ক খ গ ঘ ঙ...
ক
প্রতি ঈদেই মোটামুটি কোরবানী হয়ে যাই। এবার আগে থেকেই সিদ্ধান্ত নিয়েছি, নো কোরবানী। যদিও কোরবানী সিনেমার কোরবানী কোরবানী কোরবানী...গানটারে আমি ভাল পাই। ছোট ছেলের গত ঈদের ৩/৪ সেট জামা এখনও ভাঁজ খোলা হয়নি। কারন হচ্ছে- সেগুলো নাকী শীতের কাপড়... বৌ বললো। শুনে আমি বগল বাজাই। বৌরে বুঝতে দেই না। বড় ছেলেরে বললাম, কী লাগবে? কিছুই লাগবেনা, বললো। আমি আবার বগল বাজাই। গত ঈদের সময় একটা জামার কাপড় কিনে দিয়েছিলাম ছেলেদের মায়েরে। সেলাই করার সময় ছিল না। এবার ঈদের আগে সেলাই করে নিয়েছে। শুধু সেলাইয়ের টাকা দিলেই হবে... বললো। আমি আনন্দে বগল বাজাতে বাজাতে বগল ব্যথা করে ফেলি।
খ
ঈদের সপ্তাহ খানেক পরে ছেলের পরীক্ষা। বেশি দিন বেড়াতে পারবে না। স্কুল বন্ধ হয়ে গেছে এমাসের ৩ তারিখ। জানতে চাইলাম, কবে যাবে ? কয়েকদিন পরেই যাই... বললো। তাতে আমার কোনো সমস্যা নেই। গত বৃহস্পতিবার জানতে চাইলাম, শুক্রবার যাবে কি না ? বললো, একটা বিয়েতে যেতে হবে শনিবার দুপুরে। খুব কাছের মানুষের বিয়ে। না গেলে ইজ্জত থাকে না। সব বান্ন্ধবীরা জামাইসহ যাবে... সুতরাং আমারও যাওয়া লাগবে। বললাম, ঠিক আছে যাবো। আমার সম্মতি পেয়ে মোনালিসা মার্কা একখান হাসি দিয়ে বললো, ১ হাজার টাকা দাওতো ? বিয়েতে সবাই মিলে গিফট কিনবে, সেজন্য চাঁদা... । ছেলে বললো, ১ হাজার না বাবা। ৫০০ টাকা লাগবে। মা খালামনীদের সাথে কথা বলেছে ফোনে। আমি শুনেছি...। আমি দুজনকেই বিশ্বাস করলাম। মনের দুঃখে ছেলেকে বললাম, বাবারে অন্য মানুষ কথা বলার সময় সেকথা শুনতে হয়না...। তো, ১ হাজার টাকা দিলাম। কৌতুহলবশত জানতে চাইলাম, কার বিয়ে ? যা বললো... সংক্ষেপে হচ্ছে, ছেলের স্কুলের ক্লাসের বন্ধুর মায়ের দেবরের বিয়ে... খুবই নিকটাত্মীয়!
গ
শনিবার দুপুরে বিয়ের অনুষ্ঠান শেষে ওরা বাসায় ফিরলো ৪ টার পরে। কথা হলো, রোববার সকালে ঈদের ছুটিতে ঢাকা ছাড়বে ওরা। আমি যাবো সোমবার বিকেল নাগাদ। ৫ টার দিকে ফোন করে জানালো, বিএনপি রোববার সারাদিন হরতাল ডেকেছে। টিভিতে ব্রেকিং নিউজ দেখাচ্ছে। এখন কীভাবে যাবে ? বললাম, সোমবার সকালে যাও। কিছু না বলে ফোন রেখে দিল। ক্ষাণিক পর ছেলে ফোন করলো। বাবা, সোমবার গেলে আবার শুক্রবারে চলে আসতে হবে... মাত্র ৩/৪ দিন বেড়াবো? হক কথা ! তাহলে কী করা যায় ? ছেলে বললো, এখনোতো সন্ধ্যা হয়নি। আমরা ব্যাগ গুছিয়ে ফেলি বাবা ? এমনভাবে বললো, বুঝলাম ইতোমধ্য ব্যাগ প্রায় গুছিয়ে ফেলেছে...। বললাম ঠিকাছে, রেডি হও। আমি আসছি। বাসায় গেলাম। ব্যাগ-ট্যাগ শুদ্ধ ওদের সিএনজি অটোতে তুলে দিলাম। সাধারনত ফার্মগেট থেকে নারায়ণগঞ্জ সিএনজিতে ২৫০ থেকে ৩০০ টাকা নেয়। এইবার চাইলো ৪৫০ টাকা। আমার বলার কিছু ছিল না... না গো....
ঘ
আজ দুদিন বাসায় একা। সকাল ৮ টায় বেরিয়ে রাত ১০ টার পর বাসায় ফিরি। ফিরে আর রান্না করতে মন চায় না। পাউরুটি আর ডিম খেয়ে নেই। তার পর এক মগ চা বানিয়ে সিগারেটের প্যাকেট নিয়ে বসি (বলে রাখা ভাল, ছেলেরা বাসায় থাকলে আমি কখানো বাসায় সিগারেট খাইনা)। আমি কিছুক্ষণ পিসিতে বসি। খালী ঘরে আমার ভাল লাগেনা। ছেলেদের জন্য মন পোড়ে। এটা সেটা ভাবি। দিনে ৫/৬ বার ফোনে খবর নেই। কিন্তু তাতেও মন ভরে না। টিভি দেখি। একটার পর একটা সিগারেট পোড়াই... ঘুমাতে ঘুমাতে ১ টা ২ টা বেজে যায়। সকালে আবার উঠতে হয়... আজ অফিসের পর ঈদের ছুটি শুরু হবে। ৪ দিনের ছুটি। সন্ধ্যায় বেরিয়ে পড়বো ঢাকা ছেড়ে। আমার ছেলেদের দেখতে... গত ২ দিন ওদের দেখিনা... ছোটটার মুখে বাবা ডাক শুনিনা...
ঙ
সবার ঈদ ভাল কাটুক... পরিবার পরিজন নিয়ে সুখে থাকুক, সুস্থ থাকুক সবাই...





