৩ জন ব্লগার পছন্দ করেছেন

শাওন৩৫০৪'s picture


১.পিউরিফাইড তেল--অবশ্যই সে ভালো স্বাস্থ্যের অধিকারী-এইটা অন্তত ১০০০০০০
২.মিনারেল ওয়াটার
৩.ফুড আইটেম
৪.ডায়গনস্টিক সেন্টার/ক্লিনিক

মেসবাহ য়াযাদ's picture


মিনারেল ওয়াটারের কথাডা খারাপ কও নাই... থ্যাংকু, থ্যাংকু

টুটুল's picture


তারে পয়লাই য়ালার্ম্ভাইয়ের পক্ষ থিক্কা এক্টা চুশমিশ দেয়া যাইতারে ... যাতে সে এইসব তেলামী থিক্কা রক্ষা পায়

জ্যোতি's picture


টুটলের সাথে একমত। মহান নূরা ভাই এর এক্টা চশমিশ দেয়া যাইতে পারে।

মেসবাহ য়াযাদ's picture


আসলেই, মুসার এখন তেলামী থেইকা বাঁচন দরকার। যেই হারে ওর মালিকানা লৈয়া বিভিন্ন মিডিয়াওয়ালা আর কোম্পানিরা লাইন দিতাছে... দেইখা শরম লাগতাছে...

মামুন হক's picture


১. ফিটনেস সেন্টার
২. তিব্বত স্নো
৩. আইসক্রীম
৪. টেন্ট, তাবু ম্যাটেরিয়ালস
৫.শক্ত পাট, নাইনলের দড়ি
৬.হাঁটু পর্যন্ত রবারের বুট

এই সবগুলার ব্রান্ড অ্যাম্বাসেডর হইতে পারেন মুসা ভাই Smile
এছাড়াও বাংলাদেশের সর্বোচ্চ পাহাড় চূড়া কেওক্রাডং এর নাম বদলে মুসাডং রাখা যেতে পারে!

মেসবাহ য়াযাদ's picture


কে, কত দিবো ? আলাপ কৈরা জানান...

সাঈদ's picture


কনডমের এড করন যাইতে পারে ।

শওকত মাসুম's picture


জিপির টাওয়ারের মাথায় উইঠা মুসা জিপির মডেল হইতে পারে।

১০

মেসবাহ য়াযাদ's picture


খালী জিপি ক্যান, টেকা দিলে সব মোবাইল কোম্পানির এড করবো।

১১

মাহবুব সুমন's picture


Smile

১২

মেসবাহ য়াযাদ's picture


হাঁইসেন্না... ঘটনা সৈত্য

১৩

তানবীরা's picture


যেসব প্লেট গ্লাসে খাবে, শরীফ মেলামাইন
বিছানার চাদর ফাদর তাওয়াল কোন গার্মেন্টস কোম্পানী
রুপসা হাওয়াই চপ্পল ইত্যাদি
প্লট কেনা আর ফ্ল্যাট কেনা বসুন্ধরা

১৪

মেসবাহ য়াযাদ's picture


ঠিক কৈছেন, সব... সব কিছুর এড করবো আমগো মুসা...

১৫

নজরুল ইসলাম's picture


একটা ডিপ ফ্রিজ কিনে নেন। তারপর সেখানে পানি ভরবেন আর বরফ বানাইবেন। কইবেন এইগুলা এভারেস্টের অরজিনাল বরফ... মুসা নিয়া আসছে... পানি ভরবেন আর বেচবেন

পানি বিক্রি করে কোটিপতি হয়ে যাবেন

১৬

মেসবাহ য়াযাদ's picture


ইয়ে মানে, বলছিলাম কী... ড্রিপ ফ্রিজটা নাহয় আপনিই কিনে দেন। আমি কোটি পতি হলে কথা দিচ্ছি আপনাকে ঠকাবো না। এটলিস্ট, হাজার পতি বানিয়ে দেবো...

