আমার আমি
মানুষকে বিশ্বাস করে ঠকার সম্ভাবনা আছে জেনেও
আমি মানুষকে বিশ্বাস করি এবং ঠকি। গড় অনুপাতে
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি।
কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা। আমার
ভুমিষ্ঠ দিন হচ্ছে ১৬ সেপ্টেম্বর, কোনো এক বছর।
সে সুবাদে কন্যা রাশির জাতক। নারীদের সাথে
আমার সখ্যতা বেশি। এতে অনেকেই হিংসায়
জ্বলে পুড়ে মরে। মরুকগে। আমার কিসস্যু
যায় আসে না। দেশটাকে ভালবাসি আমি।
ভালবাসি, স্ত্রী আর দুই রাজপুত্রকে। আর
সবচেয়ে বেশি ভালবাসি নিজেকে।





এইটা তো ভুল জায়গায় পোস্ট দিছেন... এটা প্রোফাইলে যাবে
প্রোফাইলেইতো লেকছিলাম....কেমতে কী ?
য়াযাদ ভাই এইটা কি উত্তরাধুনিক কবিতা
ঠিক উত্তরাধুনিক নয় সম্ভবত দক্ষিনাধুনিক কবিতা হবে
আজ সকালেই? কয়টা? একদমই র?
আপনি যে খুব ভালো সেই বিষয়ে আমাদের কোন দ্বিমত নাই।
এব্যাপারে আমারও কোনো সন্দেহ নাই
এই কাহিনী হইতে আমরা যা শিখিলাম :
"নিজের ঢোল নিজে বাজাইতে নাই
কিন্তু অন্যে বাজাইলে ফাটিয়া যাইতে পারে বিধায় নিজেকেই বাজাইতে হয়।"
আমার আমি একটি কালজয়ী কবিতা। আলোচ্য কবিতার প্রতিটি চরণে কবির ব্যাক্তিগত চিন্তার মাধ্যমে সমগ্র পুরুষ প্রজাতির ভাবনার একটি স্থুল ধারা প্রস্ফুটিত হয়েছে।
আরোচ্য আমার আমিতে কোথায়ও কি বলা হইয়াছে যে, ইহা একটি কবিতা ?
কবিতাটার মনে উহা বাংলা সাহিত্যে বিরল। এরম মনের কবিতা খুব কমই লেখা হইছে। এই কনিতা আমাদের মনে করাইয়া দেয় মহাকবি মাইকেল মোহাম্মদ মেহেদীর কথা।
মন = মান
রায়হান ভাইকে ঝাঝা
মহাকবি মাইকেল মোহাম্মদ মেহেদীর নাম উচ্চারণ করার আগে গুরু যোগ না করায় আপনারে মাইনাচ
গুরু মহাকবি মাইকেল মোহাম্মদ মেহেদী, আপনি কুথায় ??
শুভ নববর্ষ বস
ভালো কাটুক প্রতিটি দিন। শুভ নতুন বছর।
ঘটনা কী ? মন্তব্য লেখতে গেলে অক্ষরগুলি এত ছোট আসে ক্যান ?
মডু ভাইয়েরা কি কানা নাকি ? নাকি ছুটিতে আছেন ?
বুঝলাম আপনে নার্সিসিস্ট...
দারুন সনেট লিখেছেন তো ইয়াযাদ ভাই। মারহাবা টাইপের সনেট।
সত্যি কইরা কন তো ভাবী কি ঝাড়ি টারি দিছিলো নাকি ?
সনেটের সাথে ভাবীর (আপনের) ঝাড়ি-টাড়ির কী সম্পর্ক ?
যদি বলতেন !
য়াযাদ ভাই বয়স লুকাইতে চায় ক্যান? কাহিনী কী? আমরা তো জানিই যে উনি অর্ধ শতাব্দীকাল ধরে বিরাজমান
আমি বয়স লুকাইলাম কৈ ? আপনেইতো আমার বয়স ৪ বছর কমাইয়া কৈলেন !
মেসবাহ ভাই তো পুরা মুডে আছে দেখি
... কপিরাইট না থাকলে আমার প্রোফাইলে কপি করতাম 
বাফড়ারে, এইডা কী কৈলিরে ছোডবাই ? তোরে আমি বালা পাই। খালী কপি ক্যান, দরকার হৈলে অরজিনালটাই লৈয়া যা... !
পোষ্ট আর প্রোফাই ল মিলে যায়
কিন্তু মেলে কি আসলেই অনেক কিছূ পোষ্ট আর প্রোফাই ল মিলে যায়
কিন্তু মেলে কি আসলেই অনেক কিছূ
লিখতে লিখতে লেখক,
গাইতে গাইতে গায়ক।
মন্তব্য করুন