ইউজার লগইন

প্রেম : যার যেমন ভাবনা

প্রেম হৈলো :
তিন ক্লাসে পড়ার সময় ক্লাসমেট জোছনারে একখান চিঠি লেখা এবং সেই চিঠি শার্টের বুক পকেটে রাইখা দেয়া। এট্টু পর পর হাত দিয়া দেখা, সেই চিঠি ঠিকঠাক আছে কিনা। তারপর বড় ভাইয়ের হাতে ধরা খাওয়া এবং শারীরিকভাবে মাইর খাওয়া...

দশ ক্লাসে পড়ার সময় আট ক্লাসের মেয়ে মিল্কী'র কাছ থেইকা গল্পের বই পড়তে আইন্না তার মধ্যে একখান রোমান্টিক চিঠি দিয়া বইটা তারে ফেরত দেয়া। সেই চিঠি পাইয়া বান্ধবীর লগে শেয়ার করা এবং মাসখানেক বাদে সেই বান্ধবী ইন আর মিল্কী আউট...

সকাল ঠিক নয়টায় বাসার বারান্দায় খাড়াইয়া থাকা। মুন্নী স্কুলে যাবে, তার সাথে চোখাচোখি হবে। মাঝে মইধ্যে কারেন্ট গেলে সিঁড়ির চিপায় কথা বলা, হাতে চিঠি গুঁজে দেয়া, এট্টু জড়িয়ে টড়িয়ে ধরা। তারপর মুন্নীর বাপ মায়ে তারে গ্রামে পাঠাইয়া দেয়া। সাহস কৈরা তাগো গ্রামের বাড়ি যাওয়া। এরপর একদিন মুন্নীর চিঠি পাওয়া- আমারে নিয়া যাও, আমার বিয়া ঠিক হৈছে। সেই চিঠি হাতে পাওনের আগেই বিয়া হৈয়া যাওয়া। ৭/৮ বছর পর সেই মুন্নীর লগে দেখা হওয়া, উইথ বাচ্চা...

রায়ের বাজারের মাইয়ার লগে ৩/৪ বছরের লটর পটরের পর একদিন মাইয়াটার অতিবাস্তববাদী হওয়া। বিয়া করলে কেমনে চলবো... এইসব ভাবনা। তারপর সম্পর্কটা শেষ হৈয়া যাওয়া। পোলাটার পেরেশানী জিন্দেগী। বেহুদাই ওলট-পালট জীবন কাটানো...

জ্যাকী কালো কিন্তু ভালো মাইয়া। কুষ্টিয়া বাড়ি। কলেজ কামাই কৈরা ঘুরাঘুরি। তার বাড়ি পর্যন্ত যাওয়া। ইন্টার দিয়া বাড়ি গেল। একদিন জানা গেল, এক আর্মি অফিসার তারে পছন্দ করছে এবং ২ দিনের মইধ্যে নিকাহ কৈরা ফেলছে। আলহামদুলিল্লাহ...

অনেক কুট্টি কালে মা কৈছিল, মাইয়াটারে পোলার বৌ বানাইবো। সেই শুরু, সেই শেষ। আর কোনোদিন এই নিয়া কথা হয় নাই। তারপরও অনেকদিক হেরা একসাথে ছিল। একই জায়গায়। একদিন সেই শহর ছাইড়া অন্য শহরে । তারো অনেকদিন বাদে সেই কুট্টিকালের মাইয়াটার লগে পোলাটার দেখা হৈলো। কথা হৈলো। আরো বেশি কিছু হয়তো হৈলো। এক সময় বিয়া হৈলো। সেই থেইকা তারা একসাথে বাস করতে লাগলো। হলফ করে বলা যায়, ওরা হাসি-আনন্দ-সুখ-দুখ মিলাইয়া শান্তিতে আছে... ভালো আছে।

এরেই কি প্রেম কয় ? কিংবা বোঝাপড়া বা সমঝোতা !

