বই মেলা কড়চা- ৯
এ ক'দিন মেলায় যেয়ে একটা জিনিস লক্ষ্য করলাম- শুধু আমি বা আমরাই মুরগা খুঁজি না। আরো একটা দল মুরগা খোঁজে। আর তারা হল টিভি চ্যানেলের লোকেরা। ক্যামেরা নিয়ে মেলার এ মাথা থেকে সে মাথা চষে বেড়ান তারা। মুরগার সন্ধ্যানে। মনপুত: মুরগা পেলে ক্যামেরা অন করে বোম ধরেন তার সামনে। পারুক আর না পারুক, প্রাসঙ্গিক হোক বা না হোক তখন তাকে বাধ্য হয়ে কিছু কথা বলতে হয়। এই যেমন- কী বই কিনল, মেলার পরিবেশ কেমন, বইয়ের দাম এবার আগের চেয়ে কম না বেশি ? সবচেয়ে সমস্যা হয় লাইভ প্রোগ্রামে যাদেরকে মুরগা হিসাবে কট করা হয়- তাদের। কী করবেন, কী বলবেন, সাজগোজ ঠিক আছে কিনা, পরিবারের লোকজনকে বলতেও পারেনা যে তাকে অমুক টিভিতে লাইভ দেখাচ্ছে। পরে আফসুস করতে দেখেছি অনেককে। যেমন আমাদের ব্লগার ৪ কন্যা সেদিন আফসুস করেছিল।
আজ তার মেলায় আসার কথা। সে আশাতে ছিলাম আমি এবং আমরা। আমাদের তরফ থেকে সকল প্রস্তুতিও ছিল তাকে বরণ করে নেবার। কিন্তু সে আসেনি। তাকে আসতে দেয়া হয়নি। এ বড় অন্যায়। কোনোভাবেই এটা মেনে নেবার মত নয়। এখানে বিরোধী দলের একটা সুক্ষ বা স্থুল কারসাজি থাকলেও থাকতে পারে। এ ব্যাপারে আমরা ১৫/২০ সদ্স্যের একটা তদন্ত কমিটি করার জন্য আবেদন জানাচ্ছি। আর যদি তদন্ত কমিটি না করা হয়, তাহলে আমরা প্রয়োজনে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানব বন্ধনসহ খেয়ে না খেয়ে অনশন করার কথাও ভাবছি। রিপোর্ট আলোর মুখ দেখুক আর না দেখুক অবশ্যই তদন্ত কমিটি করতে হবে- এটা আমাদের এক দফা এক দাবী। তার অপেক্ষায় থাকতে থাকতে এতটাই অস্থির সময় কেটেছে যে, আজ ঠিকমত মুরগা সার্চ করার সময়ও কেউ পায়নি। ফলে আমরা মুরগা ধরা থেকেও বঞ্চিত হয়েছি। আমাদের এই দুঃখ-কষ্ট- বেদনা রাখার জন্যও কোনো জায়গা পাইনি আমরা। এটা আমি মেনে নিলেও অন্যেরা কোনো ভাবেই মেনে নেয়নি। স্ব-ইচ্ছায় আজকে দু-তিনজন মুরগা হতে চেয়েছিল... আমরা সেদিকে দৃষ্টিপাত করতে পারিনি। তার আগমনের অপেক্ষাতেই কেটেছে আমাদের দুপুর-বিকেল আর সন্ধ্যা...