মেসবাহ ভাইয়ের এই টাইপ লেখাগুলা দারুণ হয়। শুভকামনা ও আর যা যা লাগে, সবই থাকলো আপনার জন্য। নির্বিঘ্ন ঈদ কাটুক।
মেসবাহ ভাইয়ের এই টাইপ লেখাগুলা দারুণ হয়...
খাইছে.... কন কী ?
শুভকামনার বদলে সেম টু ইউ
এইটা পইড়া একটা জিনিস মনে পড়ল। থাক ঈদের সময় পেচ্ছাপেচ্ছি করলামনা। দুলাভই যদি বলে বলুক। আমি বলব যান ছেলেদের কাছে। ভালভাবে ঈদ করেন। ফি আমানিল্লাহ।
হ, শুনতে চাই
অাপনেরতো খারাপ দিন যাইতাছে, নাহ... আফসুস !
রিমঝিমের মায়ের শইলডা বালা ?
রায়হান ভাইয়ের দিন খারাপ যায়তেছে ক্যান?
তুমি এইসব বুঝবানা ভাতিজা ! আরো বড় হও...
ক
বগল বাজানের ভুড়ুৎ ভুড়ুৎ শব্দে আশে পাশের লোকজন ফোন করেনাই?
খ
আমিও দুইজনের কথা বিশ্বাস করলাম, তাও ৫০০ টাকার হিসাব মিলাইতে পারিনাই!
গ.
নারায়নগঞ্জ নাকি? আমি কয়দিন আগে গেছিলাম। ওমর আলী স্কুলের ঐদিকে!
ঘ
আগে বলবেন না? আমিও আসতাম!! আমি রানতে পারি আর বিড়ি খাই!
ঙ
আপনার ঈদ আনন্দে কাটুক, ঈদে মরে বক, কয় মুবারক।
ক. না
খ. আমিও হিসাব মিলাইতে পারি নাই...
গ. হ, নারায়ণগঞ্জ
ঘ. সামনের শুক্কুরবারে আইসো...
ঙ. সেম টু ইউ
স্কুলের সামনে কি করো?????ইভটিজিংযের বিরুদ্ধে মানববন্ধন????????
ছেলের বন্ধুর মায়ের দেবর আবার কি? ছেলের বন্ধুর চাচা বললেই তো হয়।
এট্টু ঘুরায়া বলল আর্কি, মাইন্ড লৈয়েন্না।
এট্টু পেচ্ছাপেছির মুডে আছি...
বাহ্ ভালো লাগলো । আপনার ঈদও আনন্দে কাটুক
১। এই জন্যেই বলছি ভাবির সাথে পরিচয় করায়ে দেন, উনার এহেন কর্তব্যহীনতা মনে করাইয়ে দেয়া আমাদের কর্তব্য!!... ঈদ যাবে আর জামাইরে দিয়া কিছু কিনাইবো না... এটা কেমনতর কথা!!!... মোটেই মেনে নেয়া যায় না...
২। ঠিক, স্কুলের একটা সমাজ আছে না!!... আর বেশি নিছে আরো বাকিগুলার জন্যে...সবসময় কি চাওয়া যায় নাকি...
৪। আপ্নের ক্যান্টিনের খিচুরীর প্যাকেটের কি হইল? নিয়ে গেলেই তো হয় ...
৫। ঈদ মোবারক...
জেব্রিল অংক বই লৈয়া পড়তে বস। তুমি অংকে বড়ই কাঁচা... ২এর পরে ৪ক্যান ?
৩ গেল কৈ ?
আমার বক্তব্য জেবীন বইলা দিছে
কাঁটা ঘায়ে নুন দিলেন ?
চুপচাপ পড়ে ঈদ মুবারক জানিয়ে গেলাম।