( টুটুলের পোস্ট পইড়া অনুপ্রাণিত হৈয়া... উৎসর্গ : আমার ছোট পোলা সমুদ্দুর আর বড় পোলা রোদ্দুরের মা'রে )

পোস্টটি ১৪ জন ব্লগার পছন্দ করেছেন

ভাস্কর's picture


আপনে যে হাজারো ছ্যাকা খাওনের পর ভাবীরে অপশন হিসাবে বাইছা নিছেন, সেইটা কি সে জানে? নাকি তারে ডায়লগ দিছেন,

তুমি কেনো মুখ ফুটে বলোনি আগে? তুমি সত্যি সত্যি রাজী আছো জানলে কি আর আমি অন্য কারো দিকে হাত-পা বাড়াতাম!

মীর's picture


মেসবাহ ভাই ফার্স্টে কৈল

সিঁড়ির চিপায় কথা বলা, হাতে চিঠি গুঁজে দেয়া, এট্টু জড়িয়ে টড়িয়ে ধরা

এরপরে কৈল

রায়ের বাজারের মাইয়ার লগে ৩/৪ বছরের লটর পটরের পর একদিন

এরপরে লাস্টে সে কৈল পোস্ট নাকি মনু ভাবীরে উৎসর্গ করা!
আমার তো মাথা ঘু্রাইতেসে
SurprisedSurprised

হাসান রায়হান's picture


দশ ক্লাসে পড়ার সময় আট ক্লাসের মেয়ে মিল্কী'র কাছ থেইকা গল্পের বই পড়তে আইন্না তার মধ্যে একখান রোমান্টিক চিঠি দিয়া বইটা তারে ফেরত দেয়া। সেই চিঠি পাইয়া বান্ধবীর লগে শেয়ার করা এবং মাসখানেক বাদে সেই বান্ধবী ইন আর মিল্কী আউট...

বন্ধু বেঈমান!

চৈদ্দ ঘাটের পানি খায়া শেষমেষ

লীনা দিলরুবা's picture


মাথা ঘুরাইতেছে Shock

ভাস্কর's picture


মেসবাহ ভাই কি লগ আউট হইয়া গেলেন?

হাসান রায়হান's picture


উনি দিয়াই আউট মানে পোস্ট দিয়াই লগাউট হইয়া যান। Cool

মীর's picture


তাতে কি, পাঁচ বলে পাঁচ ছয়, এরপরের বলে আউট। এক ওভারে ঝামেলা খতম।Tongue out

হাসান রায়হান's picture


ভাস্কর না জানি মাসুম ভাই বলছিল আশরাফুলের মত একবার লাগছে বাস সেঞ্চুরি তারপর ১৫ বছর পর আরেকটা সেঞ্চুরি।

শওকত মাসুম's picture


এরম মহান বাণী আমি মনে হয় আমিই দিছিলাম।

১০

রাসেল আশরাফ's picture


খাইছে।এ তো দেখি এই কালের কৃষ্ণ!!!!!!!!

১১

নুশেরা's picture


বুঝলাম। মেসবাহভাই প্রেমের রিসাইক্লিং ফ্যাক্টরি ছিলেন

১২

হাসান রায়হান's picture


এখন নাই বলতে চাইতেছেন?

১৩

নুশেরা's picture


অন্যকিছু ক্যাম্নে কৈ! মনুভাবিরে দিয়া তো দাদাভাই পুস্টের ইতি টানছেন Smile

১৪

হাসান রায়হান's picture


হুমম। কিন্তু ইতি টানলে দশদিনের বাচ্চা ঘরে রেখে বান্ধবীর সঙ্গ পাওয়ার জন্য সেন্ট মার্টিন ছুইটা যায় কেমনে?

১৫

নুশেরা's picture


দু্ইটা বিকল্প উত্তর দিতেছি, যেইটা দিলপসন্দ হয় নেন

১। আমার দাদাভাইরে নিয়া আজেবাজে কথা কন, ঈর্ষুক কুথাকার Angry
২। তাই নাকি? তাইলে আপনে কী করবেন ঠিক করলেন? বাই দ্য ওয়ে ভাবীর ইডিডি য্যান কবে? হেইসমে কুনু উৎসবটব নাই? Tongue Wink

১৬

বকলম's picture


শেষের ডিস্ক্লেইমারটাকি আপনারে ভাবীর বেলনের বাড়ি থাইকা বাঁচাইবো মেসবাহ ভাই?!!

