কিছু কথা...
ঢাকা বিশ্ববিদ্যালয়, দেশের সেরা বিশ্ববিদ্যালয়। অন্যতম বিদ্যা পীঠ। জাতির ভবিষ্যৎ কর্ণাধারদের এখানে যোগ্য করে গড়ে তোলা হয় এমনটা মনে করাই স্বাভাবিক। আসলেই তাই। এই বিশ্ববিদ্যালয় তার সবটুকু ঢেলে দেয় আমাদের ঠিক ভাবে গড়ে তোলার জন্য। প্রকৃত শিক্ষার আলোতে আলোকিত হবার সুযোগ এখনে সবার জন্য আছে। কেউ সু্যোগটা নেয়, কেউ নেয় না। এই লেখাটা তাদের জন্য যারা নিজেদের কে ঐ সুযোগ থেকে বঞ্চিত করছে...
হাজার হাজার শিক্ষার্থীদের পিছনে ফেলে আজ আমরা এই বিশ্ববিদ্যালয়ে পড়ছি। ভেবে দেখেছি আমরা এর কতটুকু সম্মান রাখতে পারছি? একটাবার ভাবুন তো টি.এস.সি এর গেইটে যদি লাল হরফে বড় করে লেখা থাকে STOP EVE TEASING . জিনিসটা কার জন্য সম্মানের?? সেরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কেন ইভ টিজার নামে ডাকতে হবে? কোন বাবা-মা তার সন্তানকে এমন ভার্সিটিতে ভর্তি করাবেন যেখানে খোদ ছাত্ররাই ইভ টিজার। ধিক্কার তোমাদের...তোমাদের জন্য আজ আমরা কলংকিত। এই বিশ্ববিদ্যালয় আমাদের স্বংস্কৃতির ধারক, বাহক। মুক্ত বিকশিত মন গড়ার কারখানাতে তোমরা কিভাবে এলে? কেন ভুলে যাও একদিন হয়তোবা তোমার বোনও পড়তে আসবে এখানে। কলা ভবনের করিডোরে আজ একটা সুন্দরী মেয়ে হেঁটে যাবে আর একটা দুইটা বাজে কমেন্ট শুনবেনা এটা এখন বিশ্বাসও করা যায় না। এই লজ্জা কার? ঢাকা ভার্সিটির নাকি তার তথাকথিত ছাত্রদের? এই ব্লগে হয়তো কেউ আছেন যারা পাশ করে বের হয়ে গেছেন। তারা দয়া করে বলবেন কি আপনাদের বিবেক কি এতটাই অন্ধ ছিল? আপনারা কি এতটাই দুর্বল পুরুষ ছিলেন যে একটা সুন্দর মেয়ে দেখলে নিজেদের জিহ্বা সংবরন করতে পারতেন না? কই, আমার জানা মতে তো আপনারা অন্য রকম ছিলেন। ছিলেন দেশ গড়ার হাতিয়ার। তবে আপনাদের উত্তরসুরিদের আজ কেন এই হাল?
ছাত্র রাজনীতি করি আমি, আমাকে কার বাপ কি বলবে...যাকে খুশি তাকে নিয়ে বাজে কমেন্টস করতে পারি আমি, এমনটাই মনোভাব তাদের। রাজনীতি করো বলে মায়ের জাতিকে অপমান করার লাইসেন্স পেয়ে গেছ তোমরা? এই জন্যই কি যখন মূল রাজনীতিতে আসো তখন দেশরূপী মায়ের সর্বনাশ করতেও ছাড় না তোমরা। কেন ভুলে যাও আমাদের জাতির জনক এই ভার্সিটিরই ছাত্র ছিলেন এবং আজো তিনি আমাদের মাঝে ছাত্র হিসেবে আছেন। তার প্রতি সম্মান দেখিয়ে নিজেদের বিবেকটাকে কি জাগাতে পারো না? আবারো ধিক্কার নিজেদের সম্মান না রাখার জন্য, ধিক্কার ঢাবির মাথা নিচু করার জন্য।
হয়তো এই ব্লগে কেউ আছেন শিক্ষক, স্যার আপনাদের কাছে অনুরোধ, বয়সের দোষ বলে এই জিনিস গুলো এড়িয়ে যাবেন না। বাবা-মা অনেক আশা নিয়ে তাদের সন্তানদের এখানে পাঠিয়েছে। তাদের সন্তানরা ইভ টিজার হলে কিছু দায়ভার যে আপনাদেরও থাকে!!!





আপনি কি কি ভাবে এটার প্রতিবাদ করেছেন ?
কিছুই করতে পারছিনা। ডিপার্টমেন্ট শুধু মৌখিক ভাবে সান্তনা দিচ্ছে। তাইতো সাপোর্ট খুঁজতে এখন ব্লগে.।
১। টি এস সিতে ইভ টিজিং বন্ধ করার মানে তো, এই প্রতিষ্ঠানের ছাত্ররা এটা করে তা বোঝানো হয়নি। এটি সবাইকে উদ্দেশ্য করে লেখা হয়েছে।
২। আর কলা ভবন কিংবা টিএসসি চত্তরে ছাত্রীদেরকে বিরক্তিকর কথাবার্তা বলা হয় এটার পক্ষে আমি একমত।
আমার তো মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিট সংখ্যা ৭৫% কমায়ে দেয়া দরকার। আমার দেখা ছাত্রদের মধ্যে ২৫% বা এর থেকেও কম মানুষকে মনে হইছে এরা বিশ্ববিদ্যালয়ে পড়ার যোগ্য
মন্তব্য করুন