২ বছর ২ মাস ২ দিন

সেই দিনের পিচ্ছি ছেলেটার আজ ২ বছর ২ মাস ২ দিন পূর্ণ হল।
ও এখন টুক-টাক কথা বলে।
সকালে আমি অফিসে যাবার সময় আমার সাথে বেরুনোর জন্য কান্না জুড়ে দেয়।
অনেক কষ্টে ওকে রেখে বেরুতে হয়। ঘুষ দিতে হয় একটা 'মান্নাম'।
দুপুরে মাঝে-মধ্যে বাসায় খেতে যাই। আমাকে পেলে রাজ্যের অভিযোগ করবে সে।
যার অনেক কথাই বুঝিনা। আবার বেরুবার সময় যথারীতি কান্না। আমার সাথে বেরুনোর জন্য। আবার 'মান্নাম' দিয়ে রক্ষা।
রাতে বাসায় ফিরলেই নিজে জুতো পরে নেবে। আমার হাত ধরে বেরুনোর জন্য চিৎকার শুরু করবে। অগত্যা বাইরে যেতে হয় তাকে নিয়ে।
'বাক্কাফ' বা 'আগাগ' কিনে দিতে হয়।
ওর প্রিয় চ্যানেল 'মোস্তফা'। কবে, কোন, কুক্ষণে কোন চ্যানেলে দেখেছে- আরবীতে ওয়াজ বা আলোচনা হচ্ছে- সেখানে 'মোস্তফা' শব্দটা তার কানে- মগজে স্থায়ী হয়ে গেছে। ফলে সে চ্যানেলের নাম 'মোস্তফা'।
গরমের কারনে একদিন ট্যাং খেতে দিয়েছিলাম। কাল হল সেটা। এখন একটু পর পরই 'নেন' খেতে চায়। না দিলে জানালা দিয়ে এটা সেটা ফেলে দেবে বাইরে।
এর মধ্যে মায়ের চিরুনি আর টিভির রিমোর্ট ফেলেছে অনেকগুলি।
মার্বেলকে বলে 'মামা'। পানিকে 'মাম'। জুতার নাম 'আনান'। বড়াপার ছেলে তুর্যকে 'ত্যাজ'। আদদ্বীন কে 'আদ্দা'। ছোট বোনের মেয়ে অন্যতমাকে 'অন্যমা' আর বর্ণমালাকে 'বন্যমা'। ওদের বাবাকে- 'আক্কা বাবা'। 'আক্কা বাবা' যেহেতু দেশ টিভিতে কাজ করেন, তাকে দেশ টিভিতে দেখে- সেজন্য দেশ টিভির নামও 'আক্কা বাবা'।
যে কোনো ক্রিকেট খেলা হচ্ছে তার কাছে- 'বাদ্দাবেশ'। বাদ্দাবেশ মানে আসলে বাংলাদেশ।
লাল সবুজ যে কোনো কিছুই ওর কাছে- 'বাদ্দাবেশ'। বাবার মোটর সাইকেল হচ্ছে- 'বো'।
মুড ভালো থাকলে বাবা অফিসে যাবার সময় বলবে- 'আল্লাবেজ'।
সারাক্ষণ রোদ্দুর ওকে ক্ষেপায়। ক্ষেপালেই ফোন বের করে আমাকে ফোন করবে। একটাই
বলবে- 'বাবা, দাদা...'।
ফোনে গেম বের করতে পারে। আমাকে কল করতে পারে।
প্রিয় গান হচ্ছে- 'ব্যা ব্যা'। মানে হচ্ছে- সনু নিগমের ছেলের গাওয়া- কোলাভেরি ডি...
তার জন্য যত কিছুই কেনা হয়, কে দিয়েছে ? জিঞ্জেস করলে বলে 'মামা'।
মাকে তার মেলা অপছন্দ। মা খেতে বলে, গোসল করতে বলে।
দাদা মোস্তফা চ্যানেল দেখতে দেয় না... তাই দাদাকেও ভালো লাগেনা।
যত ভালো লাগা, যত আব্দার সব বাবার কাছে...
এসব দেখে দেখে মনে হয়, আহ ! জীবনটা কতই না সুখের আর অনন্দের...