(বেলন = ঐ যেইটা দিয়া ভাবি রুটি বেলে)

১৭

লিজা's picture


Tongue Tongue

১৮

সাহাদাত উদরাজী's picture


পরে আসছি।

১৯

সাহাদাত উদরাজী's picture


রায়ের বাজারের মাইয়ার লগে ৩/৪ বছরের লটর পটরের পর একদিন মাইয়াটার অতিবাস্তববাদী হওয়া। বিয়া করলে কেমনে চলবো... এইসব ভাবনা। তারপর সম্পর্কটা শেষ হৈয়া যাওয়া। পোলাটার পেরেশানী জিন্দেগী। বেহুদাই ওলট-পালট জীবন কাটানো....।

ঘটনাটা আমি জানি.।.।.।। নামটা কইয়্যা দিমু নাকি!

২০

সাহাদাত উদরাজী's picture


রায়ের বাজারের মাইয়ার লগে ৩/৪ বছরের লটর পটরের পর একদিন মাইয়াটার অতিবাস্তববাদী হওয়া। বিয়া করলে কেমনে চলবো... এইসব ভাবনা। তারপর সম্পর্কটা শেষ হৈয়া যাওয়া। পোলাটার পেরেশানী জিন্দেগী। বেহুদাই ওলট-পালট জীবন কাটানো....।

ঘটনাটা আমি জানি.।.।.।। নামটা কইয়্যা দিমু নাকি!

২১

জ্যোতি's picture


পোষ্ট পড়ে কি পড়ছিলাম গুলায় ফেলছি। আবার প্রথম থেকে পড়ি।

২২

মুকুল's picture


মেসবাহ ভাইয়ের চরিত্র
ফুলের মত পবিত্র!

ৃ

সফলতার সূত্র এইবার বুঝলাম। আইজ থেইকা আতানে বাতানে প্রেম শুরু কর্তে হৈবো। ৃ

২৩

হাসান রায়হান's picture


পারবানা। উনি প্রথম প্রেম কোন বয়স থেকে শুরু করছে খিয়াল কইরা দেখ। তারপর বছরের পর বছর অভিজ্ঞতা বারাইছে। সেই হিসাবে তুমি এখন শুরু করলে বুড়া হইয়া যাইবা।

২৪

মুকুল's picture


হ। কথা সত্য। বয়সটা বাইড়া গেছে। ৃ

২৫

নাজমুল হুদা's picture


হাহাহাহাহাহা----। হাহাপগে । হাহামগে । হাহাহাহ---- । প্রেমরে প্রেম ! প্রেমের মড়া জলে ডোবে না । বয়স কোন ফ্যাক্টর না - মন (হৃদয়) থাকা চাই । হা হা হা হা ।

২৬

তানবীরা's picture


তাইলে পুলাপান কি শিখলা আজকে?

প্রেম হইলো,

জোছনা
মিল্কী
মুন্নী
রায়ের বাজার
জ্যাকী আর মনু ভাবী Wink

দু একটা সংখ্যা বেশি কমে কি হবে সেটা পরের ক্লাশে আলুচনা হবে Tongue

২৭

জ্যোতি's picture


ঠিকাছে আপা। এখন ঘুম পাইছে।

২৮

হাসান রায়হান's picture


একমাত্র মনুভাবী ছাড়া সবাই দাদাভাইয়ের সাথে কয়দিন লটরপটর কইরা অন্য লোকের সাথে সটকে পরছে। এই বিষয়টা নিয়া একটা সেসন হইয়া যাইতে পারে। কী আলোচক হিসাবে মাসুম ভাইয়ের নাম প্রস্টাব করলাম।

২৯

জ্যোতি's picture


ভোট দিলাম।

৩০

রাসেল আশরাফ's picture


ফলাফল জানার জন্য চোখ রাখলাম কম্পিউটারের মনিটরে।

৩১

শওকত মাসুম's picture


আমি শুনলাম প্রত্যেকেই লটরপটরের চেষ্টা কইরা দাদাভাই ডাকতে শুরু তরে। কাহিনী কী?

