উড়াধুরা
অনেকদিন আগে কেউ আমারে খুব কিউটু সুইটু একখান কার্ড দিছিলো 
সেদিন বইপত্তর গোছাতে গিয়ে খুঁজে পেলাম। নতুন করে চোখ বুলাতে গিয়ে মাথায় দুষ্টু বুদ্ধি এলো....সুন্দর একটা জিনিসরে কিরাম ওলট পালট করছি দেখেন!
==========================================
If One Day
If one day you feel like crying
call me...
I don't promise,
that I'll make you laugh
But I can cry with you.
If one day you want to runaway
Don't be afraid to call me...
I don't promise,
to ask you to stop
But I can run with you.
If one day you don't want to listen to anyone,
call me...
I promise to be there for you
And I promise to be very quiet.
But if one day you call me
and there is no answer
come fast to see me...
perhaps i need you.
---------------------------------------------
আতখা্ একদিন
তাহুরা, যদি একদিন তোর কান্দোনের খায়েশ হয়
আমারে ফুনাইস...
কসম খোদার,
আমি তোরে হাড়ে হাড়ে ট্যের পাওয়াইয়া দিমু
আমারে তুই কিরাম কান্দাইছোস্।
যদি একদিন মনে কয় তুই ঘর পলাইবি,
তাততাড়ি আমারে ফুন দিবি...
যদিও আমি কমুনা, যাইসনা সখি,
তয় খবরটা সত্য কিনা সেইটা জানা জরুলি!
যদি একদিন তোর কারো লগেই মাততে মন না চায়
আমারে ফুন দিস্...
তোরে আমি পইপই কইরা বুঝাইয়া দিমু
আজাইরা বকর বকর কইরা তুই আমার মাথা কিরাম খাইছোস্।
শেষ কথা কই শোন...
যদি একদিন ফুন কইরা আমারে না পাস্
বুইজ্যা লবি, 'সীম' বদল কইরা 'পাখি উড়াল দিছে!' 
আর ডিস্টাব দিতারবি না আমারে...মু হা হা হা 





প্রথম কমেন্ট।
আমি ভাবসিলাম আমি প্রথম..
ব্যাপার না, নেক্সটাইম
হা হা হা!!!!দারুন দারুন।প্রিয়তে
উরিইইইইইইই....আপনে জানেনই না কি ইতিহাস আজ রচিত হইলো! এই পরথ্থম বন্ধুর কেউ বাতিঘরের পোষ্ট প্রিয়তে নিলো....এই ইতিহাস সৃষ্টি জন্য আপনারে প্রাণভরা ভালোবাসা আর কুক
ব্যাপক ধইন্যা আপনারে 
অনুবাদ নাকি? চ্রমস্।
অণু'রে বাদ দিয়া ভাবরে আনছি, তাই এইডা ভাববাদ
( )।
ধইন্যা আপনারে( ধনেপাতার ইমুটা আমার এইখানে আসেনা কেনু
মূলের থেইকা আপনার অনুবাদ বেশি ভালো পাইসি।
যাহ্! দুষ্টু এভাবে বলতে আচে
ধইন্যা ভাইটি 
আসলেই উড়াধুরা বস
ধন্যবাদ গো বোইনটি
বাংলা আসলেই বস ল্যাঙ্গুয়েজ!
অনুবাদ বাধায়া রাখার মতো হয়েছে
একবার স্কুলে কবিতা আবৃত্তিতে নাম দিসিলাম...নিজের নাম ঘোষণা হবার পর আমি তো ডরে পাথ্থর...লড়তে চড়তে পারিনা। টিচার আইস্যা একরকম ধাক্কা দিয়াই স্টেজে উঠাইয়া দিলেন....ডরে আমি কিসব হাবিজাবি কইছে মনে নাই..তয় আমার ডরানী চেহারা(নূরানী হইনাই তখনো
) দেইখ্যা পাবলিক বহুত মজা নিসিলো...বদ্দা আপনি সেইরাম নিতাছেন বইল্যা সন্দ লাগে তো...পড়ার জন্ন ধইন্যা 
নীড়দার সাথে একমত। বান্ধায়া রাখার মতো অনুবাদ হৈছে।জট্রিল।অ-নে-ক-দি-ন পর বাতিঘরের উমদা পোষ্ট।