সে যে কেনো এলনা, কিছু ভালো লাগে না না ভাল লাগে না...। দুতিন জন তার বিরহে গান জুড়ে দিল। তাদের বেসুরো গলার গান থামাতে আমাদের মেলা কসরৎ করতে হয়েছে। আজ মেলায় বিপুল সংখ্যক ব্লগার বন্ধুদের আগমন ঘটেছে। কাকে রেখে কার কথা বলব ? সবার কথা বলতে না পারলে ক্ষমা-গেন্না করে দেবেন আশা করি। যাদের কথা মনে পড়ছে- মাসুম ভাই, রায়হান ভাই, জয়িতা, বিমা, গৌতম, আরিফ জেবতিক, দুষ্টু বালিকা, আনিকা, তাজীন, আসিফ, তুষার, মামুন ম. আজিজ, মৌসুম, নজরুলসহ অনেকে। সবাই তাকে স্বাগতম জানাতে চেয়েছে। অথচ সে আসেনি। তাকে আসতে দেয়া হয়নি। কাল রাত এগারোটার সময়ও আমি জানি সে আসছে আজ...।
এক ব্লগার বন্ধুর হাতে দেখলাম- বেশ হৃষ্টপুষ্ট একটা প্যাকেট। বললাম, কী বই কিনেছেন ? বললেন, বই নয়- কিনেছেন ছবি আঁকা শিখি টাইপের একটা বই। যার মধ্যে ছবি আঁকা আছে- শুধু রং করতে হবে। যা ছোট বাচ্চারা করে থাকে। যদ্দুর জানি, এ ব্লগার বন্ধুটি বিয়ে করেছে বেশি দিন হয়নি। তাদের কোনো সন্তানাদি নেই। খুব শ্রীঘ্রই হবার কোনো খবরও জানিনা। তাহলে কার জন্য তিনি ছবি আঁকার এই বইটি কিনলেন? এটি একটি জন গুরুত্বপূর্ণ প্রশ্ন হবার কারনে আমি খুব সহজ ভাবে তাকে প্রশ্নটা করলাম। তিনি (একটু কি ধরা খেলেন ?) বললেন- ভাল লাগল তাই কিনলাম। যে কোনো বাচ্চাকে গিফট করে দেব...। আমি বলতে যাব, তাহলে রোদ্দুরের জন্য দিয়ে দিন। তার আগেই ভদ্রলোক রায়হান ভাইকে প্যাকেটটা দিয়ে বললেন- এটা রিমঝিম কে দিয়ে দেবেন। আমি টাশকি খেলাম। প্যাকেট রহস্য নিয়ে যাতে কড়চাতে না লিখি সে কারনেই কীনা জানিনা, ভদ্রলোক বললেন- আজ যেহেতু এখনও মুরগা পাওয়া যায়নি- চলুন আমরা চা খেয়ে আসি। এর মধ্যে নিশ্চয়ই প্রত্যাশিত কোন মুরগা চলে আসবে। আমরা চার জন রওয়ানা হলাম- ব্যাচেলর কোয়ার্টার এলাকায়। সেখানে চা পাওয়া যায়। প্রসঙ্গত বলে রাখি, বই মেলা ধুমপান মুক্ত এলাকা হলেও আমরা (শুধু আমরাই বা বলি কেন, অন্য অনেকেও) লিটল ম্যাগ চত্বরকে তার আওতায় রাখিনি। তবে একটু লুকিয়ে টুকিয়ে ধরাই আর কী ! অথচ পুরো বই মেলায় কোথায়ও চা পাওয়া যায় না। যদিও অনেক বেশি দাম দিয়ে অন্য খাবার পাওয়া যায় এখানে। এদিকে বাংলা একাডেমী কর্তৃপক্ষ নজর দেবেন আশা করছি। মেলা থেকে বেরিয়ে চা খাবারের সেখানে গেলাম। সেই ভদ্রলোক (আমি নাম প্রকাশ করে তাকে বিব্রত করতে চাই না...) কোনোভাবেই শুধু চা দিয়ে আমাদের আপ্যায়িত করবেন না। শুধু তার পীড়াপীড়িতে পড়ে (বিশ্বাস করুন পাঠক- তাকে মুরগা বানানোর উদ্দেশ্যে নয়) আমরা পুরি, মাশরুম, বেগুনি, সবজী ভাজা এসব খেলাম। বাইরে এসে চা খেলাম। ভদ্রলোক মোটামুটি আশ্বস্ত হলেন এই ভেবে যে, আমি অন্তত আজকের কড়চায় তার কথা লিখবোনা। আমি নিমক হারাম নই। তার নাম আপনাদের কাছে কিন্তু প্রকাশ করিনি। এতটা অকৃতজ্ঞতো আমি হতে পারিনা, কী বলেন আপনারা ?
