কেউ কি একটা চিঠি লিখবেন ?
একসময় অনেক চিঠি লিখতাম। প্রায় প্রতিদিন ৪/৫ টা চিঠি আসতো আমার নামে। অনেক কলম বন্ধু ছিলো আমার। আজ আর কারো কাছে চিঠি লিখিনা। পাইনা। মোবাইলে যত কথাই হোক, চিঠির ব্যাপারটাই ছিলো অন্যরকোম। এখনো সংগ্রহে হাজার দুয়েক চিঠি আছে। মাঝে মাঝে সেসব খুলে বসি। পড়ি। বউ, ছেলেকে পড়ে শুনাই। এরমধ্যে ছেলের মায়ের চিঠি আছে। বন্ধুদের আছে। যাদের প্রায় সবার সাথে যোগাযোগ আছে। মোবাইলে। দেখা হয় কালে ভদ্রে। মনে পড়ে, বিয়ের এক বছর আগে থেকে শ্রীমঙ্গলে ছিলাম। সেই এক বছরে হবু বউরে প্রায় ৩৫০ টা চিঠি লিখেছিলাম। সব কটা কুরিয়ার পাঠিয়েছিলাম। চিঠি পাঠাতে যেয়ে পরিচয় হয়, উত্তমদার সাথে। পরিচয় থেকে সখ্যতা, বন্ধুত্ব। সেই মানুষটার সাথে অদ্যাবদি যোগাযোগ আছে। অনেকদিন কারো কাছে চিঠি লিখা হয়না। কারো চিঠি পাইনা। কেউ কি একটা চিঠি লিখবেন, আমাকে ?





পোস্টের আর লেখাগুলো গেলো কৈ ?
ওয়ার্ডে লেইখা ডাইরেক্ট এইখানে দিছেন?
নারে ভাই... কষ্ট কৈরা এইখানে টাইপ কৈরা দিছি... অর্ধেক নাই হৈয়া গেছে...
প্রেমচিঠি পান্নাই?
কয়েক ডজন......... ঘটনা হৈলো এবিতে আর লেখুম না। লেখা হারায় ক্যান ? মেজাজ চরম খারাপ...
আপনে হালায় একটা ইয়া । কারি লেকহা হারায় না খালি আপনেরটা হারায়।
আচ্ছা , আমরা ব্লগে চিঠি লেখার উৎসব করতে পারি।
কেমন হয় ?
ছেলে বনাম মেয়ে । ছেলেদের পক্ষে কেউ একটা প্রেম পত্র দিবে , মেয়েদের পক্ষে কেউ তার উত্তর দিবে । আবার ছেলেদের পক্ষে কেউ তার প্রতি উত্তর দিবে।
চিঠি আদান-প্রদানের দারুন একটা আর্কাইভ হবে তাহলে।
জব্বর প্রস্তাব... চলতে পারে
এই মুঠোফোনবার্তার ্যুগে চিঠি কে লিখে
চিঠি হৈলো চিঠি...
হবু বউরে প্রায় ৩৫০ টা চিঠি লিখেছিলাম......
*******************************
এইটা সবচেয়ে মারাত্মক হইছে। ফলাফল কি বর্তমানে?
আজকাল কেউ কাউকে পত্র দেয় না, খালি মোবাইল করে........কিছুদিন আগে এক বন্ধুকে চিঠি লিখতে গিয়ে হাতের লেখা দেখে নিজেই চমকে উঠি। এত চেষ্টা করি তবু লেখা খাদে পড়ে যায় বারবার।
ফলাফল ? তিনি এখন আমার পোলার মা। এনাদার ওয়ান ইজ কামিং সুন...
