এলেবেলে বিশ্বকাপ ও আমার সমবেদনা
ক) আমগো এক বছরের সিনিয়র আপা ছিলেন কোহিনুর। এসএসসির টেস্টে এলাউ হন নাই। আমরা জিগাইছিলাম- আপা কোন্ কোন্ বিষয়ে পাশ করেন নাই ? আপায় কৈলো খালী বাংলা, ইংরাজী, বিজ্ঞান আর অংকে পাশ করি নাই...। পরে জানা গেলো কোহিনুর আপায় খালী বাংলা ২ সাবজেক্ট, ইংরাজী ২ সাবজেক্ট, বিজ্ঞান আর জেনারেল অংকে ফেল করছে !!
খ) এইবার বিশ্বকাপ ফুটবলে প্রথম থেকেই দেকতাছি ব্রাজিলের খেলা। আমি ভাই ৮২ সাল থেকেই আর্জেন্টিনারে বালা পাই। ব্রাজিলের ফুটবল খেলার একটা সুনাম আছে। ব্রাজিলে ভালো কফি আছে। ব্রাজিলের চা বিশ্বখ্যাত। ব্রাজিলের কাকা জেঠা আছে। সব থাকার পরও এইবার ব্রাজিলের যা নাই তা হৈলো ফুটবল খেলার শিক্ষা দিক্ষা। প্রথম ৩ টা খেলা দেখার পর মনে হৈছে এইবারের বিশ্বকাপ ব্রাজিলের না।
গ) এত খারাপ খেইলাও ব্রাজিল প্রথম রাউন্ডে ২ দলের লগে জিতলো। পর্তুগালের লগে নাস্তানাবুদ হৈয়া ড্র করলো। তাতেই দেখি ব্রাজিলের এই দেশিও সমর্থকগো দেমাগে মাটিত পা পড়ে না। কিন্তু আমি কোনোভাবেই ব্রাজিলের কাছ থেইকা এত নিম্নমানের খেলা আশা করি নাই। কোয়ার্টার ফাইনালে উঠার পর ব্রাজিলের সমর্থকগো আর পায় কে ? নেদারল্যান্ডের লগে খেলা। এইটাতো ডাইল ভাত। অন্যদিকে, আর্জেন্টিনার খেলা জার্মানীর লগে। জিতার চান্স খুব কম। জিতলেও হেরপর স্পেনতো আছেই...। ব্রাজিলের সমর্থকরা কয়, আমরা হেগো কতা হজম করি।
ঘ) আইজকার খেলা দেইখা শুরুতেই বৌ আর পোলারে কৈছি- এরাম কৈরা খেললে ব্রাজিলরে আইজকা একটা শিক্ষা নিয়া যাইতে হৈবো। হৈলোও তাই। প্রথম গোল দিলো ব্রাজিল। হেরপর সেই গোল শোধ করলো নেদারল্যান্ড। ব্রাজিলের কোনো বোধ নাই। হেগো খেলা দেইখা মনে হৈলো- পর্তুগালের মত ড্র করলেই চলবো। কী আশ্চর্য ! আরেকটা গোল খাইলো ব্রাজিল... তাও বোধ নাই... শেষে হারলো এবং সারাবিশ্বের কোটি কোটি দর্শরে হতাশ কৈরা বিশ্বকাপ থেইকা বিদায় নিলো। খেলা শেষে আমগো এবি'র কঠিন এক আর্জেন্টিনার সাপোর্টারে ফোন দিলাম। হেয় কৈলো, ব্রাজিলতো নেদারল্যান্ডের লগে হারে নাই। হারছে আমগো রায়েরবাজার মহল্লার টিমের লগে...
ঙ) কোয়ার্টার ফাইনালে কাইলকা আর্জেন্টিনার সামনে কঠিন পরীক্ষা। হারলেও শান্তনা থাকবো- জার্মানীর লগে হারছে। রায়ের বাজার মহল্লার টিমের লগে হারে নাই। আর জিতলেতো কতাই নাই... আর্জেন্টিনারে আটকানোর সাধ্য কারো নাই।
চ) রায়হান ভাই, টুটুল, সাঈদসহ সারাবিশ্বের ব্রাজিল সমর্থকদের প্রতি সমবেদনা জানাই। ব্রাজিলের জন্য আপাতত করুনা জানাইয়া গেলাম... মনে রাখতে হৈবো অহংকার পতনের মুল...





