ইউজার লগইন

যা শুনছি!

অন্ধকারে বসে পোস্টটা লিখছি। এই অসম্ভবকে সম্ভব অনন্ত জলিল করে নাই, করেছে ল্যাপটপ। সিটিসেলের এডের ভাষাতেই বলি এমন যে হবে তা কেউ ভাবে নি আগে। অবশ্য প্রচন্ড গরম পড়ছে দরদর করে ঘামছি, তার ভেতরেই লেট নাইট ব্লগ লেখা শুরু করলাম। জানি তেমন কেউ পড়বে না চেনা জানা মানুষ ছাড়া, তাও নিজেকেই নিজে অনুপ্রেরনা দিয়ে লিখতে বসি। কেউ কেউ তো এসে পড়ে যাবে তাদের জন্য লেখা আর নিজের জন্য তো বটেই! মামা বাসায় নাই। হবিগঞ্জে অফিসের কাজে। মামা না থাকলে আমি ঘুমাই অনেক দেরীতে। কারন জানি বকা দেয়ার কেউ নাই। অবশ্য মামা থাকলেও রাত জাগা হয় যথারীতি। তিনটা পর্যন্ত বসে থেকে ফেসবুকের শ্রাদ্ধ করি, কি আর করা যাবে! কিছুদিন সকালে হাটলাম এই গরমে তা আর ইচ্ছা করে না! আর আবার লোডশেডিং ফুল ফর্মে ফিরছে। পাচ ছয় ঘন্টা থাকেনা ইলেকট্রিসিটি। বিকেলের দিকে হুট করে বৃষ্টি নামে তাতে জ্যাম বাড়ে আর গরমটাও হয় ঝাঝালো। গরম আমার খারাপ লাগে না। কিন্তু এত ঘামতে ঘামতে খালি ক্লান্ত লাগে!

কাল পোষ্ট লেখতে বসলাম ইচ্ছে করেই আর লেখি নাই। কারন দিনলিপি পড়ে সবাই চামে খোটা দেয়। আমার ব্লগের এড্রেস কিছু বন্ধু বুক মার্কড করে রাখছে। কিছুদিন পরপর লেখা পড়ে আর জানতে চায় আমার কথা তো লিখলি না? কি মুসিবত! যখন যা মনে আসে তাই লিখি সবার কথা সব ঘটনা কি বলা সম্ভব? তাই ভাবতেছি অন্য নামে লিখবো কিনা? এবিতে অবশ্য আমার অন্য নামে লেখার ড্রিম ইহজনমেও নাই। সামুতে থাকতে আমার এক নিক ছিল নাম 'অস্থির আমি' সেইটার পাস মেইল আইডি সব ভুলে গেছি। যেইসব কমেন্ট নিজের বলতে কঠিন তাই বলতাম সেই নিকে। আজাইরা তর্ক করার জন্যই খোলা। আহ কত দিন সামহ্যোয়ারইনে যাই না! জীবনের কি দারুন সময় গুলো কাটছে তখন। সেইদিন সাজি আপুর এক পোষ্টে দেখলাম ফেসবুকে শেয়ার দিছে। দেখে মন ভালো হলো। সেই আমলে কবিতা বুঝি না বুঝি যেয়ে আড্ডা জমাতে ভুল ছিল না। এইসব দিনের গল্প এখন আর কেউ মনে রাখে না। আমি মনে রাখি কারন সেই সব দিন না থাকলে আমি এখন যা খুশি তাই লিখি এই চেষ্টাটাই করতাম না। হুমায়ুন আহমেদ আর জাফর ইকবাল পড়েই নিজেকে অনেক বড় জানতে জানতে জানোয়ার ভাবতাম। এই ব্লগ পড়ার কারনেই বুঝছি, অনেক বই পড়ার বিকল্প নাই। তাই চোখ নাক ডুবিয়ে এখন আমি অনেক বই পড়তে পারি, গান সিনেমা নিয়ে ভাবতে পারি, দেশকে ও মুক্তিযুদ্ধকে সব সময় নিজের মনে রাখতে পারি!