ছবিটা অনেকদিন পর খুজে পেলাম। আজ এখানে জমা দিয়ে গেলাম। ১২ বছর আগের!
আর্রে, উদরাজি ভাইরেই জামাই লাগতাছে!
গুরু, চোখে চশমা লাগান!
উরে, জট্টিলা তো----------
উদরাজী ভাইয়ের হাসিটা তো পুরাই চমক!
ঈদ মুবারক বিড়াল ভায়া। কার হাসি কে হাসে! চমক বেশী দিন থাকে নাই!
আপনি চমক ভাংছেন কবে! শরবত না পান করে জীবন পার করে দিবেন?
১২ না, ১৪ বছর আগের। আমার গায়ে হলুদের অনুষ্ঠানের ফটুক
জামাই তো উদরাজী কাকারে লাগতেছে।আর মেজবাহ ভাইয়ের ছবি দেখে কোরবানীর হাটের কথা মনে পড়লো।

ভাতিজার অবস্থা দেখছি আমার গুরু'র মত! চশমা, চশমা!
আমার বন্ধু রে দেখে কোরবানীর হাটের কথা! একদম টু দি পয়েন্ট!
পরস্পর পরস্পরকে ম্যালাদিন ধইরা সহ্য করতাছেন তাইলে!
মাসুম ভাই, মাফ কইর্যা দেন আমারে।
ঈদ মুবারক জানাই আপনি ও আপনার পরিবারের সবাইকে। ঈদ কাটুক আনন্দে।
আরে ধুর। একটু পেচ্ছপেচ্ছি করলাম। মাইন্ড কইরেন না।
আরে না, মাইন্ড খাই নাই। গন্ডারের চামড়া। তা কোরবানীর হাটের খবর কি? কোন বাজারে গেলে/দিকে গেলে সস্তায় গরু কিনতে পারব। একটা এক্সকুসিভ রির্পোট দেন! ঈদের আগের দিন রাতে বাজারে গরু থাকবে কি না জানান।
য়াজাদ ভাই, এরকম ভালমানুষ বউ পাওয়ার রহস্যটা কী?
একদিন আইসেন, বিদেশি গিফট লৈয়া। একটা দামী আতর, এক কার্টন সিগারেট, জিপ্পু লাইটার মানে এর মধ্যে যেটা আপনার ইচ্ছা... তাইলে কৈয়া দিমুনে
লেখাটা খুব ভাল লাগলো । ভাল লাগলো সকলের রসভরা মন্তব্য ও আন্তরকিতা । সবাই ভাল থাকুন । ঈদ আনন্দময় হোক ।
থ্যাংকু ব্রাদার..
খালি ছেলেদের জন্যই মন পোড়ে? বুঝলেন না যে কপালগুণে ভাবীর মতো বউ পাইছিলেন।
সবাইকে নিয়ে আনন্দে ঈদ কাটুক। ছেলেদের জন্য আদর রইলো।
না, না খালী ছেলেদের জন্য না। পাংখার জন্যও মন পোড়ে... পুড়ে পুড়ে কয়লা