ফার্স্ট কমেন্ট! দারুণ লেখা।
থ্যাংকু থ্যাংকু
মান্নাম, বাক্কাফ আর আগাগ কি? ছেলেকে এত আরবী শব্দ শিখাইসেন ক্যান?
মান্নাফ = চকলেট
বাক্কাফ = বিস্কুট
আগাগ = সেভেনাপ
ভাল লেগেছে মেসবাহ দা, সবচেয়ে বেশী ভাল লেগেছে "লাল সবুজ যে কোনো কিছুই ওর কাছে- 'বাদ্দাবেশ'"।
হ, বাচ্চাদের সাইকোলজি বুঝা বড় কষ্টের।
কত কী যে করে আর বলতে চায়...
ওর একটা ছবি দেখেছিলাম, ওর আম্মুর নাকে কামড় দিয়েছে; এত সুইট ছবি আমি আমার জীবনে খুব কম দেখেছি।
পোলাপাইন হৈলো ফেরেশতার লাহান। সেই ফেরেশতার লাহান পোলাপাইনেরে লৈয়া কী সব কৈতাছেন ?
আমি আবার কি কৈলাম? খুবই কিউট একটা ছবি ছিলো ওইটা। আপনে দেখেন্নাই?
হ, দেখছি বৈলাইতো মনে হয়
কোন ছবিটা? বাবাকে দেখে যেটা শিখছে সেইটা?
এর জন্যই মেসবাহ ভাই শরম পাইছে
মেইলের এক লাইনের উত্তর আমার একদম না-পছন্দ
আচ্ছা বাবা, ভুল হইসে। আসলে মেইলে বসছিলামও এক মিনিটের জন্য। তারপরেও ভাইজানরে রিপ্লাইটা দিতে মিস করতে ইচ্ছা করতেসিলো না। তাই সংক্ষিপ্ত রিপ্লাই।
সমুদ্দুররে নিয়ে এত পিচ্চি পোস্ট দিলে হবে না। আরো বিস্তারিত লেখেন। এই কামড়টা সম্পর্কে জানান। আমি শুনসি, পিচ্চিরা নাকি যা দেখে তাই শেখে?
২ জনের পেচ্ছাপেচ্ছি ভালো লাগেনা



আজকে ব্লগে লোকজন নাই
অন্যদিন এই নিয়ে বিস্তারিত আলোচনার আশা রাখি
বাচ্চারা অনেক কিছু না দেখেও নিজেরা করতে পারে... এইসব আপনেরে কৈয়া কী লাভ ?
আপনেতো ভার্সুয়াল চরিত্র। এইসব বুঝবেন না
আরে পেচ্ছাপেচ্ছি তো করতেসি ৫ জন মিলে। আমি, আপনে, গৌতমদা', তার উইপ আর মাসুম ভাই। আপনে ২ জন দেখেন কই?
বাচ্চারা না দেখে আর কি কি করতে পারে বস্?
"ভার্চুয়াল চরিত্র"
ভার্চুয়াল নয়তো কী ?

আপনে ইরাম লুকাইয়া থাকেন ক্যান ?
বাচ্চারা কিরাম শুনেন:
পোলার মায়ে তারে লৈয়া গেছে বসুন্ধরাতে, জুতা কিন্না দিবো।
দোকানদার জোর কৈরা জুতা পরাইতে গেছে- পোলায় চিক্কার
দিয়া কয়- 'বাচাও..............। লোকজন হাসতে হাসতে
গড়াগড়ি খায়...
কত বেদ্দপ পোলা।
ঠিকই আছে। একটা পিচ্চি পোলা। তারে মানুষ এমুন যন্ত্রণা দেয় ক্যান? সে তো চিক্কার দিবেই।
আপনের নতুন চাকুরী কেমন চলে? এইসব চাকুরী বাদ দিয়ে কক্সবাজারে গিয়ে হোটেল খুলেন। অসাম ব্যবসা। আমি তো এইবার গিয়ে পুরা থ। চারিদিকে খালি হোটেল আর হোটেল, কন্সট্রাকশন আর কন্সট্রাকশন। আমার টাকা থাকলে আমিও করতাম।
হোটেল মানে পর্যটন বিষয়ক ব্যবসা করার আমারো ম্যালা খায়েশ।