যা শুনছি মানে যেগুলা গান এখন শুনছি। তার ভেতরে সবার আগে আসবে এখন শিরোনামহীণের নতুন এ্যালবাম। কিনেছিলাম কিন্তু তা থেকে না। সেটা আরেক ছোট ভাইকে দিয়ে দিলাম গিফট। নেট থেকে নামিয়ে শুনছি। খারাপ না।
http://bdmusic4all.com/shironahmin-2013-by-shironamhin-bangla-eid-mp3-album-download/ । আবার হাসিমুখ, আহত কিছু গল্প, আততায়ী,রোদ ক্যানভাস এই চারটা গানই বেস্ট লাগলো। শিরোনামহীণ যে প্যাটার্নের গান গায় সেরকমই সব গান। আর চিঠি গানটাতো আগেই শুনেছি। চিরকুটের এ্যালবামও শুনছি তার সাথে তাল মিলিয়ে। দারুন হয়েছে। চিরকুট ব্যান্ডটা এখন দেখি খুব জনপ্রিয়। চিটাগাংয়েও নাকি তাদের গান সবার মুখে মুখে। টাইটেল ট্র্যাক যাদুর শহর তো আগে থেকেই ভালো লাগে। মাসুম ভাইয়ের প্রিয় একটা ছেঁড়া দিনটাও দারুন। প্রথম প্রেমে মরে যাওয়ার গান, ধনধান্য পুষ্পে ভরাটা নতুন এরেঞ্জমেন্টে গাওয়া, আরো একটা গান নাম ভুলে গেছি চার পাচটাই শুনে যাচ্ছি মুগ্ধতায়।
http://bdmusic24.net/jadur-shohory-chirkut-band-2013-bangla-mp3-eid-album/ শুনছি একটা পুরানো বাংলা গানের এ্যালবাম লিমনের। নাম 'হয়তো।' চারটা গান দারুন লাগে সেই আগে থেকে। অন্যভুবন, মানবজমিন, হয়তো, ঘর বাহির এই সব শুনলেই মন ভালো হয়ে যায়।
http://www.aimraj.com/download/alb/8726 । সাম্প্রতিক কালে খুব নচিকেতার গান শুনা হচ্ছে আবার। কবীর সুমন বা অঞ্জনদত্তকে যত ভালোবাসি সেই তুলনায় নচিকেতাকে ওতো ভালোবাসি না। অথচ উচিত তিনজনকেই ভালোবাসা। নচিকেতার গলাটা আমার পছন্দ না। তবে তাঁর গানের লিরিক নিঃসন্দেহে অনবদ্য। একই কথা শিলাজিত সমন্ধেও। রুপঙ্কর বা মৌসুমী ভৌমিককে আমার যত ভালো লাগে ততটুকু ভালো লাগে না শিলাজিতকে। যদিও এককালে মানিকতলার মোড়ে কিংবা এন্টেনা বা ঝিনতি খুব গাইতাম আর শুনতাম। তবে শিলাজিতের সেরা গান আমার কাছে 'প্রেম যেনো ওয়েসিস।' শুনলেই মন খারাপ হয়ে যায়। আজ আর গতকাল শুনলাম মেঘদলের আনরিলিজড গান গুলো। সম্ভবত রেডিও স্বাধীন থেকে নেয়া। আমি মেইন অনুষ্ঠানটাই শুনেছিলাম রাত জেগে। দারুন সব গান। মেঘদলের গান এত ভালো লাগে কারন তাদের গানের কথা গায়কীতে কবিতা আছে।
https://soundcloud.com/anarchist-kitten/sets/meghdol-unreleased
বারবার শুনছি ল্যাপটপ অন করে। ল্যাপটপের কারনেই এই লোডশেডিংয়ের ভেতরে গান শুনছি। ভাবতেই ভালো লাগে। অন্ধকারে দরদর করে ঘেমে সবাইকে গান শোনানোর মজাই আলাদা! ডামাডোল নামের এক কলকাতার ছবিতে হালি খানেক ফালতু গান থাকলেও সায়ক না সায়নের গাওয়া একটা গান খুব ভালো লাগছে। প্রথম গানটা নাম পথ হারানো
http://webmusic.in/bengali_music.php?id=1250-Damadol-2013-Bengali-Movie-Mp3-Song

