ইউজার লগইন

জোৎস্না ধরার গল্প

মানুষ দিন বদলের সাথে বদলে যায়। কথাটা সত্যি জেনেও কেন যেন বিশ্বাস হতো না। কিন্তু সময়ের প্রয়োজনে আজ আমিও বদলে গেছি। সেই বদলে যাওয়া আমার কথাই বলব এখন...

আকাশের জোছনা শুধু দেখেই সন্তুষ্ট ছিলাম আমি। কখনো ধরার সখ হয়নি মাঝ আকাশের ঐ পূর্ণিমাটাকে। ভয় পেতাম শীতল স্নিগ্ধ জোছনার আলো আমার হাতের স্পর্শে যদি মলিন হয়ে যায়। হোক না সেটা সূর্যের ধার করার আলো, সূর্যের থেকে তো চাঁদের গায়েই ঐ আলো বেশি মানায়। হোক না সে আলোতে অনেকের ভাগ কিন্তু সে আলোতে যে আমিও উদ্ভাসিত হই। তার অল্প একটু আলোতে যদি আমি পুরোপুরি আলোকিত হই, হয়ে যাই অনেকের মাঝে একজন তাহলে ঐ আলো নিতে কি সমস্যা! তাইতো আজ আমারও হাত ঐ চাঁদের দিকে। আজ আমি জানি আমি বামুন নই, তাহলে আমি কেন হাত বাড়াবো না ঐ স্নিগ্ধ চাঁদের দিকে। এখন বুক উঁচিয়ে বলতে কোন দ্বিধা নেই ঐ চাঁদের আলোতে আমারো ভাগ আছে। মাঝরাতে ঐ চাঁদের দিকে তাকিয়ে থেকে তার অপার সৌন্দর্য্য ভোগ করতে কেউ আমায় বাঁধা দেবে না। যে চাঁদের আলোতে হাতে আবার কলম তুলে নিয়েছি সে চাঁদের আলোকে কেন আমি দূরে সরিয়ে রাখব। অসম্ভব... ঐ চাঁদের আলো থেকে দূরে থাকতে পারব না আমি, ঐ চাঁদের মাঝেই যে আমার বসবাস। চাঁদের মতই উদার হতে চাই আমি...জীবনকে আবারো সাজাতে চাই তার মত সুন্দর করে। চাঁদ চায় পৃথিবী জানুক আমার অস্তিত্ব, আমি জানাবো পৃথিবীকে আমি কারো পরছায়া নই , আমি আমার আমি। জানুক পৃথিবী ,আজো কেউ চায় তাকে সুন্দর করে সাজাতে, তাকে তার মত বাঁচতে দিতে। তুমি চিন্তা করো না পৃথিবী, আমি আর আমার জোছনা সাজাবো তোমাকে ঠিক তোমার মত করে , যেমনটা আমি সাজাচ্ছি আমাকে ঠিক আমার মত করে...

পোস্টটি ৭ জন ব্লগার পছন্দ করেছেন

লীনা ফেরদৌস's picture


চাঁদের মতই জোছনা ছড়ান এই কামনা করছি Smile

জুলিয়ান সিদ্দিকী's picture


ভালো ভাবনা।

মাইনুল এইচ সিরাজী's picture


কঠিন ভালো।
আরো সহজবোধ্য লেখা চাই

তানবীরা's picture


অপূর্ব Big smile

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

অনিকেত চৌধুরী's picture

নিজের সম্পর্কে

পৃথিবীতে আমি আসি নির্ধারিত সময়ের দু’মাস আগে।মায়ের মুখে শুনেছি অনেক ছোট বেলা থেকেই আমার সব কাজেই শুধু তাড়াহুড়ো।তাই মনে হয় পৃথিবীতে এসেছি ও তাড়াতাড়ি।চার বছর বয়স থেকেই লেখাপড়াতে হাতেখড়ি,তারপর এ স্কুল ও স্কুল ঘুরে শেষ ঠাঁই হল কুমিল্লা জিলা স্কুলে। বড় ভাই যখন পাশ করে ভর্তি হল নটর ডেম কলেজে তখন থেকেই আমিও স্বপ্ন দেখা শুরু করলাম ঐ কলেজে পড়বার।স্বপ্নটা আমি পূরণও করলাম।২০০৭ এর এক বৃষ্টিস্নাত দিনে পা রাখলাম কলেজের আঙ্গিনাতে।তারপর কলেজের পাট চুকিয়ে এখন পড়ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে।মানুষকে পর্যবেক্ষণ করা আমার হবি এবং পড়ালেখার ও একটা অংশ।তাইতো এখানে জয়েন করলাম আর ও বেশি মানুষের সাথে সহজে মেশার জন্য…আর ও বেশি বন্ধু পাওয়ার জন্য