কিন্তু আপনের ক্যান মনে হৈছে- আমার অনেক টেকা আছে
টাকা-পয়সা আসলে হাতের ময়লা। আমি মনে করি না, মানুষের টাকা থাকার খুব বেশি দরকার আছে। বরং টাকা খরচ করার মনটা থাকা দরকার। খরচ মানে যেমন বিনিয়োগ, তেমনি খরচ মানে ফালতু খরচও। দুইটাই জরুরি। তো আমার যেটা ধারণা সেই মনটা আপনার আছে। উদ্যম তো আছেই, যেটা সবচাইতে জরুরি। আমি আমার কাজের অংশ হিসাবে এখন আপনার মাথায় পর্যটনের ব্যবসার বিষয়টা ঢুকাইতে চেষ্টা করতেসি। বাকি কাজটা যখন আপনে শুরু করবেন, তখন আপনার উপদেষ্টা হিসাবে নিয়োগ নিবো বলে ঠিক করছি।
এসব দেখে দেখে মনে হয়, আহ ! জীবনটা কতই না সুখের আর আনন্দের.................
সত্যি!!!
আসলেই তাই বস। যতদিন এই অনাবিল আনন্দ নিয়ে বাঁচা যায়...
আহ দারুন লেখা....দারুন মজা পাইলাম....
মোস্তফা=? (কোন চ্যানেল)
বিদেশি একটা ইসলামি চ্যানেল। সম্ভবত ARY tv
ভাইগো, জীবন এ্যামা করেই আটকে যায়... নানা ঘাটে, নানা বাঁধনে...
পুচ্চিটার জন্য অনেক ভালোবাসা, আশীর্বাদ...
থ্যাংকু ভাই
শুভকামনা ছেলের জন্য
যুকতাখখর বেশি বলে নাকি ছেলে
তাইতো মনে হৈতাছে
আছো কিরাম ক্যাপ্টেন ?
ওরে একটা চুম্মা দিলাম।
পোলা মাইনসের চুম্মা 'ও' নিবো কিনা - জিগাই
বাবুকে অনেক অনেক আদর।
আপনাকেও...
ও মা! বড় ভাইয়ে ইতা কিতা কয়!
বাবুর বাপটা অনেক আনন্দে থাকুক!
চাচারা কী দোষ করলো
পুচ্চিগুলো এত তাড়াতাড়ি বড় হয়ে যায় ....
আব্বুসোনার জন্য অনেক আদর..
হ, দেখতে দেখতে... সব পিচ্চিরা ভালো থাকুক
আসলেই জীবন খুবই সুন্দর । তাইনা মেসবাহ ভাই ? পিচ্চিটার জন্য আদর !
আসলেই জীবন খুবই সুন্দর ...
ওরে! কি আদুরে চেহারা!! অনেক আদর আর ভালবাসা ছোট্ট বাবুটার জন্য । ওর নাম সমুদ্দুর না? খুব সুন্দর নাম ।
অনেক থ্যাংকু লিজা।
একটা কথা, বেশি বেশি ট্যাংয়ের সরবর খাওয়াইয়েন না। আমার মেয়ে পিচ্চি বেলায় খুব খেত। পরে ডাক্তার না করছে। কারণ একো ক্ষিধে নষ্ট হয। বাচ্চারা আর কিছু খেতে চায় না।
হরে ভাই, এটা সত্যি। তবে ভালো খবর হচ্ছে- আজকাল ট্যাং দিনে ১/২ বারের বেশি খায়না। প্রচুর পানি খায়...
লেখাটা বেশ লাগলো । সুইট বাবুটার জন্য একটা ছোট্ট পাপ্পি । আর বাবু ও বাবুর সুখী পরিবারের জন্য শুভকামনা ।
আপনার জন্যও শুভকামনা
ধন্যবাদ
ওলে ওলে......আপনার বাবুটা দেখি পুরাই ট্যাবলেট। ভিটামিন এ টু ডি সব এক ট্যাবলেটে।

এতো জটিল উচ্চারণ করে!!!???
বাবুর জন্য অনেক অনেক শুভকামনা
আপনার জন্যও অনেক অনেক শুভকামনা
থ্যাঙ্কুশ!
সুইট বেবীর সুইট গল্প। ভাল লাগছে অনেক।
এই সেইদিন দেখলাম সমুদ্দুরকে ল্যাব এইডে। বড় হয়ে যাচ্ছে! একদম মায়ের মত দেখতে। অনেক বড় হোক ছেলে দুইটা। বাবা-মায়ের বুক জুড়ে থাকুক।
এটা কারে দেখা যায়?
চিনেন না? ভুলে গেলেন?
না ভুলি নাই। আপনের বিয়ার কি দিন-তারিখ ঠিক হইসে? সুখবর কবে পাবো?
রোদ্দুর - সমুদ্দুরের জন্য অনেক আদর আর শুভকামনা
তোমার জন্যও
মন্তব্য করুন