হিন্দী গান কি কি শুনছি? তেমন না। কারন ভালো হিন্দী গান পাওয়া দুস্কর। আর আমরা তো শুধু সিনেমার গান শুনি টুকটাক, সেখানে ভালো গানের বড় আকাল। তার ভেতরে মাদ্রাজ ক্যাফে সিনেমার দুইটা গান খুব মনে ধরছে। যদিও হিন্দি লিরিক আমি বুঝি কম তাও কাজ চালানোর মতন করে বুঝে নিলেই হয়ে যায়।
http://www.youtube.com/watch?v=ThW1vLrHRZs আর এইটা পশতু এক গায়িকাকে দিয়ে গাওয়ানো http://www.youtube.com/watch?v=MWMyiMoXURY
শান্তনুর মিউজিক ডিরেকশন পারফেক্ট ছিল ছবির জন্য। জাঞ্জিরের একটা গান পছন্দ হইছে- http://www.youtube.com/watch?v=vsuX68V83kE । আর তেমন কোনো বলার মতো গান পছন্দ হয় নাই। হিন্দী গান গত দশ বছর ধরে যে ফাতরার দিকে গেছে তা শোনাটাই একটা অভিশাপ। যেমন একটা আইটেম গানের লিরিক বলি বাংলা করে দাড়ায় যা সব চেয়ে ভদ্রস্থ- মুম্বাই না দিল্লিওয়ালাদের/ পিংকীর শুধু পয়সাওলাদের! এর চেয়ে জঘন্য কথার কত গান আছে তা তো বাদই দিলাম। আমি অবাক হই এইসব গান হজম করে কেমনি। চেন্নাই এক্সপ্রেসের একটা গানের লিরিক বাংলা করতে গেলে তো আমার পোষ্টই ১৮+ ট্যাগে লিখতে হবে। এই সব গান গেয়ে লিখে তারা আবার ডলারও কামায়! বাঙ্গালী এইসব আবার শুনতে শুনতে দিশেহারা হয়ে যায়! কি আজব সব কাজ কারবার!

পোস্টটি ১৪ জন ব্লগার পছন্দ করেছেন

বিষণ্ণ বাউন্ডুলে's picture


লেখাটা দুম কইরা শেষ হইয়া গেল কেন?
ল্যাপটপের চার্জ শেষ হৈয়া যাইতাছিল?

পোস্ট ভাল্লাগছে।
লিমনের ঘর বাহির গানটা অসাধারন, তবে এলবামের টা না। আগে কোন একটা মিক্স এলবামে ছিল যেটা, সেটা।

আরাফাত শান্ত's picture


অন্য মিক্সডে তো ছিল। হয়তো তেও আছে। আমি হয়তো থেকেই ডাউনলোড করেছি। কম কম দেখি কেন? দামী নোকিয়া কেমন চলে? লেখা শেষ করলাম কারন রাত বেড়ে যাচ্ছিলো অনেক তাই!

বিষণ্ণ বাউন্ডুলে's picture


দিনকাল ভালো যাইতেছে না। হাত কেটে গেছিল, চারদিন ব্যান্ডেজ লাগায়ে ঘুরলাম। তারপর গত ৫ দিন তুমুল জ্বরে বিছনায় কাইত!

ফোন চমত্‍কার কিন্তু টাচে টাইপ করাটা মহা বিরক্তিকর।

আরাফাত শান্ত's picture


হাত আবার কাটলো কিভাবে? Sad
লুমিয়া তো ওসাম। আমি তুমি যে হারে কিপ্যাডে টাইপে অভ্যস্ত তাতে টাচ তো একটু বিরক্তি লাগবেই, ঠিক হয়ে যাবে। মন শরীর ভালো থাকুক!

সামছা আকিদা জাহান's picture


লেখাটা পড়ে আর লিংক থেকে গান শুনে আবার পড়ে ওহ অসম্ভব। ভাল থাক।

আরাফাত শান্ত's picture


থ্যাংকস এ লট আপু!

তানবীরা's picture


রাবেয়া আর টেলিভিশন সিনেমার কোন অন লাইন লিনক পেলে দিওতো।

আমার কথাতো কিছু লিখলা না Sad(

আরাফাত শান্ত's picture


কোন ব্যাপারে কি লিখবো কন খালি!

আইচ্ছা বস!~

মীর's picture


চমৎকার কিছু গানের লিংক পেলাম। শুনে দেখতে পাবো। ধন্যবাদ ভ্রাতঃ Smile

১০

আরাফাত শান্ত's picture


কই কই চলে যান আবার হুট করে ফিরে আসেন~!
আপনারে দেখলেই মন ভালো হয়ে যায়!

১১

মীর's picture


এই কমেন্টটা পড়ে আমারই মন ভালো হয়ে গেলো।

১২

আরাফাত শান্ত's picture


Big smile

১৩

দূরতম গর্জন's picture


হিন্দিগুলো বাদে অনেকগুলো গানই আমার খুব প্রিয়

১৪

আরাফাত শান্ত's picture


তাই নাকি?
ভালো ভালো Laughing out loud

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

আরাফাত শান্ত's picture

নিজের সম্পর্কে

দুই কলমের বিদ্যা লইয়া শরীরে আমার গরম নাই!