৩২

মাহবুব সুমন's picture


Timeout

৩৩

শওকত মাসুম's picture


মুন্নী স্কুলে যাবে, তার সাথে চোখাচোখি হবে। মাঝে মইধ্যে কারেন্ট গেলে সিঁড়ির চিপায় কথা বলা, হাতে চিঠি গুঁজে দেয়া, এট্টু জড়িয়ে টড়িয়ে ধরা।

৭/৮ বছর পর সেই মুন্নীর লগে দেখা হওয়া, উইথ বাচ্চা...

মুন্নী ভাবী এতো স্লো কেন?

Munni badnaam hui, darling tere liye
Munni ke gaal gulabi, nain sharabi, chaal nawabi re
Le zandu balm hui, darling tere liye
Munni badnaam hui, darling tere liye
Munni ke gaal gulabi, nain sharabi, chaal nawabi re
Le zandu balm hui, darling tere liye
Munni badnaam hui, darling tere liye

Shilpa sa figure Bebo si adaa, Bebo si adaa
Shilpa sa figure Bebo si adaa, Bebo si adaa
Hai mere jhatke mein filmi mazaa re filmi mazaa
Haye tu na jaane mere nakhre ve
Haye tu na jaane mere nakhre ve laakhon rupaiya udaa
Ve main taksaal hui, darling tere liye
Cinema hall hui, darling tere liye
Munni badnaam hui, darling tere liye

O munni re, o munni re
Tera gali gali mein charcha re
Hai jama ishq da ishq da parcha re
Jama ishq da ishq da parcha re
O munni re

৩৪

নাজমুল হুদা's picture


হাসান রায়হানের প্রস্তাব মতে কী আলোচক হিসেবে এই আলোচনা করলেন কিনা ঠিক বুঝতে পারলাম না !

৩৫

মাহবুব সুমন's picture


Rolling On The Floor

৩৬

তানবীরা's picture


দেখেন মাসুম ভাই, ভালো হয়ে যান। ময় মুরুব্বীদের প্রেম ভালুবাসার মধ্যে হাত দেয়ন ঠিক না
Wink

আর যেখানেই হাত দেন, আমার মোষ্ট ফেভারিট গানের মধ্যেতো হাত দিবেনইনা, সারা গানের ইতিহাসে এমন হিট গান তৈরী হয় নাই Angry

মুন্নীর গানে দিলে হাত
জ্বলবে আগুন বারো মাস Tongue

৩৭

শওকত মাসুম's picture


আইচ্ছা যাও গানে মুন্নীর গানে হাত দিলাম না।
অন্য কোথাও মানা নাই তো?

৩৮

রাসেল আশরাফ's picture


ধুর মাসুম ভাই আপনার মুন্নী চাইতে আমার মুন্নী ভাবী বেশি চকচকা। Tongue Tongue

৩৯

শওকত মাসুম's picture


বেশি ধরলে চকচকা থাকবো না কিন্তু Tongue

৪০

রাসেল আশরাফ's picture


মনটা খারাপ হইলো শিলাভাবীনাই বলে।

৪১

স্বপ্নের ফেরীওয়ালা's picture


কেউ বাংলা করে দ্যান ... Shock

~

৪২

মানুষ's picture


ভাবছিলাম কাল্লুদা বুঝি এক ও অদ্বিতীয় Puzzled

৪৩

নুশেরা's picture


মানু-ক্লাসিক এরেই কয়। রোবট নানার ভাষায় টপস্পিন। অভিজ্ঞ ব্যাটসম্যানও খেলতারেনা।

অনেকদিন পর একটা মনিটর-ক্লাসিক মনে পড়তেছে

গোল কোরোনা গোল কোরোনা কাল্লা এখন ব্লগে
সব লুলকে জমাতে হবে পাঁচ লিটারের মগে

৪৪

শাতিল's picture


মানুদা কালাংকেল এক এবং অদ্বিতীয় আছেন থাকবেন Big smile
আপনি বলেন ইয়াজিদ ভাই কি কাউরে এয়ারপোর্টে রিসিভ করতে গেছে Wink

