৪৩ কোটি ৫৪ লক্ষ ৫৬ হাজার সেকেন্ড সময় এক সাথে...!
পূর্বের ১২ বছরের কথা না হয় নাই বললাম। লাইসেন্স পাবার পরের হিসাবটাই না হয় বলি। ৪৩ কোটি ৫৪ লক্ষ ৫৬ হাজার সেকেন্ড, ৭২ লক্ষ ৫৭ হাজার ৬০০ মিনিট, ১ লক্ষ ২০ হাজার ৯৬০ ঘন্টা, ৫ হাজার ৪০ দিন, ১৬৮ মাস মানে ১৪ বছর একসাথে কাটিয়েছি আমি এবং আমরা। আজ আমাদের সেই দিনটি। ১৯৯৬ সালের এদিনে আমাদের দুই পক্ষের সবাই মিলে আমাদেরকে এক সাথে থাকার জন্য পারিবারিক ও আইনগত ব্যবস্থা করে দিয়েছিলেন। সেজন্য আমি এবং আমরা তাঁদের প্রতি কৃতজ্ঞ।
সবার ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে আমাদের আগামী দিনগুলো যাতে হাসি-আনন্দে কেটে যায়, আজকের এদিনে সেটাই চাই। সবার জীবন মঙ্গলময় হোক।





সবার জীবন মঙ্গলময় হোক। তয় আজকের দিনে এই প্রার্থনা শুধু ভাই-ভাবীর জন্য।
(মোটমাট ২৬ বছর পার কর্লেন নাকি ভাই? ওরে বাবা রে...)
১২ বছর এক লগে না, তয় বাকী ১৪ বছর এক লগে কাটাইছিরে ভাই... দোয়া রাইখেন, বাকী জীবনটা য্যান এক সাথেই কাটাইতে পারি... হক মাওলা
আপনে গুরু মানুষ। আপনার পদধূলি প্রয়োজন। আরেক লাইন লিখলেই আমার উপর আজাব নাইমা আসবো বস্। বুইঝা নিয়েন।
খালী পায়ে আজকাল আর হাঁটা হয়না। সামান্য যা হয় তাও বাসায়। আর বাসায়তো ধুলা নাই। কেমনে যে পদধুলি দীমু... ভাবতাছি
১২ বছরের প্রেম আপনাদের?
এ দেখি চন্ডীদাস আর রজকিনি!
১২ বছর বড়শি বাইলো তবু পীরিত ছাড়লো দরদী!!
আপনার প্রেম জলে কখনৈ না ডুবুক,
অনেক অনেক শুভেচ্ছা।
থ্যাংকু বিলাই। আমরাতো পার কৈরা দিলাম। এবার সাহস কৈরা তুমি বা তোমার মতন ডারা আছ, তারা কৈরা ফালাও... আল্লাহ ভরসা
জি, সিরিয়াল দিয়ে শুরু হোক-----
ফাস্ট বয় কে??????
আমাগো সাঈদ ভাই??????
প্রেমে মরা জলে ডুবে না।
মেসবাহ ভাই সেটাই প্রমান করে ছাড়লেন।
আগামী দিন সুন্দর হোক।জনম জনম আপনাদের লাইসেন্স অক্ষুন্ন থাকুক।
হাপি বার্থ ডে।ও থুক্কু....
)
)
)
)
)
)
)
দিলাম কি আর আইলো কি??????

)
)
)
)
)
কী প্রমান করলাম সেইটা বিষয় না। আপনেরাও সাহস কৈরা প্রমান কৈরা দেন যে, আসলেই ... মরা জলে ডুবে না...
সাহস দিছেন বুকে বল পাইলাম। দেখি আল্লাহ ভরসা।দিমু লাফ পানিতে।যা থাকে কপালে।
হক মওলা।
লাফ দিলেন ভাল কথা, পানি পাইলেন কৈ ?
লাফ দেই নাই।দিমু।
আর পানির অভাব আছে দুনিয়াতে।
জ্যাকেট এডভাইজারের কাছে জ্যাকেট কিনার পরামর্শ চায়ছি।
দেখি কপালে কি হয়।
হক মওলা।
শুভ কামনা। মিষ্টি খেতে চাই।
মিষ্টি খাইতে চান, ভালকথা। তয় ভাইজান, ডায়াবেটিস নাইতো ?