কি ভাই, নাইট ডিউটি কেমন চলতাছে!
কাইল আফনাগোও এমন হইব!!!!
কোনো আফসুস নাই... মাগার রায়ের বাজারের মহল্লার টিমের লগে হারতে চাই না...
এহ, নেদু'র দলটা তো খারাপ না, নেদারল্যান্ডের সাথে হারলে কি হয় এমন?
আজকা ফাবিয়ানোরে হাত দিয়া বল একবারও ধরতে দেয়নাই, মানে হৈলো গিয়া ব্রাজিল ১০ জন নিয়া খেলছে, সেইটার একটা এফেক্ট পড়বেনা? শুধু শুধু---
ব্রাজিল ১০ জনরে লৈয়া খেলছে মানে কী ? একজনে নেদু'র এক খোলায়াড়রে কেমনে বুট দিয়া লাত্থি দিছে সেইটা দেখ নাই ? অগো আরো ২ টা গোল খাওন উচিৎ ছিল। যত্তোসব, বেয়াদ্দপের হাড্ডি ! এর আগে কাকায় কার্ড খাইলো... ওরা কী গায়ের জোরে খেলতে আইছে এইবার ? ভুইলা গেছে, ওগো টিমের নাম ব্রাজিল... ওগো একটা সুন্দর খেলনের রেকর্ড আছে ?
সেডা ঠিক, কিন্তু সবার দাবী, দুঙ্গা কোচ হওনের পর থেইকা সেইডা নাই, এতদিন ব্রাজিলিয়ান সাপোর্টার রা মানতে চায় নাই, আজকের পর হয়তো মানবে----আমি ব্রাজিল সাপোর্ট না করলেও, এডা ঠিক, খেলা থেইকা ব্রাজিল বাদ পড়লে মজা অনেক খানি কৈমা যায়, যেই খেলা খেলছে, কপাল ভালো যে এই পর্যায়ে আইসা বাদ পড়ছে, আরো আগে পড়ে নাই--
আর বুট দিয়া লাথি?
আজকা রবিনরে গার্ড দিলো ঐটা কি ব্রাজিলিয়ান খেলোয়াড়? একটা খেলোয়াড় বিপক্ষের একই খেলোয়াড়ের বিপক্ষে করা ফাউলের রেকর্ড মনে হয় করলো, কপাল অনেক ভালো, লাল কার্ড খায় নাই--
দুঙ্গারে আমার ৯ বছরের পোলায় নাম দিছে- গুন্ডা।
আমিও ব্রাজিলরে সাপোর্ট করিনা। তয়, কোয়ার্টার ফাইনালে ব্রাজিল আউট- এইটা ভাবতে খারাপ লাগতেছে...
এইডা একটা মূল্যবান কতা কৈছো- কপাল ভালো যে এই পর্যায়ে আইসা বাদ পড়ছে, আরো আগে পড়ে নাই--
হি হি হি, ব্রাজিল এখন ব্রা পইড়া নাচবো, কুনু বাধা নাই, খেলতে গিয়া সময় নষ্ট করতে হইব না
জাণ্গিয়ার বদলে ব্রা পড়ুন

ব্রাজিলরে ছাপুট করুন
ওগো নাচন বাইর করবো দেশে গেলে ব্রাজিলের জনগণ...
কী পইরা নাচবো, তখনকার সিচুয়েশনই কৈবো...
ব্রাজিল!

ভিক্ষা করে মতিঝিল!
ভিক্ষুকের পেশা লৈয়া মশকরা করণ ঠিক না।
সেই ভিক্ষার জায়গা মতিঝিলই হোক আর হাতিরঝিলই হোক...
মেজবাহ ভাই, বেশী খুশি হবেন না! জার্মানী দেবো নে!
আমার বাজী দেখুন!
সাহাদাত উদরাজীর দল: '[আখাউড়া এক্সপ্রেস]*'
উরুগুয়ে (১)
নেদারল্যান্ডস (১)
জামানী (৭)
স্পেন (১)
হা হা হা।
কাইলকারটা কাইলকে কৈয়েন। আইজকা এট্টু আনন্দ করতে দেন !!
হারছে আমগো রায়েরবাজার মহল্লার টিমের লগে..
কাপ যদি নিয়া আসে হল্যান্ড, সবগুলোর শিক্ষা হবে। চিনে খালি এক ব্রাজিল আর আর্জেন্টিনা বাকি সব তাদের রায়ের বাজার
কোন ভদ্রতাও নাই। দুইবার বিশ্বকাপে রার্নাস আপ হইছে হল্যান্ড।
আরে আমরা কখন কৈলাম হল্যান্ড খারাপ দল।
আমরা শুধু ব্রাজিল দল আর হেগো সাপোর্টারগো
নিজেগো ওভার ইস্টিমেটের কতা কৈলাম।
হেরা ভাবছিলো- হল্যান্ড কোনো দল নাকী ? প্রতিদ্বন্ন্দিরে
ছোট ভাইবা নিজেগোরে বড় ভাবনের খেসারত দিছে।
আমরা মনে করি জার্মানি বিরাট খেলুড়ে দল। হেগো লগে
জিততে হৈলে ভালো খেলন লাগবো। এর কোনো বিকল্প নাই...
আমগো আর্জেন্টিনার লাইগা এট্টু দোয়া কৈরেন, বইন...
সব দোয়া হল্যান্ডের জন্য রিজার্ভ। দোয়া চাহিয়া লজ্জা দিবেন না
ঠিকাছে। হাসরের ময়দানে (আজ রাত ৮ টায়) দেখা হবে...
নেদারল্যান্ড ভালো খেলেই জিতছে
কোহিনূর আপার রেজাল্টের সাথে সাবেক প্রধানমন্ত্রী ম্যাডামের রেজাল্টের মিল আছে
বাংলাদেশে আর্জেন্টিনার ফ্যানদের সম্রাট ইয়াজিদ ভাইকে লাল সালাম। পাড়ার দলের সাথে ব্রাজিল হেরেছে বলে আমরা পাড়ার দলকে কী অভিনন্দন জানাবোনা!! অবশ্যই জানাবো এবং সেই সাথে ব্রাজিলের সমর্থক গোষ্ঠীর জন্য দুই বালতি চোখের পানি শুভেচ্ছা উপহার পাঠিয়ে দিলাম, যার যার পরিমাণ অনুয়ায়ী গ্রহন করে দোজাহানের অশেষ কান্নার সামিল হউন
মন্তব্য করুন