৪৫

টুটুল's picture


আম্মো এইটা কইতে চাইছিলাম Smile

৪৬

শাপলা's picture


কি সাচ্চা দিল কি বাপরে ভাই! রোদ্দুর আর সমুদ্দুর এর জন্য দারুন উদাহরণ। ভাগ্যিস শেষে বলেন নাই, বাবারা, আমি এই সকল করিয়া দেখি্যাছি, উহাতে কোন ফায়দা নাই-তাই অবশেষে আল্লাহর রাস্তায় বাহির হইয়াছি।
তোমরা যেন এপথ ভুলেও মারিও না....। তাহলেই সব গুবলেট হওয়ার চান্স ছিল....।

@মাসুম বস, আমি তো আপনারে মাসুম ই জানতাম...যে মুন্নী ভাবী দেখাইলেন, টাতে তো পুরা টাস্কি
@রাসেল ভাই, ওরে বাবা! শীলা ভাবীরে দেখে ভয় পাইছি..
@নুশেরা ছড়াটা জমজমাট হইছে

৪৭

রাসেল আশরাফ's picture


শাপলাপুপুউউউউউউউউউউউউ একটা পোস্ট দেন। Smile Smile Smile

৪৮

তন্ময়'s picture


Laughing out loud Laughing out loud Laughing out loud Laughing out loud Laughing out loud Big smile Big smile Big smile Big smile

৪৯

মানুষ's picture


এই ব্লগ পড়ে, "প্রেমের পথে মুসাফির" শিরোনামে একটা ব্লগ লিখার ইচ্ছা হইতেছে

৫০

শওকত মাসুম's picture


মানু, বসলাম। লেখেন।

৫১

শাওন৩৫০৪'s picture


নাম গুলা এমন কেন?
বেদের মেয়ে জুছনা
নাউজুবিল্লাহ মিল্কী
বদনাম মুন্নী
মিস্টার ডগি জ্যাকি

!!!

৫২

জ্যোতি's picture


বেঁচে আছ তাইলে?অনেকদিন তোমার গল্প পাই না। মিস করি।
আর মেয়েটার নাম যেনো কি?ভুলে গেলাম রে!

৫৩

মুক্ত বয়ান's picture


আমরা ছুডুরা একটা গানই গাইয়া গেলাম সারা জীবন,

আমাদের দেশটা স্বপ্নপুরী
সাথী মোদের ফুলপরী

৫৪

ভাঙ্গা পেন্সিল's picture


Party Big smile

৫৫

সাহাদাত উদরাজী's picture


আমার গুরু রায়হান ভাইয়ের ব্লগটা (নূতন) মুছে দিয়েছেন বলে মনে হচ্ছে।
আপনি কিছু জানেন এ বিষয়ে।

৫৬

শওকত মাসুম's picture


আমিও পোস্ট পাই নাই। আপনি জানেন কিছু?
আপনার গুরু সেদিন ল্যাব এইড গেছিলো, টের পান নাই? মিস করছেন

৫৭

সাহাদাত উদরাজী's picture


চরম পোষ্টটা আমার গুরু মাটি করে দিলেন। আমার মনে হয় আপনার ভয়ে, আমার গুরু এরকম করেছেন। আপনি ব্লগটা দেখেন নাই। সত্যি! ব্লগটার কপি রাখি নাই, মনে ভুল হয়েছে। ইস রে।

আমার গুরু আমারে দেখে পালায় ক্যান?

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

মেসবাহ য়াযাদ's picture

নিজের সম্পর্কে

মানুষকে বিশ্বাস করে ঠকার সম্ভাবনা আছে জেনেও
আমি মানুষকে বিশ্বাস করি এবং ঠকি। গড় অনুপাতে
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি।
কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
কন্যা রাশির জাতক। আমার ভুমিষ্ঠ দিন হচ্ছে
১৬ সেপ্টেম্বর। নারীদের সাথে আমার সখ্যতা
বেশি। এতে অনেকেই হিংসায় জ্বলে পুড়ে মরে।
মরুকগে। আমার কিসস্যু যায় আসে না।
দেশটাকে ভালবাসি আমি। ভালবাসি, স্ত্রী
আর দুই রাজপুত্রকে। আর সবচেয়ে বেশি
ভালবাসি নিজেকে।