না জনাব ভাইজান, এখনো এমন দশায় পড়ি নাই। আপনাদের দোয়া।
দিল্লীর লাড্ডু আবার খাইতে পারলে ভাল হত!
খাবার তা সে যা-ই হোক, টাকি বিস্কুট বা মিষ্টি কোনটাই বাদ দেবেন না নাকি ?
কজন মানুষের সঙ্গে এত সময় একসাথে !!!! কংগ্র্যাটস।
পার্টির কথা আর কমু না , কেউ খাওয়াইতে চায়না। এই দুনিয়া এখন আর সেই দুনিইয়া নাই।
খাওয়াইবো কেমনে ? আপনারেতো পাওয়াই যায় না। পূর্ণিমা দেখতে যান কক্সবাজারে...
সাঈদ ভাই, আপনার কথা সমর্থন করলাম। পার্টির কথা আর কমু না, কেউ খাওয়াইতে চায়না। এই দুনিয়া এখন আর সেই দুনিইয়া নাই। দেখেন না, মিষ্টির কথা কইলাম, আর জনাব বললেন, ডায়বেটিকস নাই তো! হায় রে নিষ্ঠুর দুনিয়ার মানুষ!
১২ যোগ১৪ অর্থাৎ২৬বৎসর!
২৬ বৎসরের সুখী জুড়ির জন্য সীমাহীন শুভকামনা।তবে মিষ্টি আমিও খেতে চাই।(আমার ডায়াবেটিস নেই)।
ধন্যবাদ, আপনাকে
মেসবাহ য়াযাদ এর আজ লাইসেস্স নবায়নের দিন। নবায়ন ফী বাবদ মনুভাবীকে কতদিতে হলো তা জানতে পারলাম না। আরো ১২X১২ বছর দুজনে সুখে শান্তিতে সহবাস (একত্রে বসবাস) করে যান এই দোয়াই করছি আজ। সবাই বলেন, আমীন...।
বড় ভাই,একখান সিম্পল প্রশ্ন করি ,মাউন্ড খাইয়েনা,আপনাগো 'সহবাস' কেমন চলছে?
ছোট ভাই ঈশান মাহমুদ, আমাদের সহবাস চলছে মানে আমরা একত্রে বসবাস করছি ৭ বছর ধরে। এক্ষেত্রে তুমি ছোটভাই হলেও আমার চেয়ে অগ্রগামী। তা তোমার যেন কত বছর ধরে চলছে।
বড় ভাই আর ছোট ভাইয়ের কথা হচ্ছে... নো কমেন্টস
অভিনন্দন মেসবাহ ভাই এবং ভাবীকে। কপালগুণে অসাধারণ এক মেয়েকে পেলেন জীবনে।
থ্যাংকু। আসলেই কপাল গুনেই আমার মত সোয়ামী পাইছে। কপাল একটা আমার বৌয়ের... Big smile
অভিনন্দন, মেসবাহ ভাই ও ভাবীকে
থ্যাংকু ব্রাদার
শুভ কামনা অনেক অনেক...
থ্যাংকু ছোট ভাই... তোর যেনো কত বছর হল ?
নেক্সট ডিসেম্বরে মোডে দুই বচ্ছর
এতগুলো দিন একসাথে থাকা!!!
অনেক অনেক অভিনন্দন, দুজনকেই।
হ, কী করে জানি এতগুলো বছর একসাথে কাটিয়ে দিলাম !
দোয়া কৈরেন বাকী জিন্দেগীও যেন কাটাতে পারি...
অভিনন্দন মেসবাহ,আপনি এবং ভাবীকে।দুজনের আগামী দিন সুন্দর হোক।জনম জনম পাশাপাশি থাকুন,এবং রিনিউ ছাড়াই লাইসেন্স আজীবন অক্ষুন্ন থাকুক।এ শুভ প্রত্যাশা।সবার জীবন মঙ্গলময় হোক।
থ্যাংকু ঈশান মাহমুদ
২৬ বছর একজনের সাথে ??? ভাবলেই মাথা ঘুরে। ইয়া এলাহী পানাহ দে, দে পানাহ।
হাহাহাহাহা
শুভ কামনা আপনাদের জন্য। কিন্তু এতো ছোট পোষ্ট কেনো? ছবি কই বিয়ের ছবি? ভাবীকে সেদিন কেমন সুইট লাগছিলো আমাদের জানতে হবে না?