শ্রদ্ধাভাজনেষু,
প্রথমেই শত সহস্র সালাম গ্রহণ করিবেন। আশা করি পরম করুণাময়ের ফজলে কুশলেই আছেন। পর সমাচার এই যে, আপনার পত্র পোস্ট পাঠে বড়ই স্মৃতি তাড়িত হইতেছি যদিও শিহরিত বোধ করার মত কোন ঘটনা এখনো ঘটাইতে পারিনাই
, এতদ্বিষয়ে আর কথা বাড়াইবনা। আপনি পুত্র কন্যাদের সাথে লইয়া তাহার মাতারশ্রীর প্রেম পত্র পাঠ করেন জানিয়া বিশেষ পুলকিত বোধ করিলাম। মনে হইতেছে যে এখনি কোন কিশোরীকে বাগাইয়া তাহার কাছ থেকে দৈনিক প্রেম পত্র আদায় করি। পরন্তু বিবাগী প্রিয়তার হেতু পশ্চাৎপদ হইলাম।
বিশেষ আর কি লিখিব, নিজের ও পরিবারের সবার প্রতি যত্ন নিবেন।
ইতি
)
(ছবির নিন্মে নাম লিপিবদ্ধ করা আছে
কাজী সাহেব,
আপনার পত্র পাইয়া যারপরনাই আনন্দিত হইয়াছি। সালাম গ্রহন করিতে করিতে হাঁপাইয়া উঠিয়াছি। আশা রাখি, পরবর্তীতে এত সালাম পাঠাইবেন না।
সর্বদা ভালো থাকিবার চেষ্টা করিবেন। আল্লাহ আপনার মঙ্গল করুক।
আহারে কতদিন চিঠি পাইনা...।কেউ যদি ১টা চিঠি লিখতো...
আহারে কতদিন চিঠি পাইনা...। কেউ যদি ১টা চিঠি লিখতো...
বেয়ারিং পোস্টে পাঠানো গেলে লিখুম নে
তাও পাঠান। আমি টিকা দিয়া রিসিভ কৈরা রাখুম....
গতক'দিন মাধুকরী'র কূর্চি-কে লেখা চিঠির আবৃত্তি শুনে ঠিক এটাই মনে হচ্ছিল... "আহারে, অত্ত দারুন একটা চিঠি যদি পেতাম"
মাধুকরী কে, কী ?
কেউ কি একটা চিঠি লিখবেন, আমাকে ?
জী না , ১০ টাকা দিলে ৫০০ এস এম এস ফ্রি . এস এম এস কয়টা লাগব কন
খেতা পুড়ি আপনের এসএমএসের... আমার দরকার চিঠির
একসময় চিঠি লিকহতে কহুব ভালো লাগতো। তবে কেউ সাধারণত উততর দিত না। আফসুস।
আপনি এক কাজ করেন, নিজেই নিজেকে চিঠি লিখুন।
সরি
আমি পোলাগো চিঠি লিখি না
তুমি কি সারাজীবন খালী মাইয়াগোই চিঠি লেকছো ?
কতো দিবেন সেইটা বলেন। যে ধরনের চিঠি চাইবেন, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, মারদাঙ্গা ঃ) ঠিক সেই ধরনের চিঠি লিখে দিবো।
স্যাম্পল পাঠান...
তাইতো চিঠি লেখা .....কথাটা তো খুব চেনা চেনা লাগছে।
আসলে বিষয়ট সভ্যতার টানে ভেঙে পড়েছে যেমন নদীর প্রবাহে ভেঙে যায় একদিকে পাড় আর অন্যদিকে গড়ে ওঠে চর, চিঠি গেছে এসএমএস এসেছে..
সে যাই হোক , আমি চিঠি লিখি প্রতিবছর একটি ....একটি বিশেষ দিনে ...
নেক্সট টাইম যেদিন লিখব সেই দিন বলব ঐ বাৎসরিকর পত্রখানার গোপন কথা।
প্রেম চিঠি টাইপ কি একটা গান মনে হতে গিয়ে হচ্ছে না।
আমার লাইন হৈয়া যায় আঁকাবাঁকা/ ভালো না হাতের লেখা... কিংবা
চিঠি লেইখাছি নিশি রাইতে লন্ঠনও জ্বালাইয়া... কোন্টা কওতো ?
এইগুলা না...লন্ঠন হাতে কুন গান শুনি নাই।
তাইলে কি কবরীর গাওয়া গানটা... চিঠি দিও প্রতিদিন, চিঠি দিও/ নইলে থাকতে পরাবোনা...
এটা ত মনে পড়ছেই। যেটা ভাবছিলাম সেটা মনে পড়ছে ছেকা টাইপ বলে লেখলাম না।ছুডু বলা কুথায় যেন শুনছি
মন্তব্য করুন