১৭

নজরুল ইসলাম's picture


আরে ডিপ ফ্রিজ আবার কিনতে হয় নাকি? কারওয়ান বাজারে আইস ফ্যাক্টরি পাইবেন। যেখান থেকে মাছের আড়তদারেরা বরফ কিনে। তাগো একটার লগে কন্টাকে আসেন। বিশটাকার বরফ কিইনা বিশ হাজার ট্যাকায় বেচবেন...

এইবার আমার আইডিয়ার অনারিয়ামটা ঝটপট দিয়া দেন

১৮

রাফি's picture


আইডিয়া ভালো দিছেন। Smile

১৯

শওকত মাসুম's picture


মুসা আসলে ইনাম আল হক, সজল খালিদ আর মুহিত গংরে পাল্টা সম্বর্ধনা দেয়া হবে। মাছের আড়ত থেকে বরফ কিন্যা তার উপর দাঁড় করাইয়া বলতে হবে এইটাই এভারেস্ট, এবার খাড়াইয়া থাক।

২০

নজরুল ইসলাম's picture


এই মন্তব্য বান্ধায়া রাখা হোক, এবং কার্যকর করা হোক

২১

মেসবাহ য়াযাদ's picture


খোদার কসম, এইটা সেরা আইডিয়া... সিরিয়াসলি ভাবতেছি...

২২

নীড় সন্ধানী's picture


এইটা সেরা মন্তব্য.....হা হা প গে।

২৩

মাহবুব সুমন's picture


বঙ্গবন্ধুর আরেকটি স্বপ্নের বাস্তবায়ন বলে একটা বিশাল সংবর্ধনা দেয়া হউক যেখানে মুসার চাইতে নেতা নেত্রীদের বদন বেশী করে দেখানো হবে।

২৪

মেসবাহ য়াযাদ's picture


খারাপ বলেন নাই, সতর্ক থাকতে হৈবে...

২৫

নুশেরা's picture


আপনি তো পাহাড়ে রিসোর্ট কিনলেন। সেইটার বিজ্ঞাপন করাবেন না?

মামুনভাইয়ের আইডিয়াগুলা সেরা।

২৬

মেসবাহ য়াযাদ's picture


ফর ইউর ইনফরমেশন ম্যাম, পাহাড়ে রিসোর্ট কিনি নাই। রিসোর্ট বানানোর জন্য পাহাড় কিনেছি... তবে রিসোর্টের বিজ্ঞাপনের আইডিয়াটা খারাপ না... ধন্যবাদ (আছেন কিরাম ?)

২৭

নুশেরা's picture


আর যাই হোক, সম্বর্ধনা অনুষ্ঠানে "ম্যারি মি মুসা" লেখা প্ল্যাকার্ড হাতে বালিকা দেখার সম্ভাবনা ভু্ললে চলবে না।

(আছি ব্যাপক। আপনার খবর কি ভাইজান? চিটাগাং আসলেন না তো Sad )

২৮

মেসবাহ য়াযাদ's picture


আমিতো চিটাগাং যাবার ব্যাপারে এক ঠ্যাং এ খাড়া। আমারে ওরা থ্রেট করছে। একলা যাওয়া যাবেনা। আবার তারাও যাবেনা। বুঝেন অবস্থা ! তয় আগামী মাসের যে কোনো শুক্কুরবার আইতাছি...

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

মেসবাহ য়াযাদ's picture

নিজের সম্পর্কে

মানুষকে বিশ্বাস করে ঠকার সম্ভাবনা আছে জেনেও
আমি মানুষকে বিশ্বাস করি এবং ঠকি। গড় অনুপাতে
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি।
কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
কন্যা রাশির জাতক। আমার ভুমিষ্ঠ দিন হচ্ছে
১৬ সেপ্টেম্বর। নারীদের সাথে আমার সখ্যতা
বেশি। এতে অনেকেই হিংসায় জ্বলে পুড়ে মরে।
মরুকগে। আমার কিসস্যু যায় আসে না।
দেশটাকে ভালবাসি আমি। ভালবাসি, স্ত্রী
আর দুই রাজপুত্রকে। আর সবচেয়ে বেশি
ভালবাসি নিজেকে।