হ, ২৬ বছর একজনের সাথেই... আফসুস !
(
হাতের কাছে ছবি ছিল না তাই দেয়া হলো না... আমার উনি এবং আমি মাশাল্লাহ দুজনেই সুইট...
মেসবাহ ভাই ও ভাবীকে অনেক অনেক অভিনন্দন
শুভ কামনা আপনাদের জন্য।
থ্যাংকু, থ্যাংকু
থ্যাংকু। আসলেই কপাল গুনেই আমার মত সোয়ামী পাইছে। কপাল একটা আমার বৌয়ের...
ভাবীর ম্যালা ধৈর্য্। ভাবীরে আল্লাহ আরও ধৈর্য দিক।
আরে আরে! কয়মাস আগে আমরার দিনডার কতা মন আছিলো। কিন্তু এই পোস্ট দেইখ্যা হিসাব কইরা দেখি আমরারও ১৪বছর। ১৯৯৬-২০১০। তবে আগের কোনো সময় নাই।
আমারও ৯৬ টু ১০... বাহ, কী মিল...!!
অভিনন্দন! বিবাহ ভালো জিনিস।
অভিনন্দন ছোট ভাই। বিবাহ ভাল জিনিস... তুমি জানলা কেমনে ??
মেযবাহ ভাইয়ের এই লেখা পড়ে, লগ ইন না করে পারলাম না।
আপনারা সারাজীবন সুখে থাকুন এই কামনাই করি।
থ্যাংকু, থ্যাংকু... সো কইনন্ড অব ইউ
আন্তরিক অভিনন্দন মিয়াভাই। সুখে-শান্তিতে থাকুন সারা জীবন!
থ্যাংকু... রাজকন্যাদ্বয় আছে কেমন ?
দেরীতে হলেও শুভ কামনা ।
পোস্ট ও মন্তব্যসমগ্র পড়ে নিজেকে এখানে বড়ই বেমানান মনে হচ্ছে ।
আচ্ছা, মেজবাহ য়াযাদ, ৩৭ বছরে কত মাস, দিন, ঘন্টা, মিনিট, সেকেন্ড হয় তা হিসাব করে বের করা যাবে ?
৩৭ বছর= ৪৪৪ মাস
৪৪৪ মাস= ১৩,৩২০ দিন
১৩,৩২০ দিন= ৩,১৯,৬৮০ ঘন্টা
৩,১৯,৬৮০ ঘন্টা= ১,৯১,৮০,৮০০ মিনিট
১,৯১,৮০,৮০০ মিনিট= ১১৫,০৮,৪৮,০০০ সেকেন্ড মনে হয়...
অভিনন্দন বড় ভাই
১১৫,০৮,৪৮,০০০,০০০,০০০,০০০ ন্যানোসেকেন্ড।
দুর যা ! কত কোটি, কত লাখ... বুঝতাছিনা...
ধন্যবাদ মেজবাহ য়াযাদ । ভাইরে, একটা ভুল হয়ে গেছে, ৩ এর পরে ৭ এর জায়গায় ৮ বসবে । অর্থাত ৩৮ বছর হবে । আমি অঙ্কে কাঁচা চিরকালই ।
শুভকামনার কোন দিরং নাই... যখন তখন দেওন জায়েজ...
অনেক অনেক শুভকামনা আর শুভেচ্ছা রইল রৌদ্দুর-সমুদ্দুরের বাপ-মা মেসবাহভাই-মনুভাবী'র জন্যে...
শুনলাম বিশাল মেজবানি খাওয়াইছেন কালকে? ...
হ, বিয়াপক খানা-দানা হৈছিল... ইউ মিসেস (মাইনে মিস কর্ছো আরকী...) !!
হ!... :(
আপ্নে নাকি বিশাল বিশাল আয়োজন করছিলেন ...
ঘটনা সইত্য...
মাশাআল্লাহ
সুবহানাল্লাহ
আলহামদুলিল্লাহ
আমিন
সুম্মামিন...
তার মানে আপনি বলতে চাইছেন আপনি শহীদ হন নাই????

আমি শহীদ বা নিহত কোনটাই হই নাই
আহা।
একদিন আমরাও এমন পোষ্ট দিব।
ইনশআল্লাহ... আশা মানুষকে বাঁচিয়ে রাখে
মন্তব্য করুন