ব্যায়াপক খুশির খবর...
ব্যায়াপক খুশির খবর। সামনে কোরবানীর ঈদ।
সবতে মিল্যা গরু নাইলে খাশি কিনুম। হুজুর ডাইক্যা জবাই দিমু।
মজা কইরা গোশত খামু। গোশত খাইয়া প্রেসার বাড়ামু। অসুস্থ হমু,
তারপরে ডাক্তরের কাছে যামু। কেউ কেউ হসপিটালে এডমিশন নিমু।
ডাকা শহর ফাঁকা পাইয়া গাড়িয়াল বড়লোকেগো ডিজুস পোলারা পাশে
বান্ধবীরে লইয়া বেদম জোরে গান বাজাইতে বাজাইতে গাড়ি চালাইবো।
২/৪ খান রিকশা ভাংবো, কিছু মাইনসেরে চাপা দিবো। ধরা খাইলে
গণধোলাই না হইলে লা-পাত্বা...। চিপায়-চাপায় পোলা মাইয়ারা
ডেটিং করবো। কেউ কেউ লিটনের ফ্ল্যাটে যাইয়া সুযোগ পাইলে
এইটা সেইটা করবো। অনেকেই ম্যালা ঝক্কি ঝামেলা কইরা
পোলাপাইন লইয়া বাস ট্রেনে ডাবল ভাড়া দিয়া গ্রামের বাড়ি
যাইবো। ঈদের ৫/৭ দিন পরে ফিরবো। কারো কারো বাসা
বাড়ি চুরি/ডাকাতি হইবো। অলিতে গলিতে গরু-ছাগলের রক্ত
জমা হইয়া থাকবো। বাজে গন্ধ ছড়াইবো। এতসব খুশির খবরের
লগে অন্য একটা খুশির খবর দিতাছি। ঈশ্বরের মেহরবানীর সাথে সাথে
অনেক শারীরিক/মানসিক কষ্ট করার পর দ্বিতীয়বারের মত বাবা হইতে যাইতেছি...





স্বাগতম!
ঈশ্বরের মেহরবানীর সাথে সাথেঅনেক শারীরিক/মানসিক কষ্ট করার পর দ্বিতীয়বারের মত বাবা হইতে যাইতেছি...
সাব্বাস। তবে শারীরিক কষ্টের বিষয়টা বুঝলাম না। আপনের আবার কি কষ্ট? আপনে তো আনন্দ লৈছেন। আপনে তো আর পেটে ধরেন নাই।
কন কী বস, খালি অানন্দ ? ব্যায়াপক অানন্দ !! কোনোই কষ্ট নাই... হৈতারে
সেম টু ইউ... মাগার একনো ভাব সাব বুছতাছিনা...
আরে মেসবাহ ভাই... ছালাম বস...
নয়া ব্লগে স্বাগতম
সেই সাথে দ্বিতীয়বার বাবা হইতে যাওয়ার জন্য অভিনন্দন
হাত পা খুইলা লেইখা যান :)
লেখতারিনারে.... প্রব্লেম অয়.... দৌড়ের মধ্যে অাছি...
অভিনন্দন
সত্যি কইরা কন, অ্যাক্সিডেন্ট না কি চাইছিলেন। এরপর শারিরীক কষ্ট করার আগে সাবধান।
দুর কি যে কন ? শরম লাগে না...????
ইয়াযাদ ভাইরে মাইনাস! আমাগো বিয়ার ব্যাফারে মুরুব্বিগো কুনু উদ্যোগ নাই!
কোনো ভরসা পাইনা। সবদিকে নজর দিলে কেমতে ভরসা পামু ?
লিখেছেন মুকুল, Wed, 25/11/2009 - 10:02am।
ইয়াযাদ ভাইরে মাইনাস! আমাগো বিয়ার ব্যাফারে মুরুব্বিগো কুনু উদ্যোগ নাই!
হ!
বাচ্চারা এখানে কী করে ? এখানে বড়গো কতা হৈতাছে...
সবার কাছে একটা সরল প্রশ্ন: পোলাপাইন খালি বিয়া বিয়া করে ক্যান? ;)
কেন ছালু, তোমার অভিজ্ঞতা কি বলে? ;)
কোশ্চেন জটিল, উত্তর সহজ... অনেকেই গাধা হৈতে চায় (কেউ কেউ নয়...)
মন্তব্য করুন