গোপন ভালবাসা
গোপন ভালবাসা
সুমনা, একটি সিডির দোকানে কাজ করে। Sales-girl হিসেবে। একদিন মুনিম নামের একটি ছেলে সেই দোকানে সিডি কিনতে আসে। প্রথম দেখাতেই ভালো লেগে যায় মেয়েটিকে তার। শুধুমাত্র মেয়েটিকে দেখার জন্যই সে সেই দোকানে সিডি কিনতে আসতো। বাসায় গিয়ে সিডি এর প্যাকেট খুলেও দেখত না।
........এভাবে কেটে গেল বহুদিন।
মুনিমের বাড়ি সিডি তে ভরে যাওয়া শর্তেও সে নিয়মিত দোকানে যেত এবং সুমনার কাছ থেকে নতুন সিডি নিয়ে আসতো...
একদিন দোকানে গিয়ে দেখল মেয়েটি নেই। দোকানের অন্য কর্মচারীর সাথে কথা বলে সে জানতে পারল মেয়েটি সড়ক র্দূঘটনায় মারা গিয়েছে। নিজেকে সামলাতে পারলোনা মুনিম। সে বাড়িতে গিয়ে একমাত্র স্মৃতি ,সিডির প্যাকেট গুলো বের করল। বের করে দেখল ,
মেয়েটি প্রতিদিন প্যাকেট এর ভিতর একটি করে চিঠি দিয়েছে। কিন্তু মুনিম খুলেও দেখেনি ।
মুনিম এর চিত্কার করে কান্না আসছে,কিন্তু সে কাদতে পারছে না ।কি করবে এখন সে ,ব্যথিত হৃদয় নিয়ে সে শুধু অবাক দৃষ্টিতে চেয়ে থাকে ঐ দুর আকাশের পানে ।





এইটা গাত্তা হইছে
ভাই আপনার কথাটা ঠিক বুঝতে পারি নাই ।@বিষাক্ত মানুষ
গাত্তা মানে ছোট কিন্তু বলিষ্ঠ।
এই শব্দটা আবিষ্কার করেছিলেন এবির বিখ্যাত ব্লগার জনাবে আলা উদরাজি
তাড়াহুড়া করছেন মনে হইতেছে।
নিউয়ে,

এবি তে সুস্বাগত।
জ্বী ভাই নতুন।ভুল ভ্রান্তি হলে ক্ষমা করবেন । আপনাদের সাহায্য ও পরামর্শ পাব আশারাখি ।ধন্যবাদ ।
সর্ট আন্ড সুইট গল্প। এক রাকমের মুগ্ধতা রয়ে গেলো
ধন্যবাদ ।
এবি'তে
গল্পটা চমৎকার। এখন থেকে কোনো সিডি-টিডি আনলে সবসময় প্যাকেটের মধ্যে পর্যাপ্ত খোঁজ দ্য সার্চ চালাবো বলে ঠিক করছি।
হে হে ।
এমন একটা নাটক দেখছিলাম মনে হয়......
ভাইয়া এরকম কোন নাটক দেখি নাই ,বা আছে কিনা আমার জানা নাই ।
ভালো হয়েছে, আর একটু বড় হলে আরো ভাল লাগতো
ধন্যবাদ ভাইয়া ।আপনাদের সাহায্য ও পরামর্শ পাবার আশা রাখি ।
মন্তব্য করুন