আপনি মানুষটা আসলেই খুউব সুইট! তুচ্ছরে উচ্চ করবার ক্ষমতা আপনাতে অতি প্রবল
অনেক ধইন্যা জয়িতা 
সেইরম
ম্যালাদিন বাদে পোস্টাইলেন
হ ভাই মেলাদিন বাদে ..। আপনার সাথে দেখাও হলো অনেকদিন পর
আশা করি ভালু আছেন। অনেক ধইন্যা আপনারে 
হাহাহাহহা... মনের খায়েশ কি করে জানাইলেন... আহা... পড়তে মজা লাগছে ...
আপ্নের উড়াধুরা পড়ে মনে পড়ছে বাফড়া'র গবিতা'র কথা... অনুবাদ থুক্কু ভাবাবাদ ওরটাও মারাত্নক ছিলো...
সব খায়েশ কি আর পুরা হয়রে বোইন
কিল খায়া কিল হজম করি তাই
.....
ভালু থাকবেন।
বাফড়াভাইয়ের পুষ্টটা হুলস্হূল হইছে! আপনারে ব্যাপক ধইন্যা ঐটা পড়বার সুযোগ করে দেবার জন্য
আইচ্ছা আপনি কী সেই বিখ্যাত 'জ্যাকেট কাহিনীর' পুষ্টদাতা? বেশ কিছুদিনের গ্যাপ হওয়াতে অনেক নতুন মানুষ দেখি....তাই নিশ্চিত হবার জন্যই জানবাম চাইলাম। শেষকালে যদি
খাই! আছেন কিরাম আপুনি? ঋহান মাশাল্লাহ অনেক কিউট হইছে..ওর জন্মকালীন সময়ে আমি ছিলাম না গো বোইন...তাই অনেক দেরিতে হলেও প্রাণভরা দোয়া আর আদর রইল বাবাই'টার জন্য। ভালো থাকবেন বোনটি। অনেক ধন্যবাদ পোষ্ট পড়বার জন্য 
জ্বি, আমি-ই সে।
ভালো আছি। ঋহান'কে আদর পৌছে দিবো।
আপনিও ভালো থাকবেন।
আর এত্ত মজার পোষ্টের জন্য আপনাকেও
আপনারেও ব্যাপক ধইন্যা
এইটা ঋহান আর ওর আম্মুর জন্ন 
নমস্য অনুবাদ! পেন্নাম!
লজ্জায় আমি লাল-বেগুনি- হলুদ বিচিত্র বর্ণ ধারণ করিলাম যে
অনেকককককককককককককককককককককককককককককককককককককককককককককককককককক কৃতজ্ঞতা আপনার প্রতি। ভালো থাকবেন নিরন্তর 
ভাবতাছি, এইটা কারে কারে পাঠামু। খাড়ান, লিস্টো বানাই আগে
লিস্টটা ব্লগে দেন আগে।আমরা দেখি
হা হা হা...আপনি আসলেই বস লুক
জয়িতার সাথে এক মতের উপ্রে সহমত...লিস্টো ব্লগে
মিয়াভাইকে ব্যাপক ধইন্যা।
উঠানি লাগপে কিন্তুক
অসাধারন। মূল কবিতা এবং আপনার অনু....থুক্কু 'ভাববাদ'। মূলটা কার লেখা?
ধন্যবাদ ভাইটি। এইটা একটা কার্ডে ছিলো রে ভাই...কার লেখা সেইটা তো বলা নাই ওখানে
অনেকদিন আপনার লেখা পড়িনা। একখান পোষ্ট দিবেনদি....ভালো থাকা হোক।
হবে আমার মতো কোনো বিশিষ্ট কবিলুকের লেখা
কোবতে মারাত্মক

এ ব্যাপারে আপনে বস লুক! ধন্যবাদ ভাইটি পড়বার জন্ন
মন্তব্য করুন