মেসবাহ, সামনে ঈদ... আপনি যে কারণে মনের সুখে বগল বাজাচ্ছেন তার বিপরীত কারণে আমার মাথার চুল ছিঁড়তে ছিঁড়তে টাউকা হয়ার দশা...। ঈদ শুভেচ্ছা।
অফসুস আর সমবেদনা
ঈদ মোবারক, মেসবাহ ভাই।
আসিফ ভাই, আপনাকে দেখছি না যে! অনেক দিন পর পর কোথা থেকে উদয় হন! আপনি তো ভাল লিখতে পারেন।
ঈদ মোবারক।
বাসী হাম্বা মোবারক
ঈদ মোবারক। শশুর বাড়িতে ঈদ কেমন পার করছেন, জানান। ধারে কাছে সাইবার ক্যাফে নাই! দুনিয়া কেমনে চলবে?
কাজের মইধ্যে খালী খাইছি, ঘুমাইছি, টিভি দেখছি আর বাথরুম ব্যবহার করছি...শ্বশুরবাড়ি জিন্দাবাদ !!
আপনি তো আমার সাথে কথা বলবেন না, তবু একটা কথা জিজ্ঞেস করি। রায়হান ভাই সকাল থেকে বলতেছে আপনি নাকি শাহরুখের কনসার্টে টিকেট ছেড়ার দায়িত্ব পাইছেন?
আহা বেছাড়া এত কষ্ট করল মাগার বাইরে দাড়াইয়া টিকিট ছিড়ব! অনুষ্ঠান দেখ্তার্বোনা! খুব খারাপ লাগতেছে মানুষটার জন্য।
হাসমু নাকি বুঝতাছি না। ভয় পাই।
ও আমি এতোক্ষনে বুঝছি

আয়োজকদের এই ভালো মানুষটারে এরম বলদের মত খাটাইয়া কলা দেখানটা ঠিক হয় নাই। তীব্র প্রতিবাদ জানাই।
রায়হান ভাই আজ আপেল খাইয়া মাঠে নামছে মনে হয়।

কথা কি সত্যি? আপনে কেমনে জানেন রায়হান ভাই?
আমারে জেনুইন নিউজ দিছে বাফড়ায়। ওর সোর্স নাকি অথেন্টিক।
বাফড়া কি যাইতে পারবে পিকনিকে?
ঘটণা কিতা? টিকিট ছেড়াছিড়ি হৈতাছে
আম্মো একটা টিকিট ছাই 
কেলাব খুলুম।
কুটি কুটি ট্যাকা নাকী বিজনেস হৈতেছে, শাহরুক হিজড়ার ফ্যান
লীনাপা, এসব বলবেন না।
ভালু পাই তো।
কেমন ভালু পান সেই নাসের সাহেবের মতো???

কারে? হিজড়াটারে! আমির খান ইজ দ্য বেষ্ট
আমির খান কেন বেস্ট আর শাহরুখ কেন হিজড়া সেই বিষয়ে আলোকপাত করেন লীনাপা।
এইটা তো চোখের ব্যাপার
যার নয়নে যারে লাগে ভালো 
পাগলা ঘুড়া কই ত্থেক্কে কই চইলা গেল???

হ।
টিকেট চাই আমরা।
তয় শাহরুখ আমিরের মধ্যে আমির ভালো।
কারন আমার বাপের নাম আমির।

আমিররে এত ভালো লাগে। যেমন অভিনয় তেমন দেখতে
এহহহহহহহ!!!!!!!!!!!
মন্তব্য করুন