মাসুম ভাই আর কামাল ভাইয়ের দুটো বই বেরিয়েছে- শুদ্ধস্বর থেকে। এটা পুরোনো খবর। বই দুটি কিনবো আমি। তবে মাসুম ভাই এবং কামাল ভাই যেদিন একসাথে মেলায় যাবেন। কেননা, তাঁরা দুজনে নিশ্চয়ই ভাল মন্দ কিছু লিখে দেবেন তাঁদের বইতে...। গত সপ্তাহে দুজনই গিয়েছিলেন। কিন্তু তখন অবশ্য কারোরই বই বেরোয়নি। আজ মাসুম ভাই গিয়েছেন, কিন্তু কামাল ভাই যাননি (অন্তত আমি যতক্ষণ মেলায় ছিলাম)। ও, বলতে ভুলি গেছি- রাসেল আশরাফ কোরিয়া থেকে ফোন করেছিল আজ সন্ধ্যায়। সবাইকে শুভেচ্ছা-টুবেচ্ছা জানাল। তারপর জানতে চাইল, তিনি আজ মেলায় এসেছেন কিনা। টুটুল বাইক অ্যাক্সিডেন্ট করে বাম পায়ে ব্যথা পেয়েছে- সেও একাধিকবার ফোন করে খোঁজ নিয়েছে, তিনি এসেছেন কিনা। লীনা দিলরুবা গেছেন ঢাকার বাইরে- ছুটি কাটাতে। ফিরবেন বললেন, শনিবারে। তিনিও ফোন করে জানতে চাইলেন, তিনি মেলায় এলন কি না ! এই তিনির প্রতি ব্লগারদের ভালবাসা, তাকে কাছে পাবার তীব্র আকাংখাকে আমার রীতিমত হিংসা হচ্ছে।
আমার ব্যক্তিগত একটা প্রোগ্রাম থাকাতে আজ বেশ আগেই মেলা থেকে বেরিয়ে পড়েছি। তখনও লিটল ম্যাগ চত্তরে অনেক বন্ধুরা আড্ডা দিচ্ছে। আশা করছি, কাল তিনি মেলায় আসবেন। তার মেলায় আসা উপলক্ষে আমরাও ভাল মন্দ কিছু খেতে পারব। একটা হৃষ্ট পুষ্ট বিলাতি মুরগা ; নিদেনপক্ষে একটা দেশি মুরগা নিশ্চয়ই কাল যোগাড় হয়ে যাবে। সে ভরসায় আছি। তো, আজ যেসব বন্ধুরা মেলায় যেতে পারেননি (এবং যারা গিয়েছেন) সবাই কাল চলে আসুন বই মেলার লিটল ম্যাগ চত্তরে। সন্ধ্যা ৬ টার মধ্যে। তিনি কাল আসবেন এবং কাল ভাল একটা মুরগা পাব এ প্রত্যাশা করছি। সবাই বলুন, আমিন !!





ফার্স্ট
আমেন। তাকে একটুখানি দেখবো বলে অধীর অপেক্ষায়...
আজকেই তার দেখা পাবেন
আমি আইসা আপনেরে পাইনাই
কামাল ভাইরে জিগাইছিলাম আপনি কি আইজকা বিস্কুট হইবেন? কামাল ভাই বলে আমি কোনো কুটকুট বা বিস্কুট হইতে রাজি না 
আমি একটু তাড়াতাড়িই চলে গেছি মেলা থেকে...
আজ তো কামাল ভাই, মাসুম ভাই দুজনেই ছিলেন। কামাল ভাই আমাদের পাত্তা না দিয়ে চলে গেলেন কোথাও, আর মাসুম ভাই অটোগ্রাফ দিয়ে, ফটুক তুলে মহাখুশী হয়ে আমাদের পরোটা, ডিমভাজি খাওয়ালেন। মৌসুম খাওয়ালো চা।
সে কাল আসবে তো! তার অপেক্ষায় থেকেছি আজ সারাদিন।
চা তো খাওয়াইলো মহান হৃদয়ের অধিকারিনী আপনার মেইবি ঘটক পাখী আপা
ওহ্! তাই? পাখী আফা এহনতরি কুনু খোঁজ দিলো না।এই দুঃখে ত এত রাইতে নেটবাজি করি। কোপাল!
এই ঘটক রুপে পাখি আফাটা কে ? জাতী জানতে চায়
আপনারা কেমন উনার অপেক্ষায় ছিলেন তা ফোন করে বুঝছি
আপনারে জিগাইলাম ''মুর্যাল আইছে?'' আপনে উত্তর দিলেন এখনো মুরগা ধরতে পারি নাই

রায়হান ভাই তো মুরগা শোকে পাথর উনারেও জিগাইলাম মুর্যাল আইছে কি না তাই ফোন দিলাম উনি উত্তর দিলো এখনো কারো মুরগা বানাইতে পারি নাই।
থ্যাংকু ফোন করার লাইগা। আইজকা তিনি আইবেন। অনেকেই আইবো। দোয়া কৈরো, যাতে একটা ভাল মুরগা ধরতে পারি...
সে বড় সুন্দরী, অতিবড় সুন্দরী না পায় বর
মেলায় এবার টিভি চ্যানেলের রিপোর্টারের চেয়ে দর্শনাথীর সংখ্যা কম মনে হলো।
সে বড় সুন্দরী, অতিবড় সুন্দরী না পায় বর
মেলায় এবার টিভি চ্যানেলের রিপোর্টারের চেয়ে দর্শনাথীর সংখ্যা কম মনে হলো।
তিনি এলেই সেদিন অনেক মুর্গা একসাথে পেয়ে যাবেন আশা করি
আমিও আসি নাই, সেও আসে নাই।
আজ আমি আসবো, আশা করি সেও আসবে,
আসেন, আসেন ওয়েলকাম মুরগা ভাই
আমিও আসি নাই, সেও আসে নাই।
আজ আমি আসবো, আশা করি সেও আসবে,
তার প্রতিক্ষায় অস্থির

আমরাও। তার এবং মুরগার প্রতিক্ষায়
আমি জানি তিনি কে

দোয়া করি তিনি যেন আরো ২ দিন লেট করে আসেন!
ক্যান, ক্যান ? ২ দিন পরে ক্যান ?
(মুরগা) আপা আছেন কিরাম ?
আমিও যে দুইদিন পর আসবো, তাই
=========================
আমি মুর্গা নাআআআআআআআআআআআআআআ--------------- :"(
তাইলে আপনি কী ? কুটকুট, বিস্কুট ? নাকী স্পন্সর ??
আপ্যায়নকারী ভদ্রলোক কেডা?
হ, কেডা এই জেডা ?
মন খারাপ
কেন মন খারাপ বস্? কে কি করসে বলেন খালি।
খালি মুরগা/মুরগী! হরিণ/টরিণ পাওয়া যায় না!
আমি ঢাকায় ছিলামনা... আর আপনারা ম্যুরালে প্রথম সংস্করণ শেষ করে ফেললেন? আমার জন্য একটা কপি রাখা উচিত ছিল...
২য় সংস্করণ কবে আসবে?
আশা করছি ম্যুরাল ২য় সংস্করন কাল মেলায় আসবে
তিনি এলেন অনেক দিনের পরে
যেন মুরগা এলো
